Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চার মাস পর বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু
    অর্থনীতি

    চার মাস পর বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু

    সিভি ডেস্কUpdated:আগস্ট 22, 2025আগস্ট 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারত থেকে ২৯ দিনে ৯৬৯ ট্রাকে ৩৫ হাজার ৪৩ টন চাল আমদানি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে চার মাস পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। আমদানিকারকদের দাবি, এতে বাজারে চালের দাম কিছুটা কমতে পারে। তবে শুল্ক না কমানোয় খুব বেশি পরিমাণে চাল আসবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

    বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টা পর্যন্ত ভারতীয় ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল বেনাপোলে প্রবেশ করেছে।

    আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজি মুসা করিম অ্যান্ড সন্স-এর স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, মঙ্গলবার থেকে ভারতীয় পেট্রাপোল বন্দরে অপেক্ষমাণ ছিল চালবোঝাই ট্রাকগুলো। সেগুলো বৃহস্পতিবার রাতে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আরও বেশ কিছু ট্রাক প্রবেশের অপেক্ষায় আছে। ইতিমধ্যে কাস্টমসে বিল অব এন্ট্রি জমা দিয়ে ছাড়করণের প্রক্রিয়া শুরু হয়েছে।

    বেনাপোল স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, চার মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে আবারও চাল আমদানি শুরু হলো। প্রথম দিনেই ৩১৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। পরবর্তী দিনগুলোতে আরও ট্রাক চাল আসবে।

    বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধকেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, সর্বশেষ ১৫ এপ্রিল এ বন্দরে চাল আমদানি হয়েছিল। বৃহস্পতিবার থেকে আবার চাল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, আমদানিকৃত চালের নমুনা পরীক্ষা করে দ্রুত সনদ প্রদান করা হবে, যাতে দ্রুত ছাড়করণ সম্ভব হয়।

    আমদানিকারকরা বলছেন, সরকারের অনুমতি পেয়ে চাল আমদানি শুরু হলেও শুল্ক কমানো হয়নি। এতে বাজারে চালের দাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও বড় পরিসরে প্রভাব ফেলবে না। তবু দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার আমদানি শুরু হওয়ায় বাজারে স্বস্তি ফিরবে বলে তারা আশা করছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    সুদানে যুদ্ধ থামবে, কিন্তু তার আগেই কি শেষ হয়ে যাবে সব?

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.