Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকার কি দারিদ্রতা কমানোর যথেষ্ট উদ্যোগ নিচ্ছে?
    অর্থনীতি

    সরকার কি দারিদ্রতা কমানোর যথেষ্ট উদ্যোগ নিচ্ছে?

    মনিরুজ্জামানUpdated:আগস্ট 26, 2025আগস্ট 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিগত কয়েক বছরে দেশে দারিদ্র্য বেড়েছে—এটা আর লুকোনো যাচ্ছে না। নানা কারণে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। নতুন কোনো বড় দেশি–বিদেশি বিনিয়োগ চোখে পড়ছে না। অর্থনীতিও পড়েছে নিম্নগতিতে।

    বিশেষজ্ঞরা বলছেন, এখনো বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে ওঠেনি। ফলে অর্থনীতির চাকা ঘুরছে ধীর গতিতে। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না, বরং আগের কর্মক্ষেত্রও সংকুচিত হচ্ছে। এ অবস্থায় দারিদ্র্য আরও বেড়ে যাওয়াই স্বাভাবিক। অর্থনীতিবিদদের মতে, বিনিয়োগ আকর্ষণ করার মতো আস্থা ও নীতিগত স্থিতিশীলতা জরুরি। তা না হলে দারিদ্র্য কমানো কঠিন হয়ে পড়বে।

    অন্তর্বর্তী সরকার আসার পর বিনিয়োগবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা চেষ্টা চলছে। বিনিয়োগ না বাড়লে অর্থনীতি বড় হবে না, কর্মসংস্থান বাড়বে না; যা দারিদ্র্য পরিস্থিতির ওপর প্রভাব ফেলবে, দারিদ্র্য আরও বাড়িয়ে দিতে পারে। শহরের দারিদ্র্য পরিস্থিতি কী, তা টের পাই। শহরের শিল্পকারখানা গত কয়েক বছরে কেমন চলেছে, তা জানি। ভালো চলেনি। কিন্তু গ্রামীণ অর্থনীতি কিছুটা ভালো চলেছে। কৃষিতে ধস নামেনি।

    দারিদ্র্য কমানোর জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। নতুন বিনিয়োগ লাগবে। তাই ব্যবসা-বাণিজ্যে যত বাধা আছে, তা দূর করতে হবে। বিনিয়োগে কী সমস্যা, আমরা সবাই জানি। সমস্যা অজানা নয়। শুধু উদ্যোগ দরকার। দারিদ্র্য বৃদ্ধিতে মূল্যস্ফীতির প্রভাব আছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে গরিব মানুষ সবচেয়ে বেশি ভুগেছে, আয় কমে যাওয়ায় অনেকে গরিব হয়েছেন। কিন্তু গরিব মানুষের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের সুরক্ষায় ব্যবস্থা নেওয়া জরুরি। দারিদ্র্য বৃদ্ধি ঠেকাতে উদ্যোগ কম। বিশেষ করে চাল, ডালসহ কৃষিপণ্যের দাম স্থিতিশীল রাখতে হবে।

    এ ছাড়া সরবরাহ শৃঙ্খল ঠিক করতে হবে। আওয়ামী লীগের সময়ে সুবিধাভোগী অনেক ব্যবসায়ী পণ্যের বাজারে ছিলেন। রাজনীতি ও ব্যবসাকে আলাদা করার সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসা খাত তৈরি করতে হবে। বর্তমান সরকার সামষ্টিক অর্থনীতি নিয়ে কিছু উদ্যোগ নিয়েছে। এর সুফল পাওয়া যাচ্ছে। রাজস্ব খাত সংস্কার, বাংলাদেশ ব্যাংকের অটোমেশনসহ (স্বয়ংক্রিয়করণ) অন্যান্য সংস্কার এগিয়ে নিতে হবে।

    বিনিয়োগ, কর্মসংস্থানসহ বিভিন্ন খাতের সংস্কারের সুপারিশ করেছিল অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গঠিত টাস্কফোর্স। অন্তর্বর্তী সরকার সেসব সুপারিশ গ্রহণ করে। কিন্তু এ নিয়ে তাদের বেশি চিন্তা করার সময় হয়ে ওঠেনি বলে মনে হয়। যদি কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হতো, তাহলে অর্থনীতিতে একটি ইতিবাচক বার্তা পাঠানো যেত। কিন্তু সেই বার্তা আসেনি।

    কে এ এস মুরশিদ: সাবেক মহাপরিচালক, বিআইডিএস এবং অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গঠিত টাস্কফোর্সের প্রধান। সূত্র: প্রথম আলো

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলডিসি উত্তরণের আগে বড় প্রস্তুতি, তীব্র প্রতিযোগিতার মুখে বাংলাদেশ

    আগস্ট 19, 2026
    অর্থনীতি

    প্রতিষ্ঠার পর প্রথমবার শ্রমিক কল্যাণ তহবিলে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান

    আগস্ট 19, 2026
    অর্থনীতি

    ঐতিহ্যবাহী রেশমশিল্প পুনরুজ্জীবনে সরকারের নতুন পরিকল্পনা

    আগস্ট 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.