Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শীর্ষ ১০ ধনী দেশের তালিকায় নেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
    অর্থনীতি

    শীর্ষ ১০ ধনী দেশের তালিকায় নেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

    মনিরুজ্জামানজুলাই 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শীর্ষ ১০ ধনী দেশের তালিকায় নেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ধনী দেশের সংজ্ঞা কেবল বেশি আয়ের ওপর নির্ভর করে না। আয় বেশি হলেও যদি জিনিসপত্রের দাম বেশি হয় বা কাজের সময় দীর্ঘ হয়, তাহলে জীবনমান ততটা উন্নত হয় না। অন্যদিকে, এমন দেশও আছে যেখানে আয় তুলনামূলক কম হলেও জীবনযাত্রার খরচ কম এবং অবসর সময় বেশি—ফলে সেখানকার মানুষের জীবনমান তুলনামূলক ভালো হতে পারে। এই বাস্তবতা বিশ্লেষণে ১৭৮টি দেশের র‍্যাঙ্কিং তৈরি করেছে দ্য ইকোনমিস্ট, যেখানে ধনী দেশ চিহ্নিত করতে তারা তিনটি মানদণ্ড ব্যবহার করেছে।

    • প্রথমটি, বাজার বিনিময় হারে মাথাপিছু জিডিপি—যা সরল ও পরিচিত হলেও এটি দেশের ভিন্ন ভিন্ন দামের পার্থক্য বিবেচনায় নেয় না।
    • দ্বিতীয়টি, স্থানীয় খরচ অনুযায়ী সমন্বিত আয় বা পিপিপি (ক্রয়ক্ষমতা সমতা)—যা জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ভালো ধারণা দেয়।
    • তৃতীয়টি, দেশের দ্রব্যমূল্য ও কর্মঘণ্টা—যা আয় ও অবসরের ভারসাম্য নির্ধারণে সহায়ক।

      এই তিনটি সূচক মিলিয়ে তালিকার শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড, সিঙ্গাপুর ও নরওয়ে। ডলারের হিসাবে প্রথম অবস্থানে থাকা সুইজারল্যান্ডে গত বছর মাথাপিছু গড় আয় ছিল ১ লাখ ডলারের বেশি। এরপরই সিঙ্গাপুর ও নরওয়ে, যাদের গড় আয় যথাক্রমে ৯০,৭০০ ও ৮৬,৮০০ ডলার।

    তবে বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। সুইজারল্যান্ড বিশ্বের ব্যয়বহুল দেশগুলোর একটি, ফলে উচ্চ আয়ের সুফল অনেকটা কমে যায়। স্থানীয় খরচের সঙ্গে আয় মেলালে তালিকার শীর্ষে উঠে আসে সিঙ্গাপুর। আর কর্মঘণ্টার বিচারে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে নরওয়ে। এরপর রয়েছে কাতার ও ডেনমার্ক। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি যুক্তরাষ্ট্র তিনটি মানদণ্ডে যথাক্রমে চতুর্থ, সপ্তম ও ষষ্ঠ স্থানে রয়েছে। আর যুক্তরাজ্য রয়েছে ১৯তম, ২৭তম ও ২৫তম স্থানে।

    এই ভিন্নতা অনেক সময় সামাজিক প্রেক্ষাপটও তুলে ধরে। যেমন, সৌদি আরব ও তুরস্কে কম সংখ্যক নারী আয়মূলক কাজে যুক্ত থাকায় মাথাপিছু আয়ের গড় কম হলেও প্রতি ঘণ্টার আয়ে এগিয়ে থাকে। কারণ, আয়ের মূল অংশ সীমিত মানুষের মধ্যেই কেন্দ্রীভূত। আবার যেসব দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত কম—যেমন ইতালিতে অনেকেই অবসরপ্রাপ্ত, নাইজেরিয়ায় বেশিরভাগই এখনো কর্মে প্রবেশ করেনি—সেসব দেশে একটি ছোট কর্মশক্তিকে বিশাল জনগোষ্ঠীকে বহন করতে হয়।

    গত বছর সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে গায়ানার। দেশটি ১৭ ধাপ এগিয়েছে। জ্বালানি খাতে অগ্রগতির কারণে এখানকার গড় আয় বছরে ৪০ শতাংশের বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রও কিছুটা উন্নতি করেছে—গড়ে ১.৬ ধাপ এগিয়েছে। তবে বর্ধিত শুল্কনীতির কারণে জীবনযাত্রায় কিছুটা চাপ দেখা দিয়েছে।

    অন্যদিকে, র‍্যাঙ্কিংয়ের একেবারে নিচে রয়েছে বুরুন্ডি। এখানকার বেশিরভাগ জনগণ ১৭ বছরের কম বয়সী। মাথাপিছু আয় সুইজারল্যান্ডের আয়ের মাত্র ০.১৫ শতাংশ। এমনকি মূল্যসামঞ্জস্য করেও, একজন সুইস নাগরিকের আয় ১০০ জন বুরুন্ডিবাসীর মধ্যে ভাগ করে দিলেও সমতা আসবে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

    নভেম্বর 21, 2026
    কর্পোরেট

    চট্টগ্রামে করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.