Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর
    অর্থনীতি

    ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর

    মনিরুজ্জামানUpdated:আগস্ট 7, 2025আগস্ট 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে হট অ্যান্ড কোল্ড টেস্ট প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে বাষ্পচাপ ব্যবহার করে ব্লো-ডাউন কার্যক্রম পরিচালনা করা হয়। মূলত এ ধরনের পরীক্ষায় পাইপলাইনে বাষ্প সরবরাহ স্বাভাবিক আছে কি না, তা যাচাই করা হয়।

    রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু প্রযুক্তি প্রতিষ্ঠান রোসাটমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে গতকাল এই পরীক্ষার সফল সমাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়। বিদ্যুৎ কেন্দ্রের নকশা অনুযায়ী, এ ধাপটিতে টারবাইন ও পাইপলাইনের বিভিন্ন প্যারামিটার ঠিকমতো কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হয়। পরীক্ষার সময় ২ মেগাপাস্কেল চাপ এবং ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প ব্যবহার করে ‘ব্লো ডাউন’ পদ্ধতিতে পাইপ পরিষ্কার করা হয়। এতে ভেতরের ধুলা, ময়লা বা ক্ষুদ্র কণা অপসারণ করা হয়।

    রোসাটমের বরাতে আরও জানানো হয়, হট ও কোল্ড টেস্ট শেষ হওয়ার পরপরই ইনস্টলেশন ক্লিনিং প্রক্রিয়া শুরু করা হবে। এটি মূলত বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন অংশ পরিচ্ছন্ন করার কাজ। এই ধাপও সফলভাবে শেষ হলে শুরু হবে চূড়ান্ত ধাপ—জ্বালানি লোডিং।

    নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডেরব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, ‘বিদ্যুৎ কেন্দ্র চালুর আগে এ ধরনের পরীক্ষা বাধ্যতামূলক। এতে টারবাইন ও পাইপলাইনের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা যাচাই করা হয়। স্টিম ব্লোয়িং হলো হট অ্যান্ড কোল্ড টেস্টের গুরুত্বপূর্ণ অংশ, যা ইতোমধ্যে শেষ হয়েছে।’ তিনি আরও জানান, ইনস্টলেশন ক্লিনিংয়ের পর শুরু হবে ফুয়েল লোডিং কার্যক্রম। সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালের নভেম্বর-ডিসেম্বরে কেন্দ্রটি উৎপাদনে যেতে পারে।

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়ার রোসাটম। এটি দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। এর মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা, যার বেশিরভাগ অর্থায়ন করছে রাশিয়া। পাশাপাশি প্রযুক্তিগত সহায়তাও দিচ্ছে রোসাটম। বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন ক্ষমতা হবে ১ হাজার ২০০ মেগাওয়াট। বেশির ভাগ কাজ এরই মধ্যে শেষ। এখন চলছে কমিশনিং প্রক্রিয়ার শেষ ধাপগুলো।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    সুদানে যুদ্ধ থামবে, কিন্তু তার আগেই কি শেষ হয়ে যাবে সব?

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.