২০২৪ সালের জন্য মোট ২৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে বেসরকারি যমুনা ব্যাংক পিএলসি। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ এবং ৬ দশমিক ৫০ শতাংশ বোনাস (স্টক) শেয়ার।
সম্প্রতি ব্যাংকের ২৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করা হয়। সভাটি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রবিন রাজন সাখাওয়াত। সভায় অংশ নেন ব্যাংকের পরিচালক ও স্বতন্ত্র পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, কোম্পানি সচিব এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এজিএমে ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হলে তা অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। তাঁরা ব্যাংকের সার্বিক কার্যক্রম নিয়ে মতামত দেন এবং বিভিন্ন বিষয়ে প্রস্তাব উত্থাপন করেন। পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সব শেয়ারহোল্ডার, গ্রাহক ও অংশীজনদের প্রতি নিরবচ্ছিন্ন আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে উদ্ভাবনী ব্যাংকিং, টেকসই প্রবৃদ্ধি ও গুণগত মান নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য বলছে, যমুনা ব্যাংক ২০২৩ ও ২০২২ সালেও সমান হারে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তবে ওই দুই বছরে বোনাস শেয়ারের হার ছিল ৮ দশমিক ৫০ শতাংশ। এর আগেও ২০২০ ও ২০২১ সালে একই হারে (১৭.৫০%) নগদ লভ্যাংশ দেয় ব্যাংকটি। সর্বশেষ গত বৃহস্পতিবার ডিএসইতে যমুনা ব্যাংকের শেয়ারের দাম ১০ পয়সা বেড়ে দাঁড়ায় ১৭ টাকা ৮০ পয়সায়। ২০০১ সালের ৩ জুন বেসরকারি খাতে যাত্রা শুরু করে যমুনা ব্যাংক

