Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » উদ্বোধনের প্রথম ১০ দিনে প্রায় ১ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল
    অর্থনীতি

    উদ্বোধনের প্রথম ১০ দিনে প্রায় ১ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল

    মনিরুজ্জামানআগস্ট 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ২০২৫-২৬ কর বছরের জন্য ই-রিটার্ন চালুর প্রথম ১০ দিনে ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার এনবিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ চলতি বছরের ৪ আগস্ট ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ১৩ আগস্ট পর্যন্ত এই সময়ে ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। গত বছর একই সময়ে মাত্র ২০ হাজার ৫২৩ জন করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছিলেন। অর্থাৎ, এ বছরের দৈনিক গড় সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ৫ গুণ বেশি।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআর ৩ আগস্ট এক বিশেষ আদেশ জারি করে সারাদেশের সকল ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। তবে ১১ আগস্ট ওই আদেশে বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকদের এ বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়। ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে যদি কেউ অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারে, তবে তিনি ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট যৌক্তিকতার সঙ্গে আবেদন করলে অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদনে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

    করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ বা অন্যান্য মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসে কর পরিশোধ ও রিটার্ন দাখিল করতে পারেন। তারা সঙ্গে সঙ্গে ই-রিটার্নের অ্যাকনোলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদ প্রিন্ট করতে পারবেন।

    এনবিআর করদাতাদের সহায়তার জন্য কল সেন্টারও স্থাপন করেছে। ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে ফোন করলে তাত্ক্ষণিক সমাধান পাওয়া যায়। এছাড়া www.etaxnbr.gov.bd-এর eTax Service অপশনে লিখিতভাবে যেকোনো সমস্যা জানানো যাবে। জাতীয় রাজস্ব বোর্ড সম্মানিত করদাতাদের যথাসময়ে www.etaxnbr.gov.bd ব্যবহার করে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন করে দায়িত্বশীল নাগরিক হিসেবে রিটার্ন দাখিলের জন্য অনুরোধ জানিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    কীভাবে ব্যাংকার, আমলা এবং নীরব দর্শকেরা গাজায় ইসরায়েলের গণহত্যাকে টিকিয়ে রাখে?

    এপ্রিল 5, 2026
    অর্থনীতি

    প্রস্তাবিত বেতন বৃদ্ধির প্রক্রিয়া চালু করতে নির্দেশনা চাচ্ছে অর্থ মন্ত্রণালয়

    এপ্রিল 5, 2026
    অর্থনীতি

    জ্বালানি সংকটের প্রভাব খাদ্যসহ সব ধরনের পণ্যের ওপর পড়বে: অর্থমন্ত্রী

    এপ্রিল 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.