Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের সঙ্গে লাভজনক চুক্তি চায় দক্ষিণ কোরিয়া
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে লাভজনক চুক্তি চায় দক্ষিণ কোরিয়া

    মনিরুজ্জামানজুন 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের সঙ্গে লাভজনক চুক্তি চায় দক্ষিণ কোরিয়া
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি “পারস্পরিক লাভজনক” বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়েছে। বিষয়টি উত্থাপন করেন দেশটির নতুন বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু। যুক্তরাষ্ট্র সফরে তিনি এ আহ্বান জানান। চলতি সপ্তাহে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

    শুক্রবার পর্যন্ত চলা বৈঠকে ইয়ো দেখা করেন মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিক, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বারগামের সঙ্গে। এ ছাড়া কয়েকজন আইনপ্রণেতার সঙ্গেও তিনি কথা বলেন। এই সফর হয় এমন এক সময়ে, যখন আগামী ৯ জুলাই আবারও শুল্ক আরোপের সময়সীমা ঘনিয়ে এসেছে। গত এপ্রিল থেকে ওই শুল্ক আরোপ স্থগিত ছিল।

    দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে ইয়ো নতুন প্রেসিডেন্ট লি জায়ে-মিয়ংয়ের বাণিজ্যনীতি তুলে ধরেন এবং উভয় দেশের স্বার্থরক্ষা করে একটি সমঝোতায় পৌঁছার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিবৃতিতে ইয়ো বলেন, “বর্তমান আলোচনাগুলো শুধু শুল্ক নিয়ে নয়, বরং ভবিষ্যতের সহযোগিতার একটি নতুন কাঠামো গড়ে তোলার সুযোগও বটে। আমরা আলোচনায় সক্রিয় থাকব, যাতে এই শুল্ক দুই দেশের সহযোগিতার গতি বাধাগ্রস্ত না করে। বরং এই সংকটকেই সুযোগে পরিণত করব।”

    দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। দেশটি গাড়ি, সেমিকন্ডাক্টর ও ব্যাটারির বড় উৎপাদনকেন্দ্রও বটে। তবে নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হলে কোরীয় অর্থনীতি আরও চাপে পড়বে। দেশের অভ্যন্তরীণ ভোগ ব্যয় আগেই কমে গেছে। শুধু গত মাসেই দেশটির কেন্দ্রীয় ব্যাংক ২০২৫ সালের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ১.৫ শতাংশ থেকে কমিয়ে ০.৮ শতাংশ করেছে।

    বৈঠকে ইয়ো যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ নীতির সাম্প্রতিক পরিবর্তন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে প্রযুক্তি হস্তান্তরে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি দক্ষিণ কোরিয়ার শিল্পখাতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন। এসব নিয়ন্ত্রণ চীনসহ প্রতিযোগী দেশগুলোর ওপরও প্রভাব ফেলছে।

    এক সাক্ষাৎকারে বাণিজ্য সচিব লাটনিক জানান, আগামী দুই সপ্তাহে আরও ১০টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে তিনি নির্দিষ্ট করে দেশগুলোর নাম বলেননি। লাটনিক আরও বলেন, প্রয়োজনে প্রেসিডেন্ট ট্রাম্প সময়সীমা বাড়াতে পারেন। আর যেসব দেশ আলোচনায় অংশ নিচ্ছে, তারা একটি ‘সাড়া’ পাবে।

    তবে ওয়াশিংটনে উপস্থিত এক সিনিয়র কোরীয় কর্মকর্তা দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপকে জানান, এখনো শুল্ক আরোপের সময়সীমা বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা তারা পাননি। তাই দেশটি এখনো নিশ্চিত হতে পারছে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.