Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চিনি আমদানিতে বড় পরিবর্তন, ক্ষতিতে দেশীয় শোধনাগার
    অর্থনীতি

    চিনি আমদানিতে বড় পরিবর্তন, ক্ষতিতে দেশীয় শোধনাগার

    সিভি ডেস্কজুলাই 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চিনিকল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম বন্দর দিয়ে পরিশোধিত চিনির আমদানি গত এক বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। শুল্ক কমানোর ফলে বাড়তি আমদানি হলেও, এতে বিপাকে পড়েছে দেশের স্থানীয় চিনিশোধনাগারগুলো। তাদের কাঁচা চিনির আমদানি ২০ শতাংশের বেশি কমে গেছে।

    সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে ২ লাখ ৬৮ হাজার ৩৮০ টন পরিশোধিত চিনি আমদানি হয়েছে। আগের বছর এই পরিমাণ ছিল ১ লাখ ৩৬ হাজার ৯৮০ টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি প্রায় ৯৬ শতাংশ।

    শিল্প সংশ্লিষ্টদের মতে, আমদানি শুল্কে ছাড় এবং বড় বড় প্রতিষ্ঠানগুলোর কাঁচা চিনির আমদানি কমে যাওয়াই এ প্রবৃদ্ধির মূল কারণ।

    এস আলম গ্রুপ ও দেশবন্ধু গ্রুপের মতো কোম্পানিগুলো আগে বিপুল পরিমাণ কাঁচা চিনি আমদানি করত। বর্তমানে তারা সরাসরি পরিশোধিত চিনি আমদানির দিকে ঝুঁকছে। একই সঙ্গে খাদ্য, পানীয়, ওষুধ ও দুগ্ধশিল্পে যুক্ত কোম্পানিগুলোর বড় একটি অংশও এখন সরাসরি রিফাইন্ড চিনি আমদানি করছে।

    চট্টগ্রামের ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যালবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সাইকাত বলেন-
    “আগে আমরা স্থানীয় বাজার থেকে চিনি কিনতাম। এখন সরাসরি পরিশোধিত চিনি আমদানি করছি। দামও প্রায় একই।”

    মেঘনা গ্রুপের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান বলেন-
    “চিনির আমদানি বাড়ার বড় কারণ হলো শুল্ক হ্রাস।”

    বর্তমানে পরিশোধিত চিনির আমদানি শুল্ক টনপ্রতি ৬ হাজার টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা করা হয়েছে। আর কাঁচা চিনির শুল্ক ধরা হয়েছে ৩ হাজার টাকা।

    ফলে চলতি অর্থবছরে পরিশোধিত চিনির আমদানির মোট মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ২০৩ কোটি ৫৬ লাখ টাকা। যা আগের বছরের তুলনায় প্রায় ৯৮ শতাংশ বেশি। একইসঙ্গে শুল্ক রাজস্ব ৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯২৯ কোটি ৮২ লাখ টাকা।

    দেশের চিনি চাহিদা বছরে গড়ে ২০ লাখ টনের মতো। যার প্রায় পুরোটাই আমদানিনির্ভর।

    সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, টি কে গ্রুপ, এস আলম গ্রুপ এবং দেশবন্ধু গ্রুপ সাধারণত ব্রাজিল, আর্জেন্টিনা ও ভারত থেকে কাঁচা চিনি এনে পরিশোধন করে বাজারে সরবরাহ করে।

    তবে এখন সেই কাঠামো বদলে যাচ্ছে। সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন-
    “এক বছরে আমাদের কাঁচা চিনির আমদানি ২০ শতাংশ কমেছে। অনেক কোম্পানি শুল্কছাড়ে সরাসরি পরিশোধিত চিনি আনছে, এতে আমরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি।”

    চট্টগ্রাম কাস্টমস হাউসের মুখপাত্র ও উপ-কমিশনার সাইদুল ইসলাম জানান-
    “যেসব কোম্পানি উৎপাদনমুখী, তারা কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা পায়। ফার্মাসিউটিক্যাল, খাদ্য ও বেভারেজ খাতেও একই সুবিধা প্রযোজ্য।”

    গত কয়েক বছর ধরেই কাঁচা চিনির আমদানি ধারাবাহিকভাবে কমছে। এর পেছনে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, ডলারের ঘাটতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব রয়েছে।

    আওয়ামী লীগ সরকারের পতনের পর এস আলম গ্রুপের চিনির আমদানি কার্যত বন্ধ হয়ে গেছে। পাশাপাশি দেশবন্ধু সুগার মিলও সম্প্রতি বন্ধ হয়ে গেছে। ফলে ফার্মা ও বেভারেজ কোম্পানিগুলো এখন সরাসরি পরিশোধিত চিনি আমদানিতে ঝুঁকছে।

    আবদুল মোনেম লিমিটেডের কমার্শিয়াল প্রধান আজিজ চৌধুরী বলেন-
    “আগে আমরা বছরে প্রায় ৩ লাখ টন কাঁচা চিনি আনতাম। এখন তা নেমে এসেছে ২ লাখ টনে।”

    চট্টগ্রাম বন্দরে পরিশোধিত ও কাঁচা চিনির সম্মিলিত আমদানিও বেড়েছে।

    ২০২৪–২৫ অর্থবছরে বন্দর দিয়ে আমদানি হয়েছে ১২ লাখ ১৭ হাজার টনের বেশি চিনি। যার বাজারমূল্য ৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এই আমদানিতে রাজস্ব আদায় হয়েছে প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা।

    এর আগের অর্থবছরে আমদানি হয়েছিল ৭ লাখ ৮১ হাজার টন চিনি। যার মূল্য ছিল ৫ হাজার ১০০ কোটি টাকা। শুল্ক রাজস্ব ছিল ২ হাজার ৬৫৮ কোটি টাকা। এই হিসাবে চিনির আমদানি প্রবৃদ্ধি ৩৫ দশমিক ৮৪ শতাংশ।

    দেশে বছরে ২০ থেকে ২২ লাখ টন চিনির চাহিদা থাকলেও স্থানীয় চিনিকলগুলোর উৎপাদন মাত্র ৩০ থেকে ৩৫ হাজার টন।

    বাকি চাহিদা মেটাতে কাঁচা চিনি আমদানি করে তা পরিশোধন করা হতো। কিন্তু এখন অনেক প্রতিষ্ঠান সরাসরি পরিশোধিত চিনি আমদানি করছে। এতে স্থানীয় চিনিশিল্প এক ধরনের অস্তিত্ব সংকটে পড়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    সুদানে যুদ্ধ থামবে, কিন্তু তার আগেই কি শেষ হয়ে যাবে সব?

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.