Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের শুল্ক হুমকি কি রাশিয়াকে চাপে ফেলতে পারবে?
    অর্থনীতি

    ট্রাম্পের শুল্ক হুমকি কি রাশিয়াকে চাপে ফেলতে পারবে?

    এফ. আর. ইমরানজুলাই 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়ার ওপর শতভাগ পর্যন্ত বাণিজ্য শুল্ক আরোপের হুমকি দিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি ৫০ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি না হয়, তবে রাশিয়ার রপ্তানি পণ্যের ওপর কঠোর শুল্ক আরোপ করা হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। পাশাপাশি, রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকেও ‘সেকেন্ডারি ট্যারিফ’-এর আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। কিন্তু এই হুমকি আদৌ রাশিয়াকে কাবু করতে পারবে কি না, সেই প্রশ্ন এখন আলোচনার বিষয়।

    রাশিয়ার প্রতিক্রিয়া-

    ট্রাম্পের বক্তব্যকে লোকদেখানো হুমকি হিসেবে বর্ণনা করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ট্রাম্পের মন্তব্যকে “অত্যন্ত গুরুতর” বলে অভিহিত করেছেন এবং জানিয়েছেন, পুতিন বিষয়টি বিশ্লেষণ করে প্রয়োজন মনে করলে প্রতিক্রিয়া জানাবেন।

    মার্কিন শুল্ক হুমকির প্রেক্ষাপট-

    ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো এখন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে ২১,৬৯২টি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে রয়েছে তেল আমদানিতে নিষেধাজ্ঞা, মূল্যসীমা নির্ধারণ এবং আর্থিক সম্পদ জব্দ। কিন্তু ট্রাম্পের প্রস্তাবিত ‘সেকেন্ডারি ট্যারিফ’ হবে এক নতুন ধাপ। এটি শুধু রাশিয়াকে নয় বরং রাশিয়ার পণ্য আমদানিকারী দেশগুলোকেও শাস্তির আওতায় আনবে- যার পরিণতিতে চীন ও ভারতের মতো দেশগুলোর ওপর চাপ সৃষ্টি হতে পারে।

    রাশিয়ার জ্বালানি নির্ভরতা-

    রাশিয়ার অর্থনীতি এখনো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল। ২০২৫ সালে জ্বালানি থেকে রপ্তানি আয় প্রায় ২৮০ বিলিয়ন ডলার, যা দেশটির জিডিপির ১৬ শতাংশ এবং রপ্তানির ৫৫ শতাংশের সমান।

    চীন একাই রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা- ৫০ শতাংশ পর্যন্ত রপ্তানি চীনের কাছে হয়। দ্বিতীয় স্থানে আছে ভারত (৪০ শতাংশ)। তেলের পাশাপাশি এই দুই দেশ রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ কয়লাও আমদানি করে।

    যুক্তরাষ্ট্রে রাশিয়ার রপ্তানির মাত্রা-

    যুক্তরাষ্ট্রে রাশিয়ার রপ্তানি ২০২৪ সালে ছিল মাত্র ৩ বিলিয়ন ডলার- যা রাশিয়ার মোট রপ্তানির মাত্র ০.৭ শতাংশ। ফলে শুধু যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপ করলে রাশিয়ার ওপর প্রভাব খুব সামান্যই পড়বে।

    ট্রাম্প কী করতে চাইছেন?

    ট্রাম্পের মূল লক্ষ্য- রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে ভয় দেখানো, যাতে তারা মস্কো থেকে তেল-গ্যাস আমদানি কমিয়ে দেয়। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সমর্থন পাচ্ছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান- উভয় দলের কাছ থেকে। কংগ্রেসে ‘Sanctioning Russia Act of 2025’ নামে একটি বিল উত্থাপিত হয়েছে, যার আওতায় রাশিয়ার তেল-গ্যাস আমদানিকারক দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা যাবে।

    সম্ভাব্য প্রভাব কী?

    • রাশিয়া: তেল ও গ্যাস রপ্তানি কমে গেলে বৈদেশিক মুদ্রা আয় কমবে, বাজেট ঘাটতি বাড়বে এবং যুদ্ধ পরিচালনায় ব্যয় সংকটে পড়তে পারে।
    • চীন-ভারত: ট্রাম্পের শুল্কের হুমকি তাদের নীতিতে প্রভাব ফেলতে পারে, যদিও তারা আগেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করেছে।
    • বিশ্ব বাজার: প্রাকৃতিক গ্যাসের দাম বাড়তে পারে, তবে তেলের ক্ষেত্রে ওপেক পরিস্থিতি সামাল দিতে পারবে বলেই মনে করা হচ্ছে।
    • যুক্তরাষ্ট্র: বিশ্বে শুল্ক আরোপের কারণে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক খারাপ হতে পারে এবং মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার ঝুঁকি থাকতে পারে।

    শুধু যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপ করে রাশিয়ার ওপর বড় প্রভাব ফেলতে পারবে না ওয়াশিংটন। তবে সেকেন্ডারি ট্যারিফ কার্যকর হলে রাশিয়ার জ্বালানি রপ্তানি ব্যাহত হতে পারে- যা মস্কোর অর্থনীতির জন্য বড় ধাক্কা হবে। এর সফলতা নির্ভর করবে মূলত চীন, ভারত ও অন্যান্য বড় আমদানিকারকদের অবস্থানের ওপর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

    নভেম্বর 21, 2026
    কর্পোরেট

    চট্টগ্রামে করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.