Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৭০০ কোটি টাকার সার ও চিনি আমদানি করছে সরকার
    অর্থনীতি

    ৭০০ কোটি টাকার সার ও চিনি আমদানি করছে সরকার

    সিভি ডেস্কআগস্ট 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আমদানি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে কৃষি খাতে সারের চাহিদা পূরণে আরও ৭০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সৌদি আরব থেকে আনা হবে ৪০ হাজার টন ডিএপি সার এবং দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে। দুই উৎস থেকে সার কিনতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকা।

    গতকাল সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

    বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং সৌদি আরবের মা আদেন-এর মধ্যে চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

    এর আগে সম্পাদিত পূর্ববর্তী চুক্তির মেয়াদ গত ১৫ ডিসেম্বর নবায়ন করা হয়। সেই অনুযায়ী বর্তমান সিদ্ধান্তে ডিএপি সার আমদানির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি টন ৭৮১ ডলার। এতে মোট ব্যয় হবে ৩ কোটি ১২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৮৩ কোটি ৬২ লাখ ৭২ হাজার টাকা।

    শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কিনতে যাচ্ছে সরকার। চলতি ২০২৫–২৬ অর্থবছরের পরিকল্পনা অনুযায়ী কাফকোর সঙ্গে ৫.৫০ লাখ টন সার কেনার চুক্তি সংশোধন করে সই করা হয়েছে। এর প্রথম লটে ৩০ হাজার টন ইউরিয়া কেনার জন্য প্রাইস অফার চাওয়া হলে কাফকো তা জমা দেয়।

    প্রতি টন ইউরিয়ার দাম ধরা হয়েছে ৪৪৮.৩৭৫ ডলার। এতে ব্যয় হবে ১ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ২৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬৪ কোটি ৯১ লাখ ২৩ হাজার ২৫০ টাকা।

    চিনির আমদানিতে আরো ১৭৬ কোটি টাকা

    একই বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে তুরস্ক থেকে ২৫ হাজার টন পরিশোধিত চিনি আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে চিনি কেনা হবে বেগালাতা ডেনিজমানলিক হিজমিটলেরি এ.এস নামের তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান থেকে।

    প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করা হয়েছে ১০৬ টাকা ৬৬ পয়সা। এতে মোট ব্যয় হবে ১৭৫ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা।

    জানা গেছে, টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারে চিনি ভর্তুকিমূল্যে বিক্রির লক্ষ্যে এই আমদানি করা হচ্ছে। উন্মুক্ত দরপত্রে একটি মাত্র প্রস্তাব জমা পড়ে, যা কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হওয়ায় সেটিই অনুমোদন দেওয়া হয়।

    বৈঠকে আরও একটি সিদ্ধান্তে সিসিসিএল প্রকল্পে ব্যয় কমানো হয়েছে। ‘কনভারশন অব ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেস অব সিসিসিএল’ প্রকল্পের আওতায় সিমেন্ট প্ল্যান্ট বসানোর খরচ কমিয়ে আনা হয়েছে ২০ লাখ ১৩ হাজার ৩৫৫ মার্কিন ডলার। ফলে মোট চুক্তিমূল্য কমে দাঁড়িয়েছে ৭ কোটি ৭৭ লাখ ৬২ হাজার ৪৪৫ ডলার। প্রকল্পটির কাজ করছে চীনের মেসার্স নানজিং সি-হোপ সিমেন্ট ইঞ্জিনিয়ারিং গ্রুপ।

    এছাড়া, ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও অ্যাকাডেমিক কার্যক্রম সম্প্রসারণ’ প্রকল্পের অধীনে ১০ তলাবিশিষ্ট একটি ইনস্টিটিউট ভবন নির্মাণের কাজের পুনঃমূল্যায়ন করা হয়েছে।

    উন্মুক্ত দরপত্রে ছয়টি প্রতিষ্ঠান অংশ নিলেও যৌথভাবে এমসিএএল এবং টিবিইএএল সবচেয়ে কম দর দেয়। তাদের কাছ থেকে ১০৫ কোটি ১ লাখ ৬৮ হাজার ৯১৪ টাকায় নির্মাণ কাজ বাস্তবায়নের সুপারিশ করা হয়। দরপত্রের মেয়াদ চলতি বছরের ২০ জুন শেষ হওয়ায় তা ১৮ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    সুদানে যুদ্ধ থামবে, কিন্তু তার আগেই কি শেষ হয়ে যাবে সব?

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.