Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্র থেকে ১.৫ বিলিয়ন ডলারের পণ্য আমদানির সিদ্ধান্ত
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্র থেকে ১.৫ বিলিয়ন ডলারের পণ্য আমদানির সিদ্ধান্ত

    মনিরুজ্জামানUpdated:জুলাই 29, 2025জুলাই 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্র থেকে ১.৫ বিলিয়ন ডলারের আমদানির সিদ্ধান্ত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে আগামী এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ১.৫ বিলিয়ন ডলারের গম, ডাল ও এলএনজি আমদানি করবে সরকার। এ সিদ্ধান্তের লক্ষ্য—ওয়াশিংটনের প্রস্তাবিত ৩৫ শতাংশ পালটা শুল্ক কমানো, যা ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা।

    এ উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত থেকেও ১.৫ থেকে ২ বিলিয়ন ডলার মূল্যের তুলা, গম, সয়াবিন ও ডাল আমদানি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব পণ্য আমদানির জন্য ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে যাচ্ছে।

    গতকাল সোমবার (২৮ জুলাই) ঢাকা ছাড়ার আগে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, সরকারি পর্যায়ে ১.৫ বিলিয়ন ডলার সমপরিমাণ আমদানি নিশ্চিত করা হবে। বাকি অংশ আমদানি করবে বেসরকারি খাত। এতে মোট আমদানি ৩ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে। বাণিজ্য সচিবের সঙ্গে সরকারি প্রতিনিধিদলে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ডাব্লিউটিও সেলের মহাপরিচালক নাজনীন কাউসার চৌধুরী।

    আজ মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপ থেকেও প্রতিনিধি যাচ্ছেন। এসব কোম্পানি তুলা, সয়াবিন, গম ও ডালের বড় আমদানিকারক। সরকারি দলের সঙ্গে ইউএসটিআরের সঙ্গে আলোচনা চলাকালে, ব্যবসায়ী প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের সঙ্গে সরাসরি ক্রয়চুক্তি করবে।

    বাণিজ্য সচিব বলেন, ‘ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ১২৩ বিলিয়ন ডলার। তবুও তারা আলোচনার মাধ্যমে শুল্কহার ২০ শতাংশে নামিয়ে আনতে পেরেছে। বাংলাদেশের ঘাটতি মাত্র ৬ বিলিয়ন ডলার। আশা করি, আমাদের শুল্কহার ভিয়েতনামের চেয়েও কম হবে।’

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ অর্থবছরে বাংলাদেশ ৭.৯ বিলিয়ন ডলারের তুলা আমদানি করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৩৬১ মিলিয়ন ডলারের তুলা। একই সময়ে ১.৭৬ বিলিয়ন ডলারের গম আমদানি হয়েছে, যার ৪৩.৪ মিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্র থেকে। সয়াবিন আমদানি হয়েছে ৯২৩ মিলিয়ন ডলারের, যার ৩৩৯ মিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

    সরকার এরই মধ্যে জি-টু-জি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বছরে ৭ লাখ টন গম কেনার চুক্তি করেছে এবং আরও ২.২০ লাখ টনের প্রস্তাব অনুমোদন করেছে। পাশাপাশি এলএনজি আমদানিও বাড়ানো হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার পরিকল্পনাও রয়েছে।

    বিটিএমএ সভাপতি রাসেল জানান, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি চার–পাঁচগুণ বাড়িয়ে ২ বিলিয়ন ডলারে নেওয়া সম্ভব। তবে দূরত্ব এবং বাড়তি দামের কারণে প্রতি পাউন্ড তুলা আমদানিতে ০.০৩–০.০৪ ডলার বেশি খরচ হয়। এই বাড়তি ব্যয় পুষিয়ে নিতে সরকারি সহায়তার আহ্বান জানান তিনি। তার প্রস্তাব, তুলা বেশি দামে কিনে কেন্দ্রীয় বন্ডেড ওয়্যারহাউসে সংরক্ষণ করে ব্যবসায়ীদের কাছে নিয়মিত দামে সরবরাহ করা যেতে পারে। এছাড়া রপ্তানি উন্নয়ন তহবিল এর সর্বোচ্চ সীমা ২০ মিলিয়ন ডলার থেকে ৩০ মিলিয়নে উন্নীত এবং সুদের হার ১ শতাংশে নামিয়ে আনলে আমদানিতে উৎসাহ বাড়বে। রাসেল আরও বলেন, মার্কিন তুলা দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে আগের মতো ১৫ শতাংশ শুল্ক রাখার বিষয়টি যুক্তরাষ্ট্রের সামনে তুলবে বাংলাদেশ।

    যুক্তরাষ্ট্র থেকে ১.৫ বিলিয়ন ডলারের আমদানির সিদ্ধান্ত

    সয়াবিন ও গম আমদানিতে বাড়তি খরচ ও গুণমান: টিকে গ্রুপের পরিচালক মোস্তফা হায়দার বলেন, যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন ও গম আমদানিতে সরকার তাদের অনুরোধ জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সয়াবিনের দাম বেশি এবং মান ভালো। তিনি বলেন, ‘আমরা সরকারের অনুরোধে আমদানি বাড়াতে প্রস্তুত, তবে বাড়তি খরচে সমস্যা হলে সহযোগিতা চাইব।’ মেঘনা গ্রুপের ডেপুটি ম্যানেজার তাসলিম শাহরিয়ার জানান, দেশের স্বার্থে তাদের কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।

    বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী শফি মাহমুদ বলেন, তারা সাধারণত ৪০০–৫০০ টনের বেশি ডাল একসঙ্গে আমদানি করেন না। যুক্তরাষ্ট্রের ডালের দাম তুলনামূলক বেশি। এখন বাজার নিয়ন্ত্রণ করে মেঘনা, সিটি, টিকে ও বসুন্ধরা গ্রুপ, যারা একসঙ্গে ৩০ হাজার টন ডাল আমদানি করে। তিনি বলেন, ‘আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি, এসব বড় কোম্পানির সঙ্গেই যোগাযোগ করতে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    সুদানে যুদ্ধ থামবে, কিন্তু তার আগেই কি শেষ হয়ে যাবে সব?

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.