Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ১৭৩৭ কোটি টাকার রেলপথে আয় মাত্র ১৫ লাখ টাকা!
    অর্থনীতি

    ১৭৩৭ কোটি টাকার রেলপথে আয় মাত্র ১৫ লাখ টাকা!

    সিভি ডেস্কজুলাই 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাজেটের চেয়ে ৮২ শতাংশ বেশি ব্যয় বেড়েছে জয়দেবপুর-ঈশ্বরদী রেল প্রকল্পের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি খরচে নির্মিত ঈশ্বরদী-পাবনা-ঢালারচর রেলপথ এখন আর্থিকভাবে একটি অকার্যকর প্রকল্পে রূপ নিয়েছে। ৭৯ কিলোমিটার দীর্ঘ এ রেলপথে ব্যয় হয়েছে ১ হাজার ৭৩৭ কোটি টাকা। ২০১৮ সালে কাজ শেষ হলেও মাত্র একটি ট্রেন চলাচল শুরু হয় ২০২০ সালে। ছয় বছর পেরিয়ে গেলেও এ পথে চালু হয়নি প্রতিশ্রুত ১০টি ট্রেন।

    বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে রেলপথটির ১১টি স্টেশন থেকে আয় হয়েছে মাত্র ১ কোটি ৭৮ লাখ টাকা—মানে গড়ে মাসে ১৫ লাখ টাকা। বিপরীতে রেলওয়ে কর্মকর্তারা বলছেন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা বাবদ খরচ তার চেয়ে অনেক বেশি। ফলে প্রকল্পটি এখন লোকসানি অবকাঠামো হিসেবেই চিহ্নিত।

    রেলওয়ের এক হিসাব বলছে, এ রেলপথ পরিচালনার জন্য বরাদ্দ রয়েছে ১ হাজার ১২১ জন জনবল। তাদের বেতন-ভাতা বাবদ বছরে প্রয়োজন হয় ৬৬ কোটি টাকা, অর্থাৎ মাসে প্রায় সাড়ে ৫ কোটি টাকা। অথচ বাস্তবে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৬৫ জন। এর মধ্যে স্টেশনমাস্টার ৩ জন, পয়েন্টসম্যান ৩ জন, গেটম্যান ৩০ জন, পোর্টার ১৫ জন, পরিচ্ছন্নতাকর্মী ৭ জন এবং বুকিং সহকারী ৭ জন।

    এ পথে একমাত্র চলাচলকারী ট্রেন ‘ঢালারচর এক্সপ্রেস’। ট্রেনটি সকাল ৭:২৫ মিনিটে ঢালারচর থেকে ছেড়ে রাজশাহী পৌঁছায় ১১টায়। বিকালে আবার রাজশাহী থেকে ফিরে আসে রাত ৮:১৫ মিনিটে। সপ্তাহে ছয়দিন চলাচল করে এই ট্রেন। পুরো রেলপথে আয়-ব্যয়ের ভারসাম্য প্রায় একতরফা, লোকসানের দিকেই ঝুঁকে।

    রেলওয়ের অপারেশন শাখার এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘চালুর সময় বলা হয়েছিল প্রতিদিন ১০টি ট্রেন চলবে। সাত বছর হতে চলল, এখনও একটি ট্রেনই চলছে।’

    তিনি বলেন, ‘ট্রেন চালাতে যে পরিমাণ জ্বালানি ও কর্মীদের পারিশ্রমিক লাগে, তাতে আয় প্রায় শূন্যের কোটায়। প্রকল্পটি আয়বর্ধক না হয়ে উল্টো ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে।’

    “অর্থনীতিতে প্রভাব নেই”

    পরিকল্পনা কমিশনের আইএমইডি সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, কাঙ্ক্ষিত রাজস্ব না পাওয়াই এ প্রকল্পের বড় দুর্বলতা। বুয়েটের পরিবহন অবকাঠামো বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, ‌‘যেকোনো বিনিয়োগের লক্ষ্য থাকে রিটার্ন পাওয়া। কিন্তু এই রেলপথ নির্মাণের আগে যথাযথ সমীক্ষা হয়নি। অর্থনৈতিকভাবে তা কতটা কার্যকর হবে, তা বিবেচনায় আনা হয়নি।’

    ‘কে যেন প্রকল্পটা নিয়ে গেছে’

    রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘প্রকল্পটি কেউ একজন নিয়ে গেছে ঢালারচরে। সেখানে রেলপথ হলে কী লাভ হবে, সেটা তখন কেউ ভেবে দেখেনি।’

    তিনি জানান, বর্তমানে সরকার ‘ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান’ প্রণয়ন করছে। এতে দেশের কোথায় কী ধরনের যোগাযোগ ব্যবস্থা দরকার—তা নির্ধারণ করা হবে। ভবিষ্যতে প্রকল্প গ্রহণে এই মাস্টারপ্ল্যান অনুসরণ করা হলে ঢালারচর রেলপথের মতো ভুল আর হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    সুদানে যুদ্ধ থামবে, কিন্তু তার আগেই কি শেষ হয়ে যাবে সব?

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.