Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বোয়িং–কোরিয়ান এয়ারের ৩৬০০ কোটি ডলারের উড়োজাহাজ চুক্তি
    অর্থনীতি

    বোয়িং–কোরিয়ান এয়ারের ৩৬০০ কোটি ডলারের উড়োজাহাজ চুক্তি

    মনিরুজ্জামানআগস্ট 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা বোয়িং ও দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার গত সোমবার প্রায় ৩ হাজার ৬০০ কোটি ডলারের একটি বড় চুক্তি করেছে। এই চুক্তি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংয়ের বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যে ঘোষণা করা হয়।

    চুক্তি অনুযায়ী কোরিয়ান এয়ার বোয়িং থেকে ১০৩টি যাত্রীবাহী উড়োজাহাজ কিনবে। বোয়িংয়ের ৭৮৭, ৭৭৭ ও ৭৩৭ মডেলের উড়োজাহাজগুলো এতে অন্তর্ভুক্ত থাকবে। কোরিয়ান এয়ারের প্রধান ওয়াল্টার চো আশা করছেন, এ উড়োজাহাজগুলো কোম্পানির বহরকে আধুনিক করবে। আসিয়ানা এয়ারলাইনসের সঙ্গে একীভূত হওয়ার পরও প্রতিযোগিতায় টিকে থাকতে এই চুক্তি গুরুত্বপূর্ণ হবে।

    চুক্তি ঘোষণার সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী কিম জুং-কোয়ান উপস্থিত ছিলেন। সিউলের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে কয়েকটি চুক্তির মধ্যে কোরিয়ান এয়ারের এ চুক্তি অন্যতম। বোয়িংয়ের বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগের প্রধান স্টেফানি পোপ বলেছেন, কোরিয়ান এয়ারের ক্রয়াদেশ ‘যুগান্তকারী চুক্তি’। চুক্তির আওতায় কোরিয়ান এয়ার ৫০টি ৭৩৭–১০ যাত্রীবাহী উড়োজাহাজ, ৪৫টি জেট বিমান ও ৮টি ৭৭৭–৮ কার্গো বিমান কিনবে। বোয়িং জানিয়েছে, এ চুক্তি যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ১ লাখ ৩৫ হাজার কর্মসংস্থান সুরক্ষায় সহায়ক হবে। কোম্পানির বিশ্বব্যাপী কর্মীর সংখ্যা ১ লাখ ৭০ হাজারের বেশি।

    চুক্তিটি কোরিয়ান এয়ারের বোয়িংয়ের সঙ্গে চলতি বছরের ১৫০টির বেশি ক্রয়াদেশের অংশ। আগের মাসে কোরিয়ান এয়ার বোয়িং ও মার্কিন ইঞ্জিন নির্মাতা জি ই অ্যারোস্পেসের সঙ্গে চূড়ান্ত চুক্তি করতে যাচ্ছিল। গতকাল জি ই-এর সঙ্গে ১ হাজার ৩৭০ কোটি ডলারের চুক্তিও ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও, হুন্দাই মোটর গ্রুপ সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ ২ হাজার ১০০ কোটি ডলার থেকে বৃদ্ধি করে ২ হাজার ৬০০ কোটি ডলার করা হচ্ছে। নতুন কারখানায় বছরে ৩০ হাজার রোবট উৎপাদন হবে।

    বিশ্বজুড়ে বোয়িংয়ের প্রতিদ্বন্দ্বী এয়ারবাসকে ছাড়িয়ে যেতে ট্রাম্প প্রশাসন দেশের কোম্পানিগুলোর বিক্রি বাড়াতে চাপ দিচ্ছে। জাপান ও ইন্দোনেশিয়ার সঙ্গে ইতিমধ্যে বড় ধরনের বোয়িং অর্ডার হয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোয় বোয়িংকে একাধিক সমস্যা মোকাবিলা করতে হয়েছে। ২০১৮ সালে জাকার্তা ও ইথিওপিয়ার দুই দুর্ঘটনায় ৩৪৬ জন আরোহী নিহত হন। ২০২৪ সালে একটি ৭৩৭ ম্যাক্সে জরুরি দরজার প্যানেল খুলে যায়। এছাড়া গত বছর মার্কিন কারখানায় শ্রমিক ধর্মঘটের কারণে উৎপাদন কমে যায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

    নভেম্বর 21, 2026
    কর্পোরেট

    চট্টগ্রামে করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.