Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যান্ডউইথ সরবরাহে ৪ টেরাবাইটের শীর্ষে বাংলাদেশ সাবমেরিন
    অর্থনীতি

    ব্যান্ডউইথ সরবরাহে ৪ টেরাবাইটের শীর্ষে বাংলাদেশ সাবমেরিন

    মনিরুজ্জামানআগস্ট 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ব্যান্ডউইথ সরবরাহে ৪ টেরাবাইটের শীর্ষে বাংলাদেশ সাবমেরিন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের আন্তর্জাতিক ব্যান্ডউইথ পরিবহনে ৪.০০ টেরাবাইট/সেকেন্ডের নতুন মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। ১ আগস্ট এই অর্জন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন এই টেলিযোগাযোগ প্রতিষ্ঠান।

    এর মাত্র কয়েকদিন আগে, জুলাই মাসে দেশে বাণিজ্যিকভাবে চালু হয়েছে কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। এতে বিএসসিপিএলসি সরবরাহ করেছে ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ। এর ঠিক পরেই আসে ৪ টেরাবাইট অতিক্রমের এই সাফল্য।

    এর আগে, ২০২৪ সালের ২৮ এপ্রিল বিএসসিপিএলসি স্পর্শ করেছিল ৩ টেরাবাইট ব্যান্ডউইথের গণ্ডি। মাত্র তিন মাসের ব্যবধানে যোগ হয়েছে আরও ১ টেরাবাইট। অথচ ওই বছরের এপ্রিলের আগের আট মাসে সর্বসাকল্যে ব্যান্ডউইথ বৃদ্ধি ছিল মাত্র ১ দশমিক ১০ টেরাবাইট। তুলনামূলকভাবে বলা যায়, আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে বিএসসিপিএলসি’র ৬৫ শতাংশের বেশি ক্যাপাসিটি অব্যবহৃত ছিল।

    বর্তমান সরকারের মেয়াদে প্রতিষ্ঠানটি ব্যান্ডউইথ সরবরাহে এগিয়ে এসেছে অনেকটাই। এ সময়ের মধ্যে মোট সরবরাহ বেড়েছে ২ দশমিক ২ টেরাবাইটেরও বেশি। শুধু গত এক বছরে প্রবৃদ্ধির হার ১০৫ শতাংশের বেশি।

    এই অগ্রগতির পেছনে ভূমিকা রেখেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নীতিগত সহায়তা, প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্টের আন্তরিক প্রচেষ্টা এবং দুই দফা মূল্যছাড়। এরই ধারাবাহিকতায়, দেশে ব্যবহৃত ব্যান্ডউইথে বিএসসিপিএলসি’র অংশীদারিত্ব বাড়ছে ক্রমাগত। ফলে প্রতিষ্ঠানটির রাজস্ব আদায়ও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সম্পূরক বাজেটে ব্যয় কমিয়ে ৭.৮৮ লাখ কোটি টাকার প্রস্তাব

    জুন 15, 2026
    অর্থনীতি

    আবাসন খাতে অঘোষিত অর্থ বৈধতার উদ্যোগে বৈষম্যের শঙ্কা

    জুন 15, 2026
    অর্থনীতি

    ভর্তুকি ও প্রণোদনায় ব্যয় হবে সোয়া লাখ কোটি টাকা

    জুন 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.