Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চট্টগ্রাম বন্দরে কনটেইনারপ্রতি মাশুল বাড়ছে ৪ হাজার ৪০০ টাকা
    অর্থনীতি

    চট্টগ্রাম বন্দরে কনটেইনারপ্রতি মাশুল বাড়ছে ৪ হাজার ৪০০ টাকা

    মনিরুজ্জামানআগস্ট 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত নতুন মাশুল নিয়ে ব্যবহারকারীদের আপত্তির মুখে বিষয়টি আবারো পর্যালোচনায় গেছে। গত ২৪ জুলাই অর্থ মন্ত্রণালয় এই মাশুল অনুমোদন দিয়েছিল। এরপর আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে গেজেট আকারে প্রকাশ হলে তা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু গড়ে ৪১ শতাংশ হারে একসঙ্গে মাশুল বাড়ানোয় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেন।

    নৌপরিবহন মন্ত্রণালয়ের সূত্র জানায়, মাশুলের বিষয়টি পুনরায় যাচাই করতে আজ সোমবার বিকেলে সভা আহ্বান করা হয়েছে। এতে বন্দর কর্তৃপক্ষ ও ব্যবহারকারীদের প্রতিনিধিরা অংশ নেবেন। বৈঠকে সভাপতিত্ব করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরসচিব মো. ওমর ফারুক।

    প্রস্তাবিত মাশুল কার্যকর হলে চট্টগ্রাম বন্দরের আয় বাড়বে গড়ে ৪১ শতাংশ। কারণ সব মাশুল ডলারে নির্ধারণ করা হয়। ফলে ডলারের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বন্দরের আয়ও বাড়বে। বর্তমানে প্রতিটি ২০ ফুট কনটেইনার থেকে গড়ে মাশুল আদায় হয় ১১ হাজার ৮৪৯ টাকা। নতুন হার কার্যকর হলে বাড়তি দিতে হবে গড়ে ৪ হাজার ৩৯৫ টাকা। এর মধ্যে আমদানি কনটেইনারে মাশুল বাড়বে ৫ হাজার ৭২০ টাকা এবং রপ্তানি কনটেইনারে ৩ হাজার ৪৫ টাকা।

    বন্দর কর্তৃপক্ষের হিসাবে নতুন মাশুল কার্যকর হলে একেক কনটেইনারের গড় মাশুল দাঁড়াবে ১৬ হাজার ২৪৩ টাকা। অর্থাৎ কনটেইনারপ্রতি মাশুল বাড়ছে প্রায় ৩৭ শতাংশ। সাধারণ পণ্য পরিবহনে গড় বৃদ্ধি হবে কেজিপ্রতি ১৪ পয়সা। বর্তমানে কেজিপ্রতি মাশুল ৩৫ পয়সা।

    সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে কনটেইনার ওঠানো–নামানোর খাতে। আগে এর মাশুল ছিল ৪৩ দশমিক ৪০ ডলার, প্রস্তাবিত হার অনুযায়ী তা হবে ৬৮ ডলার। অর্থাৎ প্রায় তিন হাজার টাকা বাড়ছে এ খাতেই। এ ছাড়া রিভার ডিউজ, কনটেইনার সংরক্ষণ, চত্বরে ওঠানো–নামানো ও গ্যান্ট্রি ক্রেন ব্যবহারসহ আরও খরচ বাড়বে।

    ব্যবহারকারীদের দাবি, একসঙ্গে এত বড় হারে মাশুল বাড়ালে ভোক্তার ওপর বাড়তি চাপ পড়বে। রপ্তানি খাত প্রতিযোগিতা হারাবে। বিজিএমইএ পরিচালক ও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রামের সভাপতি এস এম আবু তৈয়ব বলেন, “যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে রপ্তানিকারকেরা আগেই চাপে আছেন। এখন আবার বন্দরের মাশুল ৪১ শতাংশ বাড়ালে ব্যবসার সুযোগ আরও কমবে। কাঁচামাল আনার সময় একবার এবং প্রস্তুত পণ্য রপ্তানির সময় আরেকবার মাশুল দিতে হয়। এতে একই পণ্যে দুই দফায় বাড়তি চাপ পড়বে, যা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।” অন্যদিকে সরকারের যুক্তি হলো, ১৯৮৬ সালের পর এবারই প্রথম মাশুল বাড়ানো হচ্ছে। তারপরও নতুন হার আশপাশের দেশগুলোর তুলনায় কম থাকবে।

    চট্টগ্রাম বন্দরের গুরুত্ব অনেক। সমুদ্রপথে দেশের প্রায় ৯৯ শতাংশ আমদানি–রপ্তানি কনটেইনার পরিবহন হয় এখান দিয়ে। শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি থেকে শুরু করে পোশাক রপ্তানি—সবই নির্ভর করে এই বন্দরের ওপর। ফলে মাশুল বাড়ানো হলে এর প্রভাব সরাসরি পড়বে ব্যবসা ও ভোক্তার ওপর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    সুদানে যুদ্ধ থামবে, কিন্তু তার আগেই কি শেষ হয়ে যাবে সব?

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.