Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুর্নীতি রোধে শুধু অটোমেশন নয়, স্বচ্ছতায় মানবিক দৃষ্টিও জরুরি
    অর্থনীতি

    দুর্নীতি রোধে শুধু অটোমেশন নয়, স্বচ্ছতায় মানবিক দৃষ্টিও জরুরি

    মনিরুজ্জামানআগস্ট 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাজেট-পরবর্তী এক আলোচনায় এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বন্ড লাইসেন্স নবায়নে দুর্নীতি রোধে অটোমেশনের ভূমিকা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। তিনি বলেন, অটোমেশন প্রক্রিয়া বাস্তবিক অর্থে যুগোপযোগী এবং কার্যকর পদক্ষেপ।

    তবে প্রশ্ন ওঠে, মানবিক বিবেচ্য বিষয়গুলো যেখানে গুরুত্বপূর্ণ, সেখানে কি শুধুমাত্র অটোমেশনেই দুর্নীতি বন্ধ করা সম্ভব? অভিজ্ঞদের মতে, স্বচ্ছতা নিশ্চিত করতে স্বাধীন নিরীক্ষকের অংশগ্রহণ অপরিহার্য। অটোমেশন পদ্ধতি অবশ্যই সময় সাশ্রয়ী এবং কার্যকারিতা বাড়ায়, কিন্তু মানবিক পর্যবেক্ষণ ও নিরীক্ষা ছাড়া এটি সম্পূর্ণভাবে দুর্নীতি দমন করতে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন, অটোমেশন ও স্বাধীন নিরীক্ষার সমন্বয় হলে প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য হবে।

    সীমাবদ্ধতা ও দুর্নীতির সুযোগ: তবে উৎপাদন তথ্য যাচাই, অপব্যয় মূল্যায়ন, মজুত পণ্য গণনা ও চলতি কার্যের হিসাব—এসবই মূলত মানুষনির্ভর। এখানেই তৈরি হয় দুর্বলতা। কোম্পানি প্রতিনিধি ও কাস্টমস কর্মকর্তার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনায় অনৈতিক সমঝোতার সুযোগ থেকে যায়। ফলে অটোমেশন কেবল ভুল কমাতে পারে, কিন্তু অনৈতিক লেনদেন পুরোপুরি প্রতিরোধ করতে পারে না।

    স্বাধীন নিরীক্ষকের ভূমিকা: স্বাধীন নিরীক্ষক এ শূন্যস্থান পূরণ করেন। কোম্পানি আইন ১৯৯৪ (ধারা ২২০) অনুযায়ী, তাঁদের আইনি ও পেশাদার স্বীকৃতি রয়েছে। তাঁরা তৃতীয় পক্ষ হিসেবে কাজ করেন। এর ফলে নিরপেক্ষ ও পেশাদার প্রতিবেদনের নিশ্চয়তা মেলে; উৎপাদন ক্ষমতা, কাঁচামাল ব্যবহার ও মজুতের সঠিক বিশ্লেষণ হয়; এমআইএস তথ্যের ওপর বিতর্ক সীমিত হয়; কোম্পানি ও কাস্টমস কর্মকর্তার যোগসাজশের পথ সংকুচিত হয় ।অর্থাৎ স্বাধীন নিরীক্ষক শুধু তথ্য যাচাই করেন না; বরং ন্যায্যতা নিশ্চিত করেন।

    পরস্পরের পরিপূরক: বিষয়টি হলো এমআইএস অটোমেশন ও স্বাধীন নিরীক্ষকের বিকল্প নয়; বরং সুশাসনের ক্ষেত্রে একে অপরের পরিপূরক। এমআইএস ও অটোমেশনের স্বাধীন নিরীক্ষার সুবিধা হলো অটোমেশন সময়মতো সঠিক তথ্য সরবরাহ করে আর স্বাধীন নিরীক্ষক সেই তথ্যের বিশেষজ্ঞ ব্যাখ্যা ও প্রাসঙ্গিক বোধ্যগম্যতা নিশ্চিত করেন। এতে করণিক ত্রুটি অনেক কমে আসে ও নিরপেক্ষ ব্যাখ্যা পাওয়া যায়। অটোমেশন উন্নত তথ্য ভান্ডার গড়ে তোলে আর নিরীক্ষক সেই তথ্যের ওপর জবাবদিহি ও নিশ্চয়তা প্রদান করেন। স্বচ্ছ তথ্য প্রদানের পাশাপাশি পেশাগত তত্ত্বাবধান আস্থা তৈরি কর। ফলে পুরো প্রক্রিয়া আরও বিশ্বস্ত ও কার্যকর হয়ে ওঠে।

    আইসিএমএবি সদস্যদের অন্তর্ভুক্তি কেন জরুরি: বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনায় উৎপাদন মেট্রিক্স, মজুত গণনা, চলতি কার্যের হিসাব—এসব অত্যন্ত জটিল বিষয়। আইসিএমএবির সদস্যরা এসব কাজে উচ্চস্তরের পেশাদারত্ব ও বস্তুনিষ্ঠতা দেখিয়ে থাকেন। তাঁদের যুক্ত করলে প্রতিবেদনের স্বচ্ছতা ও জবাবদিহি বহুগুণে বাড়বে।

    অটোমেশন ও স্বাধীন নিরীক্ষক বিকল্প নয়; বরং সুশাসনের জন্য একে অপরের পরিপূরক। বন্ড লাইসেন্স নবায়নপ্রক্রিয়ায় এই দ্বৈত ব্যবস্থা গ্রহণ করলে শুধু দক্ষতা নয়; বরং স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। সময় এসেছে এনবিআর, বিজেএমইএ ও সংশ্লিষ্ট অংশীজনদের যৌথভাবে এ পদক্ষেপ গ্রহণের।

    মোহাম্মদ সেলিম, এফসিএমএ: সাবেক সভাপতি ও কাউন্সিল মেম্বার, আইসিএমএবি। সূত্র: প্রথম আলো

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এলডিসি উত্তরণের আগে বড় প্রস্তুতি, তীব্র প্রতিযোগিতার মুখে বাংলাদেশ

    আগস্ট 19, 2026
    অর্থনীতি

    প্রতিষ্ঠার পর প্রথমবার শ্রমিক কল্যাণ তহবিলে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান

    আগস্ট 19, 2026
    অর্থনীতি

    ঐতিহ্যবাহী রেশমশিল্প পুনরুজ্জীবনে সরকারের নতুন পরিকল্পনা

    আগস্ট 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.