Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Dec 11, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আন্দোলনের পর এনবিআরের চার কর্মকর্তা অবসরে, একজন বরখাস্ত
    অর্থনীতি

    আন্দোলনের পর এনবিআরের চার কর্মকর্তা অবসরে, একজন বরখাস্ত

    নাহিদJuly 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বন্দরে জট রাজস্ব ভবনে উত্তেজনা সংকটের মুখে অর্থনীতি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মাত্র দুই দিনের ব্যবধানে একের পর এক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

    মঙ্গলবার ও বুধবার—টানা দুই দিন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে জারি হয় পাঁচটি পৃথক আদেশ। আদেশে চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এবং একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

    বাধ্যতামূলক অবসরে পাঠানো চারজন হলেন—

    • কর গোয়েন্দা ও তদন্ত বিভাগের সদস্য মো. আলমগীর হোসেন
    • কাস্টমস নীতির সদস্য হোসেন আহমেদ
    • ভ্যাটনীতির সদস্য ড. মো. আবদুর রউফ
    • কর অঞ্চল বরিশালের কমিশনার মো. শব্বির আহমদ

    সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী এই চার কর্মকর্তার চাকরি ২৫ বছর পূর্ণ হয়েছে—এমন যুক্তিতে ‘জনস্বার্থে’ তাঁদের অবসরে পাঠানো হয়েছে। তবে তাঁরা বিধিমোতাবেক অবসরজনিত সব সুবিধা পাবেন।

    এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ—গত ২৮ ও ২৯ জুন দপ্তর খোলা রাখার সরকারি নির্দেশ অমান্য করে চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রেখেছেন, ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং রাজস্ব ক্ষতি হয়।

    সেই আদেশে স্বাক্ষর করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আদেশ অনুযায়ী, তদন্ত শেষে বিভাগীয় কার্যধারা অনুসারে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের মেয়াদে তিনি বিধি অনুসারে খোরপোষ ভাতা পাবেন।

    বরখাস্ত হওয়া জাকির হোসেনের স্থানে নতুন দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন।

    উল্লেখ্য, গত ২৮ ও ২৯ জুন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে সারা দেশের শুল্ক ও কর কর্মকর্তারা “কমপ্লিট শাটডাউন” কর্মসূচি পালন করেন। এতে চট্টগ্রামসহ সব কাস্টমস ও কর অফিস কার্যত অচল হয়ে পড়ে।

    বিশেষ করে চট্টগ্রাম কাস্টমস হাউস, যা দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী দপ্তর—সেখানে গত অর্থবছরে (২০২৪-২৫) প্রায় ৭৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ দপ্তর বন্ধ থাকায় সরকারের রাজস্ব খাতে বড় ধাক্কা লাগে।

    এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরের ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তাঁদের মধ্যে রয়েছেন দুজন এনবিআর সদস্য এবং সংস্কার আন্দোলনের নেতা হাছান মুহম্মদ তারেক রিকাবদারও।

    নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের একাধিক কর্মকর্তা কালের কণ্ঠকে জানিয়েছেন—চেয়ারম্যানের অপসারণ দাবিতে আন্দোলনের পরই এই শাস্তির তরঙ্গ শুরু হয়। শুরুতে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন তা আর মানা হচ্ছে না। অনেকেই মনে করছেন, সামনে আরও কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

    এই পদক্ষেপ কি শুধুই প্রশাসনিক, নাকি আন্দোলন দমন নীতির বহিঃপ্রকাশ? এনবিআরের ভেতরেই চলছে চাপা গুঞ্জন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    হিমাদ্রির পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাবে বিএসইসির অসম্মতি

    December 11, 2025
    অর্থনীতি

    নীতি সুদহার কমাল যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ

    December 11, 2025
    অর্থনীতি

    রপ্তানি দুর্বলতা ও রাজনৈতিক অনিশ্চয়তায় কমছে দেশের প্রবৃদ্ধির গতি

    December 11, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সাউথইস্ট ব্যাংকে ২৫ কোটি টাকা আত্মসাত

    আইন আদালত October 7, 2025

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.