Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্কের নতুন দিগন্তে ৮টি চুক্তি
    অর্থনীতি

    বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্কের নতুন দিগন্তে ৮টি চুক্তি

    মনিরুজ্জামানআগস্ট 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে পাঁচটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

    এই চুক্তিগুলো দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। স্বাক্ষরিত নোট অব এক্সচেঞ্জ এবং সমঝোতা স্মারকগুলো হলো, নোট অব এক্সচেঞ্জ (৩টি):

    • উচ্চশিক্ষায় সহযোগিতা: মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাজী মোহামাদ বিন হাজী হাসান ও বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল স্বাক্ষর করেন।
    • কূটনীতিক প্রশিক্ষণ: মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হাজী মোহামাদ বিন হাজী হাসান ও বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্বাক্ষর করেন।
    • হালাল ইকোসিস্টেম: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের উপমন্ত্রী সিনেটর ড. জুলকিফলি বিন হাসান এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটির (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন স্বাক্ষর করেন।

    সমঝোতা স্মারক (৫টি) হলো:

    • প্রতিরক্ষা সহযোগিতা: মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহামেদ খালেদ বিন নরদিন ও বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্বাক্ষর করেন।
    • এলএনজি ও জ্বালানি: মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী আমির হামজাহ বিন আজিজান ও বাংলাদেশের জ্বালানিবিষয়ক উপদেষ্টা এম ফওজুল কবির খান স্বাক্ষর করেন।
    • গবেষণা সহযোগিতা: মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ও বাংলাদেশের বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষর করেন মালয়েশিয়ার চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ফাইজ আবদুল্লাহ ও বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।
    • ব্যবসায়িক সহযোগিতা: MIMOS Services Sdn Bhd ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন MIMOS এর সিইও মোহামাদ ফৌজি ইয়াহইয়া ও বিএমসিসিআইয়ের প্রেসিডেন্ট সাব্বির আহমেদ খান।
    • ব্যবসায়িক সহযোগিতা: মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশের ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন এনসিসিআইএমের সভাপতি এন. গোবালকৃষ্ণান ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান।

    আগামী তিন দিনের সফরে ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। সফর শেষে তিনি ১৩ আগস্ট দেশে ফিরবেন। এর আগে, ১১ আগস্ট সকাল ৯টায় কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছে আনোয়ার ইব্রাহিম তাঁকে লাল গালিচায় অভ্যর্থনা জানান এবং গার্ড অব অনার প্রদান করেন। পরে আনোয়ার ইব্রাহিম মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ড. ইউনূসের পরিচয় করিয়ে দেন। তার পরই দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    সুদানে যুদ্ধ থামবে, কিন্তু তার আগেই কি শেষ হয়ে যাবে সব?

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.