Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শুল্ককৌশলের আড়ালে ট্রাম্পের প্রকৃত লক্ষ্য কী?
    অর্থনীতি

    শুল্ককৌশলের আড়ালে ট্রাম্পের প্রকৃত লক্ষ্য কী?

    এফ. আর. ইমরানআগস্ট 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্র যে অজুহাত তুলে বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ শুরু করছে, তা অনেক অর্থনীতিবিদের মতে একেবারেই ভিত্তিহীন। বাণিজ্যঘাটতি থাকা মানেই অর্থনীতি বিপর্যস্ত- এমন ধারণা বাস্তবে সঠিক নয়।বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসন যে বাণিজ্যঘাটতির তথ্য সামনে আনে, সেটি মূলত পণ্য-বাণিজ্যের হিসাব। পণ্যখাতে ঘাটতি থাকলেও সেবা-বাণিজ্যে যুক্তরাষ্ট্র বিশাল উদ্বৃত্তে আছে- যা তারা সচেতনভাবেই আড়াল করে বা সুবিধা নেওয়ার জন্য উপেক্ষা করে। এতে প্রশ্ন জাগে, যুক্তরাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্য আসলে কী এবং কেনই বা তারা এই বাণিজ্যযুদ্ধ শুরু করেছে।

    ভারতের উদাহরণ ও মূল লক্ষ্য-

    সম্প্রতি ভারতের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ এই প্রশ্নের উত্তর কিছুটা স্পষ্ট করে। বিশ্লেষকদের মতে, এর আসল কারণ হলো- যে কোনো উদীয়মান অর্থনীতিকে শুরুতেই থামিয়ে দেওয়া। একসময় যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধেও একই রকম অবস্থান নিয়েছিল। নানা অজুহাতে- মুদ্রা কারসাজি থেকে শুল্কনীতি পর্যন্ত- জাপানের উত্থান ঠেকানো হয়।

    পরে একই কৌশল প্রয়োগ হয় চীনের ক্ষেত্রে। চীনকে নিয়ন্ত্রণের কৌশলের অংশ হিসেবে ভারতকে কিছু সময় প্রশ্রয় দেওয়া হলেও- এখন শুল্ক ও ভূরাজনৈতিক বিষয় নিয়ে ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে ভারতের বিপক্ষে অবস্থান নিয়েছে। এতে আশঙ্কা তৈরি হয়েছে যে, বাণিজ্য-সংঘাত ভূরাজনীতিতেও প্রভাব ফেলতে পারে।

    ট্রাম্পের বক্তব্যে না-বলা একটি বিষয় হলো- যুক্তরাষ্ট্রের সেবা-বাণিজ্যে ২০২৪ সালে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ২৯৩ বিলিয়ন ডলার, যা ২০২৩ সালের তুলনায় ৫ শতাংশ এবং ২০২২ সালের তুলনায় ২৫ শতাংশ বেশি (তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়, সিএনএন)। অর্থনীতির বিবর্তনে যুক্তরাষ্ট্র এখন সেবা ও প্রযুক্তিনির্ভর খাতে শীর্ষে, যেখান থেকে চীন ধীরে ধীরে এগোচ্ছে এবং ভারতও দ্রুত প্রবেশ করেছে।

    ট্রাম্পের বেকগ্রাউনে ভারত ও পাকিস্থানের পতাকা।

    শুল্কনীতির পুরোনো অস্ত্র-

    শুল্ক আরোপ করে প্রতিদ্বন্দ্বী অর্থনীতিকে চাপে ফেলা যুক্তরাষ্ট্রের বহু পুরোনো কৌশল। ১৯৩০–এর দশকে এভাবে জাপানকে চাপে ফেলা হয়েছিল। আশির দশকে জাপানি গাড়ি, ইলেকট্রনিকস ও সেমিকন্ডাক্টর যুক্তরাষ্ট্রের বাজারে দাপট দেখাতে শুরু করলে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি বেড়ে যায়। একে ‘অর্থনৈতিক হুমকি’ হিসেবে বিবেচনা করে ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্র উদ্যোগ নেয় ‘প্লাজা অ্যাকর্ড’-এর, যেখানে জাপানি ইয়েনের মান বাড়ানো ও মার্কিন ডলারের মান কমানো হয়।

    ফলাফল, জাপানের রপ্তানি হঠাৎ দামি হয়ে পড়ে এবং প্রতিযোগিতামূলক সুবিধা হারায়। এ ধাক্কা সামলাতে গিয়ে জাপানে বিনিয়োগ ও শেয়ারবাজারে অতিরিক্ত অর্থ ঢালা হয়, যার পরিণতি ছিল ভয়াবহ অর্থনৈতিক মন্দা।

    ১৯৯৫ সালে জাপানের মাথাপিছু জিডিপি যুক্তরাষ্ট্রের চেয়ে ৫৪ শতাংশ বেশি থাকলেও- ২০২৩ সালে মার্কিনদের মাথাপিছু জিডিপি জাপানের তুলনায় ১৪৫ শতাংশ বেশি হয়েছে। বাস্তবতা হলো- বিপুল বাণিজ্যঘাটতি নিয়েও যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যায়নি।

    জাপান ও যুক্তরাষ্ট্রের পতাকা।

    কৃষি খাতের বিরোধ ও ন্যায্য বাণিজ্য-

    ন্যায্য বাণিজ্যের অর্থ হলো- ভর্তুকি ও অযৌক্তিক বাধাহীন আন্তর্জাতিক লেনদেন। কিন্তু বাস্তবে উন্নত দেশগুলো নিজেদের কৃষি সুরক্ষায় ভর্তুকি দেয়, অথচ উন্নয়নশীল দেশগুলো যেন কৃষিতে ভর্তুকি দিতে না পারে সে জন্য শুল্ক ও অশুল্ক বাধা তৈরি করে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি আটকে আছে মূলত কৃষি বাজার উন্মুক্ত করা নিয়ে বিরোধে। যুক্তরাষ্ট্র ভারতের বিশাল কৃষিবাজারে প্রবেশ করতে চায়, কিন্তু ভারত নিজেদের কৃষকদের সুরক্ষায় অটল।

    মুক্তবাণিজ্য থেকে ‘আমেরিকা ফার্স্ট’-

    দ্বিতীয় বিশ্বযুদ্ধ–পরবর্তী ব্রেটন উডস ব্যবস্থায় যুক্তরাষ্ট্রই ছিল মুক্তবাণিজ্যের প্রধান প্রবক্তা। বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্বব্যাংক ও আইএমএফ–এর মাধ্যমে তারা সারা বিশ্বকে শিখিয়েছে- শুল্ক কমাও, বাজার উন্মুক্ত করো ও প্রতিযোগিতা বাড়াও। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সেই নীতিতে নাটকীয় পরিবর্তন এসেছে।

    তিনি একের পর এক মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল, প্রত্যাখ্যান বা নতুন শর্ত জুড়ে দিয়েছেন। তাঁর ‘আমেরিকা ফার্স্ট’ নীতির মূল দর্শন হলো- “যা আমেরিকার জন্য ভালো নয়, তা আমরা মানব না।” ফলে দেশগুলোকে বাধ্য করা হচ্ছে যুক্তরাষ্ট্রের পণ্য কিনতে, যা মুক্তবাণিজ্যের মূল শর্তের সঙ্গে সাংঘর্ষিক।

    চীনের সাথে বানিজ্যেযুদ্ধে ট্রাম্প।

    বৈশ্বিক ভারসাম্যহীনতার শঙ্কা-

    অর্থনীতিবিদদের মতে, যুক্তরাষ্ট্রের এই অবস্থান তাদের পরাশক্তি হিসেবে প্রভাব ক্ষয় করছে। চীন, ভারত ও ব্রিকসভুক্ত দেশগুলোর উত্থানের সঙ্গে সঙ্গে বহুমুখী বৈশ্বিক শক্তি কাঠামো তৈরি হচ্ছে। ইতিহাস বলছে, যে দেশ অর্থনৈতিক শীর্ষে ওঠে, বিশ্বরাজনীতিতেও তাদের প্রভাব প্রতিষ্ঠিত হয়। আজ যুক্তরাষ্ট্র সেই অবস্থান হারানোর শঙ্কায় আছে।

    কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ জেফরি ডি স্যাক্স মনে করেন, ট্রাম্পের শুল্কনীতি যুক্তরাষ্ট্রের পতনকে আরও দ্রুত করবে। তাঁর মতে, বিশ্ব যেমন বহুপক্ষীয় ব্যবস্থার দিকে যাচ্ছে, তেমনি বহুমুদ্রা-নির্ভর ব্যবস্থার দিকেও এগোচ্ছে। আগামী দশ বছরে ডলারের আধিপত্য আরও কমবে এবং ট্রাম্পের শুল্কযুদ্ধ এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

    ট্রাম্পের শুল্কযুদ্ধ। ছবি: সংগৃহীত

    পরিশেষে, বিশ্বায়নে সমস্যা থাকলেও- এর সুযোগ-সুবিধা এত দিন ধনী দেশগুলোর দিকেই গিয়েছিল। এখন চীন ও ভারতের মতো দেশগুলো যখন উঠে আসছে, তখন যুক্তরাষ্ট্র সেই ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনতে চাইছে। ট্রাম্প এই অসন্তোষকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাকে পিছনে নেওয়ার চেষ্টা করছেন- যা বাস্তবে সম্ভব নয়। তার মূল লক্ষ্য সম্ভবত প্রতিদ্বন্দ্বী দেশের উত্থান ঠেকানো। কিন্তু অর্থনীতিবিদদের মতে, এই নীতি যুক্তরাষ্ট্রকেই বৈশ্বিক নেতৃত্ব থেকে আরও দূরে সরিয়ে দিতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

    নভেম্বর 21, 2026
    কর্পোরেট

    চট্টগ্রামে করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.