Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মিসরের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় গ্যাস চুক্তি করছে ইসরায়েল
    অর্থনীতি

    মিসরের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় গ্যাস চুক্তি করছে ইসরায়েল

    সিভি ডেস্কআগস্ট 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে পেট্রোবাংলার দরপত্রে সাড়া মেলেনি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েল মিসরের সঙ্গে একটি বড় প্রাকৃতিক গ্যাস সরবরাহ চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে। দুই বছর আগে চুক্তি হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে বিলম্ব হয়। বর্তমানে জানানো হয়েছে, দুই সপ্তাহের মধ্যে দুই পক্ষ স্বাক্ষর করবে। এই চুক্তির মাধ্যমে ইসরায়েলের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র লেভিয়াথান থেকে দীর্ঘমেয়াদে গ্যাস রফতানি শুরু হবে।

    লেভিয়াথান গ্যাসক্ষেত্রের অংশীদার প্রতিষ্ঠান নিউমেড এনার্জি জানিয়েছে, এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি। চুক্তির আওতায় ২০৪০ সাল পর্যন্ত মিসরে ১৩ হাজার কোটি ঘনমিটার গ্যাস রফতানি করা হবে। বাজারমূল্য প্রায় ৩ হাজার ৫০০ কোটি ডলার। বাস্তবায়ন হলে ২০২৮ সালের মধ্যে ইসরায়েলের গ্যাস রফতানি বর্তমানের তিন গুণ বাড়বে।

    চুক্তিটি মূলত ২০১৯ সালের একটি চুক্তির সংশোধিত সংস্করণ। তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি প্রায় ছয় হাজার কোটি ঘনমিটার গ্যাস সরবরাহে একমত হয়েছিলেন। নতুন চুক্তিতে সরবরাহের পরিমাণ দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে।

    চুক্তি ধাপে ধাপে কার্যকর করা হবে। প্রথম পর্যায়ে মিসরীয় আমদানিকারক প্রতিষ্ঠান ব্লু ওশান এনার্জির মাধ্যমে ২০২৬ সালের প্রথমার্ধে দুই হাজার কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ শুরু হবে। পরবর্তী ধাপে লেভিয়াথান উৎপাদন বাড়ালে অতিরিক্ত ১১ হাজার কোটি ঘনমিটার গ্যাস মিসরে পাঠানো হবে। এতে গ্যাসক্ষেত্রটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ২ হাজার ১০০ কোটি ঘনমিটার থেকে বেড়ে ২ হাজার ৩০০ কোটি ঘনমিটার হবে।

    চুক্তি অনুযায়ী, মিসর স্থায়ীভাবে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে পারবে। একই সঙ্গে দেশটির তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাত শক্তিশালী হবে, যা স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইসরায়েলও এই সুযোগ কাজে লাগিয়ে ইউরোপ ও এশিয়ার বাজারে জ্বালানি রফতানি বাড়াতে পারবে।

    ইসরায়েল জানিয়েছে, রফতানির পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদাও পূরণে গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে লেভিয়াথান থেকে উৎপাদিত গ্যাসের ৬০ শতাংশ রফতানি হবে। অবশিষ্ট ৪০ শতাংশ স্থানীয় বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার হবে। ২০২৪ সালে ক্ষেত্রটি থেকে প্রায় ১ হাজার ১০০ কোটি ঘনমিটার গ্যাস উৎপাদন করা হয়, যার অর্ধেক মিসরে রফতানি হয় এবং বাকি অংশ ইসরায়েল ও জর্ডানে সরবরাহ করা হয়।

    নিউমেড এনার্জি আরও জানিয়েছে, ২০৪০ সালের পর লেভিয়াথান হবে ইসরায়েলের প্রধান গ্যাস উৎস। এর আয়ুষ্কাল শেষ না হওয়া পর্যন্ত দেশটির প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাস এখান থেকেই আসবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    সুদানে যুদ্ধ থামবে, কিন্তু তার আগেই কি শেষ হয়ে যাবে সব?

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.