Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চীন-যুক্তরাষ্ট্র চুক্তিতে মিলছে বিরল খনিজ
    অর্থনীতি

    চীন-যুক্তরাষ্ট্র চুক্তিতে মিলছে বিরল খনিজ

    মনিরুজ্জামানUpdated:জুন 27, 2025জুন 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চীন-যুক্তরাষ্ট্র
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। বিরল খনিজের সরবরাহ দ্রুত চালু করতে সমঝোতায় পৌঁছেছে দুই অর্থনৈতিক পরাশক্তি। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

    চুক্তিটি মূলত যুক্তরাষ্ট্রে বিরল খনিজ দ্রুত পৌঁছানো নিশ্চিত করতে চীনকে সরবরাহ বাড়াতে উদ্বুদ্ধ করবে। হোয়াইট হাউস জানিয়েছে, এটি জেনেভায় হওয়া পূর্ববর্তী বাণিজ্য আলোচনার বাস্তবায়নে একটি কাঠামো দেবে। এর আগের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে। তবে বিস্তারিত কিছু জানাননি তিনি। পাশাপাশি তিনি ভারতের সঙ্গেও একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির কথা বলেন, যা দেশটির বাজার ‘উন্মুক্ত’ করবে বলে জানান।

    চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, “চীন আমাদের বিরল খনিজ সরবরাহ করতে সম্মত হয়েছে। একবার এটি কার্যকর হলে আমরাও পাল্টা ব্যবস্থা তুলে নেব।” তবে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে গত মে মাসে জেনেভায় দুই দেশের মধ্যে বৈঠকে চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরোপিত পাল্টা শুল্ক তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও কতটুকু শুল্ক প্রত্যাহার করা হবে, তা স্পষ্ট নয়।

    ট্রাম্প প্রশাসন যখন নতুন শুল্ক আরোপ করে, তখন পাল্টা পদক্ষেপ হিসেবে চীন বিরল মৃত্তিকা ও চৌম্বক খনিজ রপ্তানি স্থগিত করেছিল। এতে বৈশ্বিক অটোমোবাইল, সেমিকন্ডাক্টর, বিমান নির্মাণ ও সামরিক সরঞ্জাম সরবরাহ ব্যবস্থায় বড় প্রভাব পড়ে।

    চীন এসব খনিজ যেন সামরিক খাতে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করতে রপ্তানিতে কড়াকড়ি আরোপ করেছে। ফলে লাইসেন্স প্রদান প্রক্রিয়া ধীরগতির হয়ে গেছে। নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রও পাল্টা ব্যবস্থা নেয়। চীনে সেমিকন্ডাক্টর ডিজাইন সফটওয়্যার, বিমান ও প্রযুক্তিপণ্যের রপ্তানি বন্ধ করে দেয়। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

    চলতি মাসের শুরুতে রয়টার্স জানায়, সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা শুরু হলে চীন তিনটি শীর্ষ মার্কিন গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে অস্থায়ী রপ্তানি লাইসেন্স দেয়। সাম্প্রতিক চুক্তিটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে আস্থা ফিরিয়ে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে একইসঙ্গে এটিও স্পষ্ট, চূড়ান্ত ও স্থায়ী কোনো চুক্তি হতে এখনো অনেক পথ বাকি।

    প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানিয়েছেন, বিরল খনিজের বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের জন্য ভর্তির সুযোগ দেবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.