Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পুরান ঢাকায় মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন দিচ্ছে বিশ্বব্যাংক
    অর্থনীতি

    পুরান ঢাকায় মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন দিচ্ছে বিশ্বব্যাংক

    মনিরুজ্জামানআগস্ট 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে প্রথমবারের মতো কোনো মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করতে যাচ্ছে বিশ্বব্যাংক। সংস্থাটি পুরান ঢাকা, গাবতলী ও ডেমরাকে যুক্ত করতে প্রস্তাবিত ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-২ প্রকল্পে ঋণ দিতে নীতিগত সম্মতি দিয়েছে।

    বিশ্বব্যাংকের অর্থায়নে পুরান ঢাকা মেট্রোরেলের আওতায় এলে রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মানুষের চলাচলে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা জানান, এর আগে মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করেছে জাপান, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়া। এবার এমআরটি লাইন-২ প্রকল্পে সহায়তা দেবে বিশ্বব্যাংক।

    প্রকল্প বাস্তবায়নে সহায়ক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট প্রোফর্মার আওতায় সম্ভাব্যতা সমীক্ষা, প্রাথমিক ও বিশদ নকশা এবং দরপত্র প্রস্তুতের কাজ করবে সংস্থাটি। এই কাজের জন্য বিশ্বব্যাংক ২.৫ মিলিয়ন ডলার অনুদান দিতে যাচ্ছে। ইআরডি ও মেট্রোরেল বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, প্রোফর্মা চূড়ান্ত হওয়ার পর প্রকল্পের মোট ব্যয় ও বিশ্বব্যাংকের ঋণের পরিমাণ নির্ধারণ করা হবে।

    প্রাথমিক পরিকল্পনায় গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ৩৫ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-২ নির্মাণের কথা ছিল, যার ব্যয় ধরা হয়েছিল ৬০ হাজার কোটি টাকার বেশি। তবে পরবর্তীতে রুট কিছুটা সংশোধন করে দৈর্ঘ্য কমিয়ে ২৫ কিলোমিটারে নামিয়ে আনা হয়েছে। নতুন রুটে থাকবে উড়াল ও পাতাল উভয় অংশ। সংশোধিত রুটে মেট্রোরেল গাবতলী থেকে মোহাম্মদপুর, নিউমার্কেট, লালবাগ, মিটফোর্ড ও ধোলাইখাল হয়ে ডেমরা পর্যন্ত যাবে। পাশাপাশি গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত একটি শাখা লাইনও যুক্ত করা হয়েছে।

    ইআরডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বিশ্বব্যাংক প্রকল্পে অর্থায়নে আগ্রহী বলেই প্রোফর্মা তৈরিতে অনুদান দিচ্ছে। তবে সময়মতো এই প্রক্রিয়া শেষ না করলে অনুদান ফেরত যাওয়ার ঝুঁকি রয়েছে।’ এই প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) ইআরডিতে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় সভাপতিত্ব করছেন ইআরডির অতিরিক্ত সচিব ও ভারপ্রাপ্ত উইং চিফ (বিশ্বব্যাংক) মিরানা মাহরুখ।

    ডিএমটিসিএলের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আবদুল বাকী মিয়া জানান, ডিএমটিসিএল থেকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোফর্মাটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়েছে। সেখান থেকে এটি পরিকল্পনা কমিশন হয়ে ইআরডিতে যাবে। তিনি বলেন, আগস্টের মধ্যেই প্রোফর্মা অনুমোদনের শর্ত দিয়েছে বিশ্বব্যাংক। সময়মতো প্রক্রিয়া শেষ করতে পারলে অনুদান নিশ্চিত হবে।

    ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, সরকারের নতুন কৌশলগত পরিবহন পরিকল্পনা  অনুযায়ী এমআরটি-২-এর রুট পরিবর্তন করা হয়েছে। নতুন রুটে নারায়ণগঞ্জ বাদ দিয়ে গাবতলী থেকে ডেমরা পর্যন্ত রেললাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জকে সংযুক্ত করা হবে আলাদা একটি প্রকল্প—এমআরটি লাইন-৭-এর মাধ্যমে।

    প্রাথমিক পরিকল্পনায় গাবতলী থেকে নারায়ণগঞ্জ সদর পর্যন্ত রুটে মোট ৩৪ কিলোমিটার লাইনের সঙ্গে ১৮টি স্টেশন প্রস্তাব করা হয়েছিল। এসবের মধ্যে ছিল ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, ঝিগাতলা, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, আজিমপুর, পলাশী, ঢাকা মেডিকেল, গুলিস্তান, মতিঝিল, কমলাপুর, মান্ডা, দামড়িপাড়া, সাইনবোর্ড, ভূঁইঘর, জালকুড়িসহ আরও কিছু স্টেশন। এছাড়া গুলিস্তান থেকে নয়াবাজার হয়ে সদরঘাট পর্যন্ত শাখা লাইনও পরিকল্পনায় ছিল।

    বর্তমানে এডিবি ও কোরিয়ার অর্থায়নে এমআরটি-৫ (সাউদার্ন রুট) প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। এই রুট গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত যাবে। প্রথমে এমআরটি-৫-কে অগ্রাধিকার দেওয়া হলেও পরিকল্পনা কমিশন পরে পুরান ঢাকাকে গুরুত্ব দিয়ে এমআরটি-২ আগে বাস্তবায়নের সুপারিশ করে। কমিশনের মতে, দাশেরকান্দিতে জনসংখ্যা কম এবং অর্থনৈতিক কর্মকাণ্ডও সীমিত। অন্যদিকে পুরান ঢাকায় ঘনবসতি ও জনচাপ অনেক বেশি। মেট্রোরেল আসলে এই এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    সুদানে যুদ্ধ থামবে, কিন্তু তার আগেই কি শেষ হয়ে যাবে সব?

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.