Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মার্কিন শুল্ক ধাক্কা: ভারত ব্যবসায় খুঁজছে নতুন ঠিকানা
    অর্থনীতি

    মার্কিন শুল্ক ধাক্কা: ভারত ব্যবসায় খুঁজছে নতুন ঠিকানা

    মনিরুজ্জামানআগস্ট 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্য আমদানিতে ২৫ শতাংশ পাল্টা শুল্ক ঘোষণা করার সঙ্গে সঙ্গে ভারতের ব্যবসায়ীরা সর্তক হয়ে উঠেছেন। এরপর রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর আরো  ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এটি গত বুধবার থেকে কার্যকর হয়েছে। ফলশ্রুতিতে ভারতীয় ব্যবসায়ীরা আরো তৎপর হয়ে উঠেছেন।

    ব্যবসা স্থাপন ও সহায়তাসংক্রান্ত পরামর্শ সংস্থাগুলো বলছে, ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর ভারতীয় ব্যবসায়ীরা পরামর্শ নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করছেন। খবরটি গালফ নিউজে প্রকাশিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক (ইউএই) একটি খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিটের সিইও জানিয়েছেন, প্রথম ধাপে ২৫ শতাংশ শুল্কের সময় অনেকেই ভাবেছিলেন এটি কৌশল মাত্র। কিন্তু দ্বিতীয় ধাপে একই শুল্ক আরোপের পরই তারা বুঝতে শুরু করেছেন যে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চুক্তি হওয়া কঠিন। এজন্য অনেক ভারতীয় রপ্তানিকারক এখন যুক্তরাষ্ট্রের বাজারের জন্য নিজেদের কারখানা আরব আমিরাতে স্থানান্তর বা যৌথ উদ্যোগের দিকে ভাবছেন।

    একই রকম পরিস্থিতি আরব আমিরাতের গয়নাশিল্পেও দেখা যাচ্ছে। কয়েকটি ভারতীয় প্রতিষ্ঠান এখন আরব আমিরাতে গয়নার ডিজাইন ও উৎপাদন কেন্দ্র স্থাপন করতে চাইছে। সরাসরি ভারতের মাধ্যমে রপ্তানি করলে ৫০ শতাংশ শুল্ক দিতে হয়, যা এভাবে এড়িয়ে যাওয়া সম্ভব। শুল্ক স্থায়ী হলে মার্কিন বাজারে ভারতীয় গয়নাকারীদের পণ্য খরচ এত বেড়ে যাবে যে তারা প্রতিযোগিতা করতে পারবে না। ২০১৮ সালে ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপ করলে চীনা উৎপাদকরা বিকল্প হিসেবে ভিয়েতনামে গিয়েছিলেন। এবার ভারতীয় ব্যবসায়ীরা আরব আমিরাতে কারখানা সরালে শুল্ক মাত্র ১০ শতাংশ হবে।

    দুবাইভিত্তিক গয়না ব্যবসায়ী আনাইল ধানক সতর্ক করেছেন। তিনি বলেন, “মার্কিন শুল্ক সম্পর্কে ধৈর্য ধরতে হবে। ট্রাম্প ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত বদলান। আগামী এক মাসে শুল্কহারে পরিবর্তন আসবে কি না, তা দেখা জরুরি। আমরা যৌথ উদ্যোগের দিকে এখনো মনোযোগ দিচ্ছি না। বিষয়টি স্পষ্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্বর্ণের দাম অনেক বেশি, খরচ মেটাতে কষ্ট হচ্ছে, নতুন কোনো অঙ্গীকার চাই না।” ট্রাম্প প্রশাসন সব ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপ করেনি। ওষুধ ও প্রযুক্তিপণ্য এই শুল্কের বাইরে। উদাহরণস্বরূপ, অ্যাপল যদি ভারত থেকে আইফোন রপ্তানি করে যুক্তরাষ্ট্রে পাঠায়, তাতে শুল্ক দিতে হবে না।

    ভারতীয় গয়না ব্যবসায়ীরা মার্কিন বাজারের জন্য উৎপাদন আরব আমিরাতে সরালে শুল্ক হবে মাত্র ১০ শতাংশ। তবে উৎপাদন ও মূল্য সংযোজন অবশ্যই সেই দেশে হতে হবে। বারজিল জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সিইও কৃষ্ণন রামচন্দ্রন এ কথা বলেছেন। পরামর্শ সংস্থা সোভারিন গ্রুপের জ্যেষ্ঠ ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক অক্সানা সুখার বলেন, ভারতীয় প্রতিষ্ঠানগুলো সব সময়ই আরব আমিরাতে ব্যবসা সরানোর বিষয়ে আগ্রহী। যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কোম্পানিগুলো এখন পুনর্বিবেচনা করছে কোথায় উৎপাদন ও রপ্তানি সবচেয়ে লাভজনক। এতে আরব আমিরাত শক্তিশালী বিকল্প হিসেবে উঠে এসেছে।

    এদিকে আরব আমিরাতে ভারতের কিছু ব্যবসা আগে থেকেই আছে। বিশেষ করে বস্ত্র ও পোশাক, ধাতু ও যান্ত্রিক পণ্য, রসায়ন, ওষুধ ও আইটি সেবা খাত উল্লেখযোগ্য। এমসিএ গালফের ব্যবস্থাপনা অংশীদার ভেঙ্কটেশ সান্তনাম বলেন, “এরা ইতিমধ্যেই এমন অবস্থানে আছে যেখানে নতুন নীতি ও শুল্কের সুবিধা নেওয়া সম্ভব হবে।”

    ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করলে চীনা উৎপাদকরা মার্কিন বাজারে টিকে থাকার জন্য বিকল্প খুঁজেছিলেন। তখন ভিয়েতনাম ছিল মূল লক্ষ্য। শ্রম খরচ কম, রপ্তানি সুবিধা বেশি, সরবরাহ ব্যবস্থা সহজ—এ কারণে সেখানে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ অনেক বেড়ে যায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

    নভেম্বর 21, 2026
    কর্পোরেট

    চট্টগ্রামে করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.