Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জুলাইয়ে ১২ মন্ত্রণালয়ের উন্নয়ন ব্যয় শূন্য
    অর্থনীতি

    জুলাইয়ে ১২ মন্ত্রণালয়ের উন্নয়ন ব্যয় শূন্য

    সিভি ডেস্কUpdated:আগস্ট 19, 2025আগস্ট 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চলতি অর্থবছরের এডিপি থেকে ব্যয় কমানো হয়েছে ১৮%
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি অর্থবছরের প্রথম মাসেই দেশের উন্নয়ন ব্যয় নেমেছে সাত বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। অন্তত এক ডজন মন্ত্রণালয় ও বিভাগ একটি টাকাও খরচ করতে পারেনি। এতে অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

    বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য বলছে, জুলাই মাসে উন্নয়ন খাতে খরচ হয়েছে মাত্র এক হাজার ৬৪৪ কোটি টাকা। এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য নির্ধারিত ২ লাখ ৩৯ হাজার কোটি টাকার মাত্র ০.৬৯ শতাংশ।

    এর আগে ২০১৮-১৯ অর্থবছরে জুলাই মাসে উন্নয়ন খরচ হয়েছিল এডিপির মাত্র ০.৫৭ শতাংশ। চলতি বছরের খরচ সেই সময়ের পর সবচেয়ে কম।

    আগের দুই বছরের তুলনায় এ বছর ব্যয় অনেক কমেছে। ২০২৩ সালের জুলাইয়ে ব্যয় হয়েছিল ৩ হাজার ৪৫৯ কোটি টাকা। ২০২৪ সালের জুলাইয়ে তা নেমে আসে ২ হাজার ৯২২ কোটিতে। আর এবার ব্যয় অর্ধেকেরও কম।

    আইএমইডির হিসাবে দেখা যায়, মোট ৫৭টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে ১২টি জুলাইয়ে বরাদ্দ থেকে এক টাকাও খরচ করেনি। এর মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থা রয়েছে।

    এমন ধীর সূচনা নিয়ে সরকার ও নীতিনির্ধারকরা উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ এডিপির অর্থ দিয়ে বড় অবকাঠামো প্রকল্প, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবৃদ্ধি ত্বরান্বিত করার কথা।

    রবিবার একনেক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “এটা ভালো লক্ষণ নয়। এ বছর কাজ দ্রুত এগোতে হবে। গত বছরের অজুহাত এখন আর গ্রহণযোগ্য নয়।”

    গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থান ও অস্থিরতার কারণে অনেক প্রকল্প থমকে গিয়েছিল। পরিস্থিতি স্থিতিশীল হলেও এ বছরও ব্যয়ের গতি ফেরেনি। ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, এর একটি কারণ হলো—অনেক প্রকল্পে এখনো ঠিকাদার নিয়োগ হয়নি। আবার অনেক প্রকল্প পরিচালক বদলি বা স্থানান্তরিত হয়েছেন।

    তবে অর্থনীতিবিদদের মতে, সমস্যাটি আরও গভীরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান বলেন, “এডিপি বাস্তবায়ন আটকে যাচ্ছে অর্থের অভাবে নয় বরং দুর্বল পরিকল্পনা ও দক্ষ জনবল সংকটে। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলেও যদি পেশাগত সক্ষমতা না থাকে, তাহলে প্রকল্প এগোয় না।”

    তিনি আরও বলেন, রাজনৈতিক সরকার না থাকাও একটি বড় কারণ। নির্বাচিত সরকার থাকলে আমলারা প্রকল্প বাস্তবায়নে চাপ অনুভব করেন। কিন্তু এখন সেই চাপ অনুপস্থিত। এর প্রভাব সরাসরি পড়ছে কর্মসংস্থান, রাজস্ব আয় ও জিডিপি প্রবৃদ্ধিতে। উন্নয়ন ব্যয়ের বহুগুণ প্রভাব রয়েছে, যা পুরো সমাজে ছড়িয়ে পড়ে।

    একাধিক প্রকল্প পরিচালক পদ ছেড়ে দিয়েছেন। নতুন করে নিয়োগ প্রক্রিয়া চলছে ধীর গতিতে। একইসঙ্গে কয়েকজন ঠিকাদার—যাদের সঙ্গে পূর্ববর্তী সরকারের সম্পর্ক ছিল—প্রকল্প মাঝপথে ছেড়ে দিয়েছেন। রাজধানীর বিমানবন্দর থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত বিআরটি প্রকল্প এর বড় উদাহরণ। বিপুল অর্থ ব্যয় করেও এখনো অসম্পূর্ণ রয়ে গেছে প্রকল্পটি। ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ।

    অধ্যাপক লুৎফর রহমানের মতে, ভবিষ্যতে প্রকল্প অনুমোদনের আগে বাস্তবায়নযোগ্যতা আরও কঠোরভাবে যাচাই করা জরুরি। পাশাপাশি রাজনৈতিক পরিবর্তন হলেও প্রকল্পের ধারাবাহিকতা যেন বজায় থাকে তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “উন্নয়নকে রাজনৈতিকভাবে জিম্মি করা উচিত নয়।”

    সবশেষে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ মন্ত্রণালয়গুলোকে আহ্বান জানিয়েছেন, তারা যেন অজুহাত না দেখিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নে মনোযোগী হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    সুদানে যুদ্ধ থামবে, কিন্তু তার আগেই কি শেষ হয়ে যাবে সব?

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.