মালয়েশিয়া সেপ্টেম্বরে পাম অয়েলের রেফারেন্স মূল্য বাড়িয়েছে। এতে রফতানি শুল্ক সর্বোচ্চ ১০ শতাংশে উন্নীত হয়েছে। মালয়েশীয় পাম অয়েল বোর্ড গত বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে। খবর সূত্র হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল রফতানিকারক দেশ মালয়েশিয়া। দেশটি সেপ্টেম্বরে সরবরাহযোগ্য প্রতি টন পাম অয়েলের রেফারেন্স মূল্য নির্ধারণ করেছে ৪,৫৩ দশমিক ৪৩ রিঙ্গিত (৯৬২.১২ ডলার)। আগষ্টে রেফারেন্স মূল্য ছিল ৩,৮৬৪ দশমিক ১২ রিঙ্গিত। আগষ্টে রফতানি শুল্ক ছিল ৯ শতাংশ।
মালয়েশিয়ার পাম অয়েল রফতানি কাঠামো অনুযায়ী, প্রতি টন পাম অয়েলের দাম ২,২৫০ থেকে ২,৪০০ রিঙ্গিত হলে শুল্ক হার ৩ শতাংশ থেকে শুরু হয়। দাম ৪,৫০ রিঙ্গিত ছাড়ালে শুল্ক হার সর্বোচ্চ ১০ শতাংশে পৌঁছায়।

