Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এনবিআর চেয়ারম্যানকে অপসারণ নয় সংস্কার চান ব্যবসায়ীরা
    অর্থনীতি

    এনবিআর চেয়ারম্যানকে অপসারণ নয় সংস্কার চান ব্যবসায়ীরা

    মনিরুজ্জামানজুন 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এনবিআর চেয়ারম্যানকে অপসারণ নয়, সংস্কার চান ব্যবসায়ীরা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ চান না দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। তাঁরা বলছেন, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বরং সংস্থাটিকে দক্ষ, জবাবদিহিমূলক ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে প্রয়োজন দ্রুত ও কার্যকর সংস্কার।

    শনিবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দেশের শীর্ষ ১৩টি ব্যবসায়ী সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা। তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান, চলমান সংকট নিরসনে আন্দোলনরত এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করতে হবে। তাঁদের ভাষায়, “ব্যবসায়ীদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে।” এ অবস্থায় শনিবারের মধ্যেই আলোচনায় বসার জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়।

    সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রমে অচলাবস্থার কারণে দেশের অর্থনীতি বিপদের মুখে পড়েছে। তাই সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে, যাতে অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব না পড়ে। তাঁরা আন্দোলনরত এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও আহ্বান জানান, কলমবিরতি ও শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে শর্তহীনভাবে কাজে ফিরে আসতে হবে। তাঁদের ভবিষ্যৎ নিরাপত্তা ও যৌক্তিক দাবি নিয়ে আলোচনার পথ খোলা রাখতে হবে।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী। উপস্থিত ছিলেন:

    • মাহবুবুর রহমান, সভাপতি, আইসিসিবি
    • মাহমুদ হাসান খান, সভাপতি, বিজিএমইএ
    • শওকত আজিজ, সভাপতি, বিটিএমএ
    • সৈয়দ নাসিম মঞ্জুর, সভাপতি, এলএফএমইএবি
    • কামরান টি রহমান, সভাপতি, মেট্রো চেম্বার
    • মঈনুল ইসলাম, সভাপতি, বিসিএমইএ
    • ফজলে শামীম এহসান, নির্বাহী সভাপতি, বিকেএমইএ
    • মীর নাসির হোসেন, সাবেক সভাপতি, এফবিসিসিআই
    • সিমিন রহমান, সহসভাপতি, মেট্রো চেম্বার ও গ্রুপ সিইও, ট্রান্সকম
    • আবুল কাসেম খান, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার

    ব্যবসায়ী নেতারা জানান, এনবিআরের কলমবিরতির প্রভাবে বন্দরে সৃষ্ট জটিলতা মারাত্মক আকার নিয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত কার্যক্রমের কারণে আমদানি করা কাঁচামাল সময়মতো খালাস হচ্ছে না। এর ফলে:

    • রপ্তানিতে বাড়ছে লিড টাইম
    • উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে
    • কিছু বিদেশি ক্রেতা রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিচ্ছেন
    • বন্দরে জমে থাকা পণ্যে খরচ বেড়ে যাচ্ছে, বাড়ছে ব্যবসায়িক ব্যয়

    নেতাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে:

    1. চেয়ারম্যান অপসারণ নয়, এনবিআর সংস্কার জরুরি
    2. সরকার-আন্দোলনকারীদের মধ্যে দ্রুত সংলাপ শুরু করতে হবে
    3. অর্থনীতির স্বার্থে কলমবিরতি প্রত্যাহারের আহ্বান
    4. ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলএনজি আমদানিতে বছরে ব্যয় হতে পারে ২৫.৮ বিলিয়ন ডলার

    নভেম্বর 29, 2026
    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.