Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অস্থির এনবিআরে আস্থা ফিরবে কবে?
    অর্থনীতি

    অস্থির এনবিআরে আস্থা ফিরবে কবে?

    মনিরুজ্জামানআগস্ট 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের পথে অস্থির। সমস্যার মূল কর্তৃত্ব কার হাতে থাকবে। সংস্কার বা এনবিআর পৃথক করার বিষয়ে কর্মকর্তাদের আপত্তি নেই। বিরোধ মূলত দুই নতুন বিভাগের নেতৃত্ব নিয়ে।

    এনবিআর বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি বিভাগ করার অধ্যাদেশ জারির পর অন্তর্বর্তী সরকার বড় চাপে পড়ে। কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তারা অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের দমন করা হচ্ছে। তারা আন্দোলনে নামেন। ধাপে ধাপে সমুদ্র ও স্থলবন্দরগুলো প্রায় অচল হয়ে যায়।

    সরকার কঠোর অবস্থান নেয়। অন্তত ৩৬ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং পাঁচজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়—যা রাজস্ব প্রশাসনের ইতিহাসে নজিরবিহীন। গত ছয় সপ্তাহে ৪০০-এর বেশি কর্মকর্তাকে বদলি করা হয়েছে। প্রতি বছরের বাজেটের পর বদলি স্বাভাবিক হলেও এবার সংখ্যা অনেক বেশি হওয়ায় তা আলোচনার জন্ম দিয়েছে।

    ফলস্বরূপ, প্রায় ৪ লাখ কোটি টাকা রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠানটির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ও আস্থা সংকট দেখা দিয়েছে। অনেকেই উদ্বিগ্ন—কাকে বরখাস্ত করা হবে, কারা দুর্নীতি দমন কমিশনের তলবের মুখে পড়বে, কারা ওএসডি বা দুর্গম অঞ্চলে পাঠানো হবে। রাজধানীর আগারগাঁওসহ মাঠ পর্যায়ের অফিসগুলোতে কর্মকর্তারা কথা বলতে দ্বিধা করছেন। ফোনেও সচরাচর যোগাযোগ হচ্ছেনা।

    কর্মকর্তারা প্রথমে সংক্ষিপ্ত কর্মবিরতি বা ‘কলম-বিরতি’ পালন করলেও বড় সমস্যা হয়নি। সমস্যা প্রকট হয় যখন তারা আমদানি-রপ্তানি বন্ধ করে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন। সব কর্মকর্তাকে ঢাকায় আসতে বলা হয়। ২৮ ও ২৯ জুন দুই দিন দেশের প্রধান বাণিজ্যদ্বার—চট্টগ্রাম বন্দর, ঢাকা কাস্টমস হাউস ও বেনাপোল—প্রায় অচল হয়ে যায়। ব্যবসায়ীরা উদ্বিগ্ন হন। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক বার্তা যায়। একজন ব্যবসায়ী নেতা বলেন, ‘যুদ্ধ পরিস্থিতি ছাড়া এভাবে বন্দর বন্ধ হওয়া আমার জানা নেই।’ সরকার কঠোর হতে বাধ্য হয়। কিন্তু ততক্ষণে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন এবং রাষ্ট্র হারায় মূল্যবান রাজস্ব।

    রাজস্ব প্রশাসনে সংস্কারের প্রয়োজনীয়তা:

    স্বাধীনতার পর পাঁচ দশক পেরিয়ে গেছে। ৪০ বছর আগে বাংলাদেশের সমান অবস্থানে থাকা মালয়েশিয়া এখন অনেক এগিয়ে। বাংলাদেশের কর-জিডিপি অনুপাত মাত্র ৭ শতাংশের কিছু বেশি—বিশ্বের সর্বনিম্নের মধ্যে। দুই দশকেরও বেশি সময় ধরে অটোমেশন নিয়ে কথা বলা হলেও অগ্রগতি সামান্য। আয়কর, ভ্যাট ও শুল্ক প্রক্রিয়া এখনও মানব-নির্ভর। এতে করদাতাদের খরচ বাড়ে এবং হয়রানির সুযোগ তৈরি হয়। অসৎ কর্মকর্তাদের যোগসাজশে ব্যবসায়ীরা বড় অঙ্কের রাজস্ব ফাঁকি দিচ্ছেন।

    এনবিআরের হিসাব অনুযায়ী, সরকার যে রাজস্ব আদায় করে, তার সমপরিমাণ রাজস্ব ছেড়ে দেওয়া হয় কর অব্যাহারের মাধ্যমে। উন্নয়ন সহযোগীরা—আইএমএফ, বিশ্বব্যাংক—দীর্ঘদিন ধরে সংস্কারের পরামর্শ দিচ্ছেন। ব্যবসায়ীদেরও দাবি: যারা নীতি তৈরি করবেন, তারা আদায়ের দায়িত্বে থাকবেন না। নীতি ও বাস্তবায়ন আলাদা করতে হবে। সরকারও সেই পথে হেঁটেছে। উদ্দেশ্য ছিল ভালো, কিন্তু সংঘাত হলো নেতৃত্ব কার হাতে থাকবে তা নিয়েই। বাংলাদেশে বছরের পর বছর এনবিআরের নেতৃত্ব প্রশাসন ক্যাডারের হাতে। বিষয়টি অন্য ক্যাডারের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সলিম রায়হান বলেন, ‘রাজস্ব প্রশাসনের আধুনিকায়ন জরুরি ছিল। কিন্তু পদক্ষেপগুলো খণ্ডিত ও বিতর্কিত। এনবিআরকে দুই ভাগে ভাগ করার পদক্ষেপ অস্থিরতা বাড়িয়েছে। আস্থার সংকট আরও গভীর করেছে।’ সংশোধিত অধ্যাদেশে দুটি বিভাগের মধ্যে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের নেতৃত্ব অভিজ্ঞ রাজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে আসবে। রাজস্ব নীতি বিভাগের ক্ষেত্রে প্রশাসন বা এনবিআর ক্যাডারের যেকোনো কর্মকর্তাকে নিয়োগ দেওয়া যাবে। সংশ্লিষ্টরা বলছেন, এভাবে কর্মকর্তাদের চাওয়া আংশিক হলেও পূরণ হয়েছে। তবে এখনও কিছু প্রশ্ন রয়ে গেছে। সাবেক এনবিআর সদস্য ফরিদ উদ্দিন বলেন, ‘কর্মকর্তাদের দাবি যৌক্তিক। আন্দোলনের পদ্ধতি যৌক্তিক ছিল না। এখন আস্থার পরিবেশ তৈরি করতে হবে। রাজস্ব কোনো ছোটখাট বিষয় নয়।’

    চ্যালেঞ্জ এখনও বিদ্যমান:

    সাময়িক বরখাস্ত ও বাধ্যতামূলক অবসর প্রাপ্ত অনেক কর্মকর্তা সৎ হিসেবে পরিচিত। আন্দোলনের জন্য তাদের শাস্তি হলে শুদ্ধাচারের পরিবেশ বাধাগ্রস্ত হবে। কর কমিশনার মসিউর রহমানের দুর্নীতির ঘটনায় চাকুরিচ্যুতি ও আটককে হিমশৈলের চূড়া বলা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়া জরুরি। তবে ভালো পারফরম্যান্সের জন্য প্রণোদনাও থাকা দরকার। শুধুই ভয়ের সংস্কৃতি রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত ফল আনে না। বাজেট ঘাটতি ও ঋণের ওপর নির্ভরতা বাড়ছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটছে। এমন পরিস্থিতিতে রাজস্ব বৃদ্ধি অপরিহার্য। কর্মকর্তাদের আস্থা ফেরানো এবং সৎ করদাতাদের সুরক্ষা দেওয়াও জরুরি।

    এনবিআরের সংস্কার এখন সময়ের দাবি। কিন্তু এ সংস্থায় আস্থা ফিরানো এবং আধুনিক, স্বচ্ছ রাজস্ব প্রশাসন গড়ে তোলা সহজ নয়। কর্মকর্তাদের ভীতি ও অনিশ্চয়তা দূর করতে হবে। একই সঙ্গে করদাতাদেরও সুরক্ষা দিতে হবে। শুধুমাত্র ভয়ের মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব নয়। সরকারের চ্যালেঞ্জ কীভাবে নেতৃত্বের জটিলতা দূর করে আস্থা ও কার্যকারিতা পুনঃপ্রতিষ্ঠা করা যায়। দেশের আর্থিক স্বনির্ভরতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এনবিআরের কার্যক্রমে স্থিতিশীলতা অপরিহার্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    সুদানে যুদ্ধ থামবে, কিন্তু তার আগেই কি শেষ হয়ে যাবে সব?

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.