Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » স্ক্যানার নষ্টে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট বাড়ছে
    অর্থনীতি

    স্ক্যানার নষ্টে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট বাড়ছে

    সিভি ডেস্কUpdated:আগস্ট 20, 2025আগস্ট 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মোংলা বন্দরের নিট আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটি বেশি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে বড় কোনো রাজনৈতিক কর্মসূচি বা অবরোধ নেই। তবুও চট্টগ্রাম বন্দরে তৈরি হয়েছে কনটেইনার জট। বর্তমানে ২০টি কনটেইনারবাহী জাহাজ ইয়ার্ডে খালাসের অপেক্ষায় রয়েছে। বন্দরের নিয়মিত কার্যক্রমে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে স্ক্যানিং মেশিন ঘন ঘন বিকল হয়ে যাওয়া। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে হ্যান্ডলিং ও পণ্য ডেলিভারির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

    চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও টার্মিনালে ৫৩ হাজার ৫১৮ টিইইউস কনটেইনার ধারণক্ষমতা রয়েছে। নিয়ম অনুযায়ী অপারেশনাল কাজে অন্তত ১৫ শতাংশ জায়গা খালি রাখতে হয়। অর্থাৎ ৪৫ হাজার কনটেইনার জমলে বন্দরকে পূর্ণ ধরা হয়। কিন্তু গতকাল মঙ্গলবার সকাল ৮টায় বন্দরে কনটেইনার জমেছে ৪৮ হাজার ৭৫২টি। আগের দিন সোমবার এই সংখ্যা ছিল ৪৮ হাজার ৪৯৪টি। অর্থাৎ ধারণক্ষমতার চেয়ে প্রায় ৩ হাজার বেশি কনটেইনার জমে আছে। এর সঙ্গে রয়েছে খালাসের অপেক্ষায় থাকা আরও ২০টি কনটেইনারবাহী জাহাজ।

    গতকাল বন্দরে মোট ৮৬টি জাহাজ অবস্থান করছিল। এর মধ্যে মেইন জেটিতে ১৭টি জাহাজে পণ্য খালাস চলছিল। ১৭টির মধ্যে ১২টি কনটেইনারবাহী জাহাজ। বহির্নোঙরে আরও ৬৫টি জাহাজ খালাসের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে সাতটি কনটেইনার জাহাজ।

    সোমবার বন্দরে মোট ৯ হাজার ৬৪৪টি কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে আমদানি পণ্যভর্তি কনটেইনার নেমেছে ৪ হাজার ৫৮৯টি। জাহাজে তোলা হয়েছে ৫ হাজার ৫৫টি। ডেলিভারি হয়েছে ৩ হাজার ৮৩২টি।

    চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, “বন্দরে কনটেইনার বেড়েছে। তবে আমাদের সক্ষমতাও আগের চেয়ে বেড়েছে। এখন ইয়ার্ডে ৫৯ হাজার কনটেইনার রাখা যায়।”

    স্ক্যানিং সমস্যার বিষয়ে তিনি জানান, ২-৩ দিন আগে একসঙ্গে চারটি স্ক্যানার নষ্ট হয়ে যায়। ফলে কনটেইনার খালাসে বড় ধরনের বিঘ্ন ঘটে। এ ছাড়া নিলামযোগ্য ও ধ্বংসযোগ্য কনটেইনারও জায়গা দখল করে আছে। বর্তমানে ১০ হাজারের বেশি নিলামযোগ্য ও প্রায় ৩০০ ধ্বংসযোগ্য কনটেইনার বন্দরে পড়ে আছে। এগুলো সরানো হলে প্রায় ২০ শতাংশ জায়গা খালি হতো।

    বাংলাদেশ ইন্ডল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা)-এর মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, “আমাদের ২১টি অপডকে কোনো কনটেইনার জট নেই। তবে বন্দরে বড় ধরনের জট তৈরি হয়েছে। স্ক্যানারের সমস্যার কারণে একটি কনটেইনার ডেলিভারিতেই এখন দুই ঘণ্টা সময় লাগছে।”

    তিনি জানান, ২১টি অপডকে বর্তমানে মোট ৭৬ হাজার কনটেইনার জমা আছে। এর মধ্যে ৬০ হাজারই খালি। বাকি অংশে ৮ হাজার ৫০০ আমদানি ও ৭ হাজার ৫০০ রপ্তানি কনটেইনার রয়েছে।

    বন্দর ব্যবহারকারীরা জানান, কনটেইনার জট কমাতে কর্তৃপক্ষ চাইলে অস্থায়ীভাবে জিসিবি, পিসিটি ও বিভিন্ন টার্মিনালে বাড়তি কনটেইনার রাখা যেতে পারে। এতে চাপ কিছুটা হলেও কমবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    সুদানে যুদ্ধ থামবে, কিন্তু তার আগেই কি শেষ হয়ে যাবে সব?

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.