Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » উচ্চ সুদে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে রপ্তানি খাত
    অর্থনীতি

    উচ্চ সুদে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে রপ্তানি খাত

    মনিরুজ্জামানUpdated:জুলাই 28, 2025জুলাই 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রপ্তানি বাংলাদেশের ব্যাংকিং খাতের প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাইম ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক শামস এ মুহাইমিন বলেন, ব্যাংক খাতের সাফল্য অনেকটাই নির্ভর করে রপ্তানির উপর। কারণ, আমদানি মূল্য পরিশোধ, বৈদেশিক ঋণ শোধ ও অন্যান্য আন্তর্জাতিক লেনদেনে বৈদেশিক মুদ্রার প্রবাহ নিশ্চিত করতে রপ্তানি আয়ের ওপর বড় ধরনের নির্ভরতা রয়েছে ব্যাংকগুলোর। তিনি বলেন, “শক্তিশালী রপ্তানি আয় ব্যাংক খাতকে বাণিজ্যিক প্রসারে এবং মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে।”

    উচ্চ সুদে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে রপ্তানি খাত
    প্রাইম ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক শামস এ মুহাইমিন

    ২০২২-২৩ অর্থবছরে আমদানি ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়ে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক এলসি মার্জিন বাড়ানোর যে নির্দেশনা দেয়, তাকে সময়োপযোগী বলে উল্লেখ করেন মুহাইমিন। তিনি জানান, এই সিদ্ধান্তে অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত হয় এবং স্বল্পমেয়াদে ডলারের বহিঃপ্রবাহ কমে আসে।

    তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের বাজারভিত্তিক বিনিময়হার নীতিকে তিনি অধিক কার্যকর বলে মনে করেন। এর ফলে গত দুই মাসে টাকা-ডলারের বিনিময় হারে স্থিতিশীলতা এসেছে। এছাড়া নতুন সার্কুলারে বেশিরভাগ পণ্যে পূর্বনির্ধারিত মার্জিন তুলে নেওয়া হয়েছে, যা আমদানি অর্থায়নে স্বস্তি এনে দিয়েছে। তার মতে, এসব পদক্ষেপ শিল্প ও ব্যবসায় গতি ফেরাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

    বাংলাদেশে দীর্ঘদিন ধরেই বাণিজ্য ঘাটতি রয়েছে। বছরে যেখানে প্রায় ৭০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়, সেখানে রপ্তানি আয় থাকে প্রায় ৫০ বিলিয়নের মতো। মুহাইমিন বলেন, “এই ঘাটতির বড় কারণ হলো—কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি, জ্বালানি ও ভোক্তা পণ্যের আমদানির ওপর আমাদের নির্ভরতা।”

    রপ্তানি বাড়াতে তিনি পণ্য ও বাজার বৈচিত্র্যকরণ, দক্ষ মানবসম্পদ তৈরি, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং অবকাঠামো উন্নয়নের উপর গুরুত্ব দেন। পাশাপাশি আমদানি প্রক্রিয়া সহজ করতে ঝুঁকিভিত্তিক কাস্টমস ক্লিয়ারেন্স চালু, নীতিমালা হালনাগাদ ও বিধিমালা সংস্কারের পরামর্শ দেন তিনি।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্ক আরোপ করলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হ্রাস পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মুহাইমিন। এতে করে প্রতিদ্বন্দ্বী দেশগুলো যেমন ভিয়েতনাম ও ভারত মার্কিন বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে পারে। তিনি বলেন, “পোশাক খাতে রপ্তানি পতন হলে বৈদেশিক মুদ্রার আয় কমে যাবে। এতে ব্যাংকের বাণিজ্যিক অর্থায়ন ও তারল্য ব্যাহত হবে। সামগ্রিক ব্যাংকিং খাতের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে।” এই পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানো এবং দেশীয় নীতিগত সংস্কারকে অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি।

    বাংলাদেশে বর্তমানে ব্যাংকঋণের সুদহার বাড়ছে, যার ফলে রপ্তানিকারকদের জন্য ঋণ গ্রহণের খরচও বেড়ে গেছে। এতে উৎপাদন ব্যয় বাড়ছে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। দীর্ঘমেয়াদে এই প্রবণতা রপ্তানি খাতকে সংকুচিত করতে পারে বলে সতর্ক করেন মুহাইমিন। এর প্রভাব কর্মসংস্থানেও পড়তে পারে। তাই তিনি রপ্তানি ও ব্যাংক খাতের স্বার্থে সুদহার স্থিতিশীল রাখতে কৌশলগত ও সমন্বিত পদক্ষেপের তাগিদ দেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    সুদানে যুদ্ধ থামবে, কিন্তু তার আগেই কি শেষ হয়ে যাবে সব?

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.