Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চীনের ওপর ২০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের
    অর্থনীতি

    চীনের ওপর ২০০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

    মনিরুজ্জামানআগস্ট 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে আরো বেশি ম্যাগনেট দিতে হবে, না হলে চীনের পণ্যে এ শুল্ক আরোপ করা হবে।

    আজ মঙ্গলবার (২৬ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “চীন যদি যুক্তরাষ্ট্রকে আরো বেশি ম্যাগনেট না দেয়, তবে তাদের পণ্যে ২০০ শতাংশ বা তারও বেশি শুল্ক বসবে।”

    আল জাজিরার বিশ্লেষণে বলা হয়, দুর্লভ খনিজ উপাদান নিয়ে বেইজিং সবসময় সংবেদনশীল। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ালে পাল্টা পদক্ষেপ হিসেবে চীন বিরল খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে। বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করছে চীন। এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপ, স্মার্টফোনসহ বহু প্রযুক্তিপণ্যে অপরিহার্য।

    ট্রাম্পের এ মন্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের ইন্টেল করপোরেশনে ১০ শতাংশ শেয়ার কেনার ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী এই কোম্পানি দুর্লভ খনিজ উপাদানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। অন্যদিকে চীনের রপ্তানি প্রবণতা ভিন্ন চিত্র দেখাচ্ছে। চীনা কাস্টমসের তথ্যমতে, গত জুলাই মাসে দেশটির বিরল খনিজ রপ্তানি জুনের তুলনায় ৪ হাজার ৭০০ টনের বেশি বেড়েছে।

    বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে চলমান শুল্কযুদ্ধের প্রেক্ষাপটে ট্রাম্পের নতুন হুমকি আবারো উত্তেজনা বাড়াচ্ছে। চলতি মাসের শুরুতে এ বিরোধ কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিললেও সাম্প্রতিক মন্তব্য পরিস্থিতিকে জটিল করেছে।

    সম্প্রতি ট্রাম্প এক নির্বাহী আদেশে চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকরের সময়সীমা আরো ৯০ দিন বাড়িয়েছেন, যাতে আলোচনার সুযোগ তৈরি হয়। এ আদেশ না হলে শুল্কের হার ১৪৫ শতাংশে পৌঁছাত। এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন এক সমঝোতায় পৌঁছায়। তাতে শুল্কহার ১২৫ শতাংশ থেকে নামিয়ে ১০ শতাংশে আনা হয় এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

    নভেম্বর 21, 2026
    কর্পোরেট

    চট্টগ্রামে করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.