Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নির্মাণ বাজারে দখল বাড়াতে হোম ডিপো কিনছে জিএমএস
    অর্থনীতি

    নির্মাণ বাজারে দখল বাড়াতে হোম ডিপো কিনছে জিএমএস

    মনিরুজ্জামানজুলাই 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নির্মাণ বাজারে দখল বাড়াতে হোম ডিপো কিনছে জিএমএস
    ক্যালিফোর্নিয়ার সান কার্লোসে একটি হোম ডিপো স্টোর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের খুচরা নির্মাণপণ্য বিক্রেতা হোম ডিপো পেশাদার গ্রাহকদের আরও কাছে যেতে এবার জিএমএস অধিগ্রহণ করছে। প্রায় ৪.৩ বিলিয়ন ডলারের এই চুক্তির মধ্য দিয়ে হোম ডিপোর মালিকানাধীন এসআরএস ডিস্ট্রিবিউশন জিএমএস-এর সব শেয়ার কিনে নিচ্ছে।

    সংস্থাটি সোমবার (৩০ জুন) এক বিবৃতিতে জানায়, প্রতি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১১০ ডলার। মোট লেনদেন মূল্য দাঁড়াচ্ছে ৫.৫ বিলিয়ন ডলার, যেখানে নিট ঋণও অন্তর্ভুক্ত। চুক্তি চূড়ান্ত হতে সময় লাগবে ২০২৬ সালের শুরুর দিক পর্যন্ত। এদিন হোম ডিপোর শেয়ারমূল্য কমেছে প্রায় ১ শতাংশ। বিপরীতে জিএমএস-এর শেয়ার বেড়েছে প্রায় ১২ শতাংশ এবং তা এক বছরের সর্বোচ্চ সীমায় পৌঁছেছে।

    এর মাধ্যমে শেষ হলো হোম ডিপো ও বিলিয়নিয়ার ব্র্যাড জ্যাকবসের মধ্যে সম্ভাব্য একটি দরকষাকষির প্রতিযোগিতা। জ্যাকবসের কোম্পানি কিউএক্সও (QXO) আগেই জিএমএস অধিগ্রহণে ৫ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল এবং কোম্পানি মেনে না নিলে শত্রুভাবাপন্ন প্রস্তাব (hostile takeover) দিতেও প্রস্তুত ছিল।

    নির্মাণ ও সংস্কার কাজে নিয়োজিত ইলেকট্রিশিয়ান, ছাদ মেরামতকারী, রিনোভেশন ঠিকাদারদের মতো পেশাদারদের টার্গেট করেই সম্প্রসারণের পথ নিচ্ছে হোম ডিপো। এরা বছরজুড়েই বড় প্রকল্পে কাজ করে এবং সরবরাহের প্রয়োজন হয় বেশি পরিমাণে। এই কৌশলের অংশ হিসেবেই হোম ডিপো ২০২৪ সালে এসআরএস ডিস্ট্রিবিউশন কিনে নেয় ১৮.২৫ বিলিয়ন ডলারে। এটি কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড় অধিগ্রহণ। টেক্সাস-ভিত্তিক এসআরএস মূলত ছাদ, ল্যান্ডস্কেপ ও সুইমিংপুল ব্যবসার জন্য পণ্য সরবরাহ করে। বিগত বছরগুলোতে প্রতিষ্ঠানটি আরও বহু ছোট সরবরাহকারী প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে।

    হোম ডিপো বলছে, ডু-ইট-ইউরসেলফ (DIY) গ্রাহকদের বিক্রি কমে যাওয়ায় এই পেশাদার গ্রাহকদের দিকেই বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। কারণ, বাড়ি কেনাবেচা ও বড় রিনোভেশন প্রকল্পের গতি মন্থর হয়ে গেছে উচ্চ সুদের হারের কারণে। চলতি অর্থবছরে হোম ডিপো তাদের মোট বিক্রি ২.৮ শতাংশ বাড়বে বলে প্রত্যাশা করছে। একইসঙ্গে, তুলনামূলক বিক্রয় (যেখানে এককালীন ইভেন্ট বা নতুন দোকান খোলার প্রভাব বাদ দেওয়া হয়) বাড়বে প্রায় ১ শতাংশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    পুরোনো নীতির বেড়াজালে আটকে দেশীয় ভারী বৈদ্যুতিক সরঞ্জাম শিল্প

    জুন 25, 2026
    অর্থনীতি

    উন্নয়ন প্রকল্পে ধীরগতি, ১৬ বছরের মধ্যে সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন

    জুন 25, 2026
    অর্থনীতি

    বাজেটে প্রতিশ্রুতি বাড়লেও সংকট কাটছে না নারী উদ্যোক্তাদের

    জুন 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.