Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রেকর্ড উৎপাদনেও আলু বাজার ধুঁকছে কেন?
    অর্থনীতি

    রেকর্ড উৎপাদনেও আলু বাজার ধুঁকছে কেন?

    সিভি ডেস্কজুলাই 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি এনবিআরের
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে এবার রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হলেও বাজারে এর প্রভাব পড়েছে উল্টোভাবে। দাম পড়ে গেছে চাষিদের উৎপাদন খরচেরও নিচে। অথচ দেশে প্রতি বছর একজন মানুষ গড়ে ৫১.৫ কেজি আলু খায়।

    পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে বাংলাদেশের অবস্থান ৪৪তম। তবে আলু উৎপাদনে দেশের অবস্থান সপ্তম। এত উৎপাদনের পরও কেন বাজারে অস্থিরতা, সেটাই এখন বড় প্রশ্ন।

    বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) হিসাবে, চলতি ২০২৪-২৫ মৌসুমে দেশে আলু উৎপাদন হয়েছে ১ কোটি ৩০ লাখ টন। অথচ চাহিদা প্রায় ৯০ লাখ টনের কাছাকাছি। ফলে উদ্বৃত্ত ৪০ লাখ টন।

    হিমাগার ফটকে এখন আলুর দাম কেজিতে ১৩ থেকে ১৫ টাকা। অথচ কৃষকের উৎপাদন খরচ ছিল ২৫ টাকা। তাই কৃষকরা বিক্রি করছেন বড় ক্ষতি মেনে নিয়েই।

    বিসিএসএ বলছে, বাজারে আলুর দাম ঠিকভাবে নিয়ন্ত্রণ না হওয়ার বড় কারণ হলো বাজার ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতা।

    অতীত অভিজ্ঞতা বলে কী?

    গত পাঁচ বছরের বাজার পর্যালোচনায় দেখা গেছে, এক মৌসুমে উৎপাদন বাড়লে দাম পড়ে যায়। আর কৃষক পরের মৌসুমে চাষ কমালে আবার দাম বেড়ে যায়।

    ২০২২-২৩ মৌসুমে উৎপাদন ছিল ১ কোটি ৪ লাখ টন। সে সময় সরকার খুচরা বাজারে কেজি প্রতি দাম বেঁধে দিয়েছিল ৩৫-৩৬ টাকা। কিন্তু কিছু বাজারে দাম উঠেছিল ৪৫ টাকায়।

    তথ্য অনুযায়ী, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে হিমাগারে আলুর সরবরাহ সীমিত রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। ফলে দাম বাড়ে, আর ভোক্তারা চাপে পড়ে।

    ২০২৪-২৫ মৌসুমে উৎপাদন রেকর্ড গড়েছে, তবে বিপাকে পড়েছে চাষিরা। মুন্সীগঞ্জসহ অনেক এলাকায় প্রতি কেজিতে ১০-১২ টাকার লোকসান গুনছেন তারা।

    বিভিন্ন জেলার কৃষি কর্মকর্তারা বলছেন, এভাবে চলতে থাকলে আগামী বছর অনেকেই আলু চাষে আগ্রহ হারাতে পারেন। যার প্রভাব পড়তে পারে পরবর্তী মৌসুমে এবং বাজার আবার অস্থির হয়ে উঠতে পারে।

    ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ-এর তথ্যমতে, বেলারুশে একজন মানুষ গড়ে ১৬০ কেজি আলু খায়। বাংলাদেশে সে হার মাত্র ৫১.৫ কেজি।

    জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জানায়, বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া আলুর ৮০% যায় মালয়েশিয়ায়। বাকি অংশ সিঙ্গাপুর, নেপাল, শ্রীলঙ্কা ও কিছু মধ্যপ্রাচ্যের দেশে। কিন্তু এসব দেশে আলু খাওয়ার প্রবণতা তুলনামূলক কম।

    ২০২১ সালে রপ্তানি হয়েছিল ৬৮ হাজার টন, ২০২২ সালে বেড়ে হয়েছিল প্রায় ৭৯ হাজার টন। কিন্তু ২০২৩ সালে তা নেমে আসে ৩৩ হাজার টনে।

    চলতি মৌসুমে ইতোমধ্যেই রপ্তানি হয়েছে ৭০ হাজার টনের বেশি, যা তুলনামূলকভাবে ভালো। তবুও কৃষকদের মতে, দেশের উৎপাদন উদ্বৃত্ত থাকায় রপ্তানির পরিমাণ আরও বাড়ানো উচিত।

    সমাধান কী হতে পারে?

    বিসিএসএ বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠিতে জানিয়েছে, কৃষকদের রক্ষা করতে হলে হিমাগার ফটকে আলুর ন্যূনতম বিক্রয়মূল্য ২৫ টাকা নির্ধারণ করতে হবে।

    প্রস্তাব দেওয়া হয়েছে—দেশের ৫৫ লাখ পরিবারকে সরকার যদি ১৫ টাকায় চাল দেয়, তাহলে ১০ কেজি করে আলুও ভর্তুকি দামে দিতে পারে।

    টিসিবির মাধ্যমে দেশজুড়ে ট্রাকসেলে আলু বিক্রির পরামর্শও এসেছে।

    মুন্সীগঞ্জের আলুচাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির মতে, এবার জেলার কৃষকদের লোকসান ছাড়িয়েছে ১২০০ কোটি টাকা।

    এই প্রেক্ষাপটে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, সরকারিভাবে কিছু আলু কিনে সংরক্ষণ করলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।

    বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, টিসিবির জন্য নির্দিষ্ট পণ্যের বাজেট বরাদ্দ থাকে। আলুর ভর্তুকি দিতে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। শিগগিরই সিদ্ধান্ত হতে পারে।

     

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    সুদানে যুদ্ধ থামবে, কিন্তু তার আগেই কি শেষ হয়ে যাবে সব?

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.