Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব ঘাটতি ৯২ হাজার কোটি টাকা
    অর্থনীতি

    ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব ঘাটতি ৯২ হাজার কোটি টাকা

    সিভি ডেস্কআগস্ট 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৪-২৫ অর্থবছরে বড় ধাক্কা খেলো সরকারের রাজস্ব খাত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুরো অর্থবছরজুড়ে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, শেষ দুই মাসে অভ্যন্তরীণ অস্থিরতায় আরও ক্ষতিগ্রস্ত হয় রাজস্ব আহরণ প্রক্রিয়া।

    বিশেষত, মে ও জুন মাসে এনবিআরের ভেতরে চলা আন্দোলনের সরাসরি প্রভাব পড়ে মাঠপর্যায়ের কার্যক্রমে। সাধারণত জুন মাসে রাজস্ব আয় বেড়ে যায়। কিন্তু এবার হয়েছে উল্টো। কাস্টমস ও ভ্যাট—দুই প্রধান খাতেই লক্ষণীয় ঘাটতি দেখা গেছে।

    সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা। অর্জিত হয়েছে মাত্র ৩ লাখ ৭০ হাজার ৮৭৪ কোটি ৩ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে ৯২ হাজার ৬২৬ কোটি টাকা। শতাংশের হিসাবে যা প্রায় ২০ শতাংশ।

    এর আগের অর্থবছর ২০২৩-২৪ সালে আয় হয়েছিল ৩ লাখ ৬২ হাজার ৭৯৭ কোটি ১০ লাখ টাকা। সে হিসাবে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ দশমিক ২৩ শতাংশ। এই প্রবৃদ্ধি প্রেক্ষাপটে নিতান্তই দুর্বল।

    জুন মাসেই ঘাটতি ২৬ হাজার কোটি

    মাসভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, সবচেয়ে বড় ধস নেমেছে জুন মাসে। চলতি অর্থবছরের জুনে আহরণ হয়েছে মাত্র ৪৩ হাজার ৯১ কোটি টাকা। অথচ একক মাস হিসেবে ওই সময়ের লক্ষ্যমাত্রা ছিল ৬৯ হাজার ৩৯ কোটি টাকা। ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬ হাজার কোটি টাকা। শতকরা হিসেবে কমেছে ৩৭ দশমিক ৫৮ শতাংশ।

    কাস্টমস খাতে আন্দোলনের প্রভাব স্পষ্ট। জুন মাসের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ২৬০ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে মাত্র ৭ হাজার ৩৬৪ কোটি টাকা। আগের বছর একই সময়ে আদায় হয়েছিল ৯ হাজার ১৮৮ কোটি টাকা।

    পুরো অর্থবছরে কাস্টমস থেকে আহরণ হয়েছে ১ লাখ ১৯৮ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২০ হাজার ৫১০ কোটি টাকা। আগের বছর এ খাত থেকে আয় হয়েছিল ৯৯ হাজার ৮৬৮ কোটি টাকা।

    ভ্যাট খাতেও জুনে বড় ঘাটতি। লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৮৮ কোটি টাকা। আদায় হয়েছে মাত্র ১৪ হাজার ২১৪ কোটি। এক বছর আগেও জুনে ভ্যাট আদায় হয়েছিল ২০ হাজার ৩৫৪ কোটি টাকা।

    পুরো অর্থবছরে ভ্যাট খাত থেকে আদায় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা। লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা। আগের বছর এ আয় ছিল ১ লাখ ৩৭ হাজার ৪৪৩ কোটি।

    এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “আমরা পুরো অর্থবছরের মধ্যে স্থিতিশীল সময় পেয়েছি মাত্র ছয় মাস। শেষ দুই মাসে এনবিআরের অভ্যন্তরীণ অস্থিরতা কার্যক্রমে প্রভাব ফেলেছে। বিশেষ করে সিগারেট খাতে ব্যাপক কর ফাঁকি হয়েছে।”

    তিনি আরও জানান, বাজার সয়লাব হয়ে গেছে অবৈধ সিগারেটে। এনবিআরের সিআইসি ও আয়কর গোয়েন্দা সংস্থা বড় পরিসরে কর ফাঁকির তথ্য উদ্ঘাটন করেছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট সার্কেলগুলো তা আদায়ের উদ্যোগ নিয়েছে।

    তার আশা, “চলতি অর্থবছরে আমরা রাজস্ব ঘাটতি কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারব।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

    জুন 24, 2026
    মতামত

    কীভাবে উগ্র ডানপন্থীরা লাতিন আমেরিকা দখল করল?

    জুন 24, 2026
    অর্থনীতি

    আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

    জুন 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.