Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চলতি অর্থবছরে ব্যয় নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা
    অর্থনীতি

    চলতি অর্থবছরে ব্যয় নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা

    সিভি ডেস্কজুলাই 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার চলতি অর্থবছরে কৃচ্ছ্রসাধনের পথে হাঁটছে। ব্যয়ের লাগাম টানতে কঠোর নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। থোক বরাদ্দ থেকে যানবাহন কেনা ও ভূমি অধিগ্রহণ খাতে সব ধরনের ব্যয় বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নতুন ভবন নির্মাণেও রয়েছে নিষেধাজ্ঞা।

    ৮ জুলাই অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এতে সই করেন উপসচিব মোহাম্মদ জাকির হোসেন।

    পরিপত্র অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জন্য সরকারের ব্যয় সাশ্রয়ের এই নীতির আওতায় শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প ছাড়া অন্য কোনো খাতে নতুন আবাসিক বা অনাবাসিক ভবন নির্মাণ করা যাবে না। তবে চলমান প্রকল্পের কাজ যদি কমপক্ষে ৫০ শতাংশ সম্পন্ন হয়ে থাকে, সেক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে ব্যয় করা যাবে।

    এ ছাড়া পরিচালন বাজেটের আওতায় সব ধরনের থোক ব্যয়ও বন্ধ থাকবে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য ঘোষিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়নের প্রেক্ষাপটে এই কৃচ্ছ্র নীতির বাস্তবায়ন শুরু হয়েছে ১ জুলাই থেকেই।

    পরিপত্রে বলা হয়েছে, সরকারি খরচে কোনো কর্মকর্তা-কর্মচারী বৈদেশিক কর্মশালা, সেমিনার বা সিম্পোজিয়ামে অংশ নিতে পারবেন না। একইসঙ্গে বন্ধ থাকবে সরকারি অর্থায়নে গাড়ি, জাহাজ ও বিমান কেনা। এমনকি ভূমি অধিগ্রহণ বাবদ খরচও সীমিত থাকবে।

    তবে কিছু খাত এই নিষেধাজ্ঞার বাইরে থাকছে। স্কলারশিপ বা ফেলোশিপের আওতায় মাস্টার্স বা পিএইচডি কোর্সের জন্য বিদেশে পড়াশোনা, অথবা বিদেশি সরকার বা উন্নয়ন সহযোগী সংস্থার আমন্ত্রণে প্রশিক্ষণ গ্রহণে কোনো বাধা নেই। তেমনি প্রয়োজনীয় প্রযুক্তি বা যন্ত্রপাতি সংগ্রহের ক্ষেত্রে পিএসআই (প্রিশিপমেন্ট ইন্সপেকশন) কিংবা এফএটি (ফ্যাক্টরি অ্যাকসেপট্যান্স টেস্ট)-এর আওতায় বিদেশ সফর করতে হলে পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির ২০২৪ সালের ২ জানুয়ারির পরিপত্র মেনে চলতে হবে। এছাড়া বিশেষ ক্ষেত্রে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনুমোদন নিতে হবে।

    গাড়ি কেনার ওপর জারি করা নিষেধাজ্ঞার মধ্যেও একমাত্র শর্তসাপেক্ষে ১০ বছরের বেশি পুরোনো মোটরযান প্রতিস্থাপনের ক্ষেত্রে ব্যয় করা যাবে। তবে সেক্ষেত্রেও অর্থ বিভাগের অনুমোদন নিতে হবে।

    সরকারি ব্যয়ে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনার অংশ হিসেবে এই কৃচ্ছ্রসাধন নীতি বাস্তবায়ন করা হচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, বৈদেশিক মুদ্রার চাপ ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবেলায় এটি সময়োপযোগী পদক্ষেপ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    সুদানে যুদ্ধ থামবে, কিন্তু তার আগেই কি শেষ হয়ে যাবে সব?

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.