Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আগস্টের প্রথম ১২ দিনে প্রবাসী আয় ১ বিলিয়ন ডলার
    অর্থনীতি

    আগস্টের প্রথম ১২ দিনে প্রবাসী আয় ১ বিলিয়ন ডলার

    মনিরুজ্জামানআগস্ট 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এটি গত বছরের একই সময়ে পাঠানো ৭২ কোটি ১০ লাখ ডলারের তুলনায় প্রায় ৩৩ কোটি ৩০ লাখ ডলার বেশি। অর্থাৎ প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৩৪ শতাংশ।

    ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থবছর প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ভালোভাবে শুরু হয়েছে। জুলাই মাসে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ছিল ২৯ শতাংশ। গত জুলাইয়ে দেশে এসেছে ২৪৭ কোটি ডলার, যেখানে এক বছর আগে আয় হয়েছিল ১৯১ কোটি ডলার।

    প্রবাসী আয়ের এই বৃদ্ধির প্রভাব ইতিবাচকভাবে পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। মুদ্রাবাজারে ডলারের ওপর চাপ কমেছে। সরকারি পদক্ষেপ এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রণোদনা প্রবাসী আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে বিদেশি বকেয়া দেনা পরিশোধ হওয়ায় লেনদেনের ভারসাম্য ভালো হয়েছে। এতে ডলারের ওপর চাপ কমেছে এবং বিদেশি ব্যাংকগুলোর বাংলাদেশের প্রতি আস্থা ফিরে এসেছে। গত অর্থবছর ২০২৪-২৫ সালে রেকর্ড ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে এসেছে। এটি আগের বছরের তুলনায় প্রায় ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার বা ২৬.৮ শতাংশ বেশি।

    প্রবাসী আয়ের বৃদ্ধির ফলে ডলারের বাজার স্থিতিশীল হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণ ছাড়ের প্রভাবও রিজার্ভ বাড়াতে সাহায্য করেছে। ১০ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত দাঁড়িয়েছে ৩০ দশমিক ২৪ বিলিয়ন ডলারে। আইএমএফের বিপিএম ৬ হিসাব অনুযায়ী রিজার্ভ ওই দিনে ২৫ দশমিক ২৩ বিলিয়ন ডলার ছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    সুদানে যুদ্ধ থামবে, কিন্তু তার আগেই কি শেষ হয়ে যাবে সব?

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.