Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের শুল্কে ভারতের কৌশলগত সংকট
    অর্থনীতি

    ট্রাম্পের শুল্কে ভারতের কৌশলগত সংকট

    মনিরুজ্জামানআগস্ট 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নরেন্দ্র মোদি নিজেকে দক্ষ ও শক্তিশালী ভারতের নির্মাতা হিসেবে তুলে ধরতে খুব কম নেতা সমর্থ। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে মোদি ভারতকে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে নিয়ে যাওয়ার কৃতিত্ব নিয়েছেন। কঠিন সময় এলে তিনি পূর্বসূরিদের ভুল আর অযোগ্যতাকে দায়ী করেন। এক প্রজন্মের ভোটার বিশ্বাস করেন, বিশ্ব মঞ্চে ভারতের মর্যাদা বৃদ্ধির পেছনে মোদির হাত রয়েছে।

    তবে তারপরই বিশ্ব রাজনীতির পর্দায় এসেছে ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রচলিত নিয়ম ভাঙতে ও নতুন ধারা চালু করতে দক্ষ। গত বুধবার তিনি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারতের আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। এই শুল্ক কার্যকর হলে ভারত অন্য যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ শুল্ক দিতে হবে।

    এই পদক্ষেপ ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংকট গভীর হওয়ার আশঙ্কা বাড়ছে। বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে। মোদির কৌশল এখন কী হবে, সেটাই আলোচনার কেন্দ্রবিন্দু। দুই ব্যক্তির মধ্যে আগের যে মধুর সম্পর্ক, সেই বিবেচনায় এই ঘোষণাকে চমকজাগানিয়া বলেই মনে হয়। মোদি ও ট্রাম্প দুজনেই আদর্শগত মিলের দিক থেকে জনতুষ্টিবাদী নেতা। এর আগে তাঁরা একে অপরের পক্ষে প্রচারণা চালিয়েছেন এবং এ বছরের জানুয়ারি মাসে ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তনের পর, বিশ্বনেতাদের মধ্যে মোদিই ছিলেন প্রথম দিককার একজন, যিনি হোয়াইট হাউসের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। ফেব্রুয়ারি মাসেই ট্রাম্পকে তিনি ‘মহৎ বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন। ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র-ভারতের বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলার থেকে দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেন।

    কিন্তু ঝামেলা টগবগ করে ফুটতে শুরু করল জুলাইয়ের শেষ দিকে। সে সময়ে ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন, গত বুধবার সেটা দ্বিগুণ করেন। রাশিয়ার কাছ থেকে ভারত যে বিপুল পরিমাণ জ্বালানি তেল কিনছে, সেটাকেই লক্ষ্যবস্তু করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে একটি যুদ্ধবিরতির জন্য নির্ধারিত সময়সীমা রাশিয়ার নাকের ডগায় ঝুলছে।

    দীর্ঘদিন ধরেই ভারত তার পররাষ্ট্রনীতিতে কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রেখে আসছে। কিন্তু এর জন্য যে মূল্য দিতে হয়, সেটা গত সপ্তাহেই দেখা গেল। এই শুল্ক ভারতের কাছে বার্তা দিচ্ছে যে যদিও দেশটির প্রভাব ও অর্থনীতির আকার বেড়েছে, কিন্তু কৌশলগত প্রাসঙ্গিকতা এখনো এমন পর্যায়ে পৌঁছায়নি, যেখানে দেশটি ইচ্ছেমতো সিদ্ধান্ত নিতে পারে।

    নতুন শুল্ক ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। বাড়তি এই শুল্ক যুক্তরাষ্ট্রের বাজার বা ব্যবসা সুরক্ষিত করবে, বিষয়টা এমনটা নয়। কিন্তু বাড়তি এই শুল্ক সেই দেশকে শাস্তি দেওয়া হবে, যে দেশটি এখন নিজেদের মোট আমদানির ৩৬ শতাংশ জ্বালানি তেলে রাশিয়া থেকে আমদানি করে। অথচ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের আগে সেটি ছিল মাত্র শূন্য দশমিক ২ শতাংশ। সস্তায় কেনা এই তেলের বেশির ভাগটা দেশের ভেতরকার চাহিদা মেটাতে ব্যবহার করা হয়। ভারতকে তার প্রয়োজনীয় তেলের ৮০ শতাংশের বেশি আমদানি করতে হয়। আর দ্রুত অন্য কোনো উৎস খুঁজে পাওয়া সহজ বা সস্তাও হবে না।

    হতে পারে এ কারণেই ভারত সরকার যুক্তরাষ্ট্রের নতুন আরোপ করা শুল্কের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে এবং এটিকে ‘অন্যায়, অবিচার ও অযৌক্তিক’ বলে অভিহিত করেছে। কিন্তু এখানে এটাও মনে হতে পারে যে পশ্চিমা দেশগুলো ভণ্ডামি করছে। ভারত খুব দ্রুত উল্লেখ করেছে যে ইউরোপীয় ইউনিয়ন এখনো রাশিয়ার সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণ ব্যবসা করে চলেছে এবং রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনাকে এর আগে সমর্থন করেছিল তার কারণ হলো, এতে বিশ্বে জ্বালানির দাম স্থিতিশীল রাখা গিয়েছিল।

    বিভিন্ন সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের তেল পরিশোধনাগারগুলো রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে কি না, তার জন্য এখন দিল্লি সরকারের নির্দেশনার জন্য অপেক্ষা করছে। একই সময়ে আবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মস্কোতে রয়েছেন, যেখানে তিনি বলেছেন, পুতিন এই বছরের শেষ দিকে ভারত সফর করবেন। মোদি সরকারের শীর্ষ ব্যক্তিদের আসন্ন দিনগুলোতে রাশিয়া সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

    কিন্তু মোদি সরকার যে প্রতিক্রিয়া জানাক না কেন, একটি ব্যাপার এখানে স্পষ্ট। ট্রাম্পের সঙ্গে যে ‘বন্ধুত্বের’ কথা মোদি ভেবেছিলেন, সেটি চূড়ান্ত বিচারে অকার্যকর ও হালকা সম্পর্ক ছিল। সেই সম্পর্ক মোদির অতি উচ্ছ্বাস আর ট্রাম্পের নিষ্ঠুর স্বার্থপরতা দিয়ে সংজ্ঞায়িত করা যায়। সেই ব্রোম্যান্সের (ভাইয়ে ভাইয়ে মধুর সম্পর্ক) দিন শেষ। বৈশ্বিক স্বার্থের শীতল অঙ্কের কাছে ব্যক্তিগত রসায়ন কখনোই ছাপিয়ে যেতে পারে না।

    রাশিয়ার তেলের বিষয়টিকে এক পাশে সরিয়ে রাখলেও বাণিজ্য, শুল্ক ও ভূরাজনীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ভারতের ভিন্ন অবস্থান রয়েছে। ট্রাম্প চান, আমেরিকায় উৎপাদনশিল্প ফিরিয়ে আনতে। আর মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি আংশিকভাবে আমেরিকান কোম্পানিগুলোকে চীন থেকে ভারতে স্থানান্তর করার আহ্বান। মোদির এই পথ ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যহীন।

    পাকিস্তানের প্রতি ট্রাম্পের আকস্মিক ও কৌশলগত ঝোঁক ভারত গভীরভাবে অসন্তুষ্ট। জুনে ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান এবং সম্প্রতি তিনি পাকিস্তানের সঙ্গে তেল অনুসন্ধানের একটি চুক্তির ঘোষণাও দিয়েছেন। এ ছাড়া মে মাসে চার দিনের সংঘর্ষের পর ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়, তার কৃতিত্ব দাবি করেন ট্রাম্প। এটিও ভারতের জন্য অনেকটা বিরক্তির জন্ম দেয়।

    এসব ঘটনার কোনোটিই এমন একটি দেশের পক্ষে গ্রহণযোগ্য হবে না, যে দেশটি পাকিস্তানের সঙ্গে তিক্ত লড়াই করে চলেছে এবং যে দেশটির কর্মকর্তারা দুই দশক ধরে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ককে উন্নত করার জন্য পরিশ্রম করে চলেছেন। ট্রাম্পের পদক্ষেপ সেই সম্পর্কের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে।

    ট্রাম্পের কথাবার্তা ভারতীয় শাসকগোষ্ঠীকেও আহত করেছে। ট্রাম্প ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলেও আখ্যায়িত করেছেন এবং মোদিকে অভিযুক্ত করেছেন যে তিনি ‘বিশৃঙ্খলা থেকে মুনাফা’ করছেন। ‘বন্ধুত্বের প্রতীককে’ জনলজ্জা ও জবরদস্তির হাতিয়ারে পরিণত করা হয়েছে। ভারতীয় কূটনীতিবিদেরা সাধারণত নীরবে এবং দৃশ্যপটের আড়ালের কূটনীতির সঙ্গে অভ্যস্ত।

    কয়েক দিন চুপ থাকার পর বৃহস্পতিবার নরেন্দ্র মোদি এ নিয়ে প্রথম মুখ খোলেন। তিনি বলেন, ভারতীয় কৃষকদের স্বার্থে কোনো আপস করা হবে না। কিন্তু তার সামনে ভারসাম্য বজায় রেখে চলার কঠিন একটি চ্যালেঞ্জ। যদি তিনি কোনো বিষয়ে আপস করেন, তাহলে দেশে তাঁর ভাবমূর্তি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি আছে। কিন্তু যদি তিনি যুক্তরাষ্ট্রের মুখোমুখি দাঁড়ানোর চেষ্টা করেন, তাহলে উত্তেজনা আরও তীব্র হবে। তাতে উতোর–চাপানে থাকা ভারতের অর্থনীতির ক্ষতি হতে পারে। কেননা, যেকোনো সময়ের চেয়ে এখন ভারতের অর্থনীতি আরও নিবিড়ভাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত।

    যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ভারতের ৮৬ বিলিয়ন ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। ২৭ আগস্ট থেকে যে শুল্ক ধার্য করা হয়েছে তা যদি কার্যকর হয়, তাহলে এর অনেকটাই প্রতিযোগিতায় টিকতে পারবে না। দেশের ভেতরে মোদির রাজনীতিও ঝুঁকিতে পড়বে। বিরোধী দলগুলো এই সুযোগ কাজে লাগিয়েছে এবং শুল্ককে ‘অর্থনৈতিক ব্ল্যাকমেল’ ও ‘ভারতকে অন্যায় বাণিজ্যচুক্তিতে’ বাধ্য করার প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করে নিজেদের চাপ আরও বাড়িয়েছে।

    ভারতের জন্য শিক্ষা হলো, উষ্ণ আলিঙ্গন নয়, কঠোর স্বার্থ দিয়েই নীতি পরিচালিত হতে হবে। ট্রাম্পের কাছে কোনো সম্পর্কই পবিত্র নয়, চুক্তির শিল্পটাই তার কাছে সবকিছু। মোদি হয়তো ভেবেছিলেন, তিনি ট্রাম্পকে মুগ্ধ করতে পারবেন; ট্রাম্প প্রশংসা পছন্দ করলেও শেষ পর্যন্ত সেটাই যথেষ্ট নয়।

    দীর্ঘদিন ধরেই ভারত তার পররাষ্ট্রনীতিতে কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রেখে আসছে। কিন্তু এর জন্য যে মূল্য দিতে হয়, সেটা গত সপ্তাহেই দেখা গেল। এই শুল্ক ভারতের কাছে বার্তা দিচ্ছে যে যদিও দেশটির প্রভাব ও অর্থনীতির আকার বেড়েছে, কিন্তু কৌশলগত প্রাসঙ্গিকতা এখনো এমন পর্যায়ে পৌঁছায়নি, যেখানে দেশটি ইচ্ছেমতো সিদ্ধান্ত নিতে পারে।

    সূত্র-প্রথম আলো

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

    নভেম্বর 21, 2026
    কর্পোরেট

    চট্টগ্রামে করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.