Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৫ মাসে ইউরোপে ১৭% রপ্তানি বেড়েছে বাংলাদেশের
    অর্থনীতি

    ৫ মাসে ইউরোপে ১৭% রপ্তানি বেড়েছে বাংলাদেশের

    সিভি ডেস্কUpdated:জুলাই 25, 2025জুলাই 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রপ্তানি বৈচিত্র্যে এশিয়ার বাজারে কৌশলগত পদক্ষেপ বাংলাদেশের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক জটিলতা ও অস্থিরতা যখন রপ্তানিকারকদের জন্য বড় বাধা, তখন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েই চলেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে ইউরোপে পণ্য রপ্তানি হয়েছে ৯৬৮ কোটি ৮ লাখ ৭০ হাজার ডলারের, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭ দশমিক ৬১ শতাংশ বেশি।

    ২০২৪ সালের এই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৮২৩ কোটি ১০ লাখ ৮০ হাজার ডলার। অর্থাৎ ইউরোপের বাজারে এই পাঁচ মাসেই বাড়তি পণ্য রপ্তানি হয়েছে প্রায় ১৪৫ কোটি ডলারের।

    এই তথ্য উঠে এসেছে ইউরোপের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ প্রতিবেদনে।

    প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় বাজারে মোট পণ্য আমদানি হয়েছে ৩ হাজার ৯৭১ কোটি ডলারের। এর মধ্যে চীনের তৈরি পণ্যের পরিমাণ ১ হাজার ৯ কোটি ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ, যার রপ্তানি হয়েছে ৯৬৮ কোটি ডলার।

    চীনের পাশাপাশি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কম্বোডিয়া, ভিয়েতনাম—সবগুলো দেশই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। এর মধ্যে কম্বোডিয়া রপ্তানি বেড়েছে ২৮ দশমিক ৬৪ শতাংশ, পাকিস্তান ১৯ দশমিক ০৯ শতাংশ, ভারত ১৬ দশমিক ৩৯ শতাংশ, ভিয়েতনাম ১৫ দশমিক ৬৩ শতাংশ এবং শ্রীলঙ্কা ১০ দশমিক ১০ শতাংশ।

    ইইউ বাজারে আমদানির পরিমাণ ১১ দশমিক ৯০ শতাংশ বাড়লেও প্রতি ইউনিট দামে (প্রতি কেজি) সামান্য ১ দশমিক ৩৩ শতাংশ কমে গেছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই ইউনিট দাম বেড়েছে ২ দশমিক ২০ শতাংশ, যা বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখার ইঙ্গিত দেয়।

    বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “যুক্তরাষ্ট্রের বাজারে দ্রুত পরিবর্তন আসে। কিন্তু ইউরোপীয় বাজার অনেক বেশি স্থিতিশীল। তাই বাংলাদেশের ব্যবসায়ীরা বায়ারদের চাহিদা বুঝে কাজ করেছেন। এর সুফলই এখন দেখা যাচ্ছে।”

    বর্তমানে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় অর্ধেকই যায় ইউরোপে। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে নানা চ্যালেঞ্জের মধ্যে ইউরোপের বাজার ধরে রাখাই এখন সবচেয়ে বড় লক্ষ্য।

    বিশ্লেষকেরা বলছেন, বাজার বৈচিত্র্য বাড়ানো ও ইউরোপে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে কৌশলগত পরিকল্পনা নেওয়া জরুরি। নতুন বাজার খোঁজা গেলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে মূল্য, পরিমাণ ও মোট রপ্তানিতে একযোগে প্রবৃদ্ধি বজায় থাকলে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারবে।

    প্রতিবেদনে দেখা যায়, চীন ২০ দশমিক ৮৬ শতাংশ রপ্তানি বাড়িয়ে বাজারে শীর্ষে রয়েছে। ভারতের রপ্তানি বেড়েছে ২৫১ কোটি ডলারে, পাকিস্তানের ১৭৫ কোটি ৯ লাখ ডলারে, কম্বোডিয়ার ১৯০ কোটি এবং ভিয়েতনামের ১৮৩ কোটি ডলারে। শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও মরক্কোও ভালো করেছে।

    তবে তুরস্কের রপ্তানি কমেছে ৬ শতাংশ, যেখানে মোট রপ্তানি দাঁড়িয়েছে ৩৮৭ কোটি ডলারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    সুদানে যুদ্ধ থামবে, কিন্তু তার আগেই কি শেষ হয়ে যাবে সব?

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.