Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নারায়ণগঞ্জে নগর উন্নয়নে ৭৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা
    অর্থনীতি

    নারায়ণগঞ্জে নগর উন্নয়নে ৭৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা

    মনিরুজ্জামানআগস্ট 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন প্রশাসক এএইচএম কামরুজ্জামান। বাজেটের মোট আকার ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকা। এর মধ্যে রাজস্ব ও উন্নয়ন খাতের জন্য ধরা হয়েছে ৬৭৮ কোটি ৯৩ লাখ ৫৭ হাজার ১৩৮ টাকা ব্যয়। এতে উদ্বৃত্ত থাকবে ৯৬ কোটি ৪০ লাখ ২১ হাজার ১৯ টাকা।

    গত বৃহস্পতিবার দুপুরে নগর ভবন অডিটোরিয়ামে বাজেট ঘোষণা করা হয়। এটি সিটি করপোরেশন গঠনের পর ১৪তম বাজেট। প্রশাসক জানান, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাজেট প্রণয়ে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি বলেন, “প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করার আগে এনসিসি কর্তৃপক্ষ একাধিক বৈঠকের পর বাজেটের আকার ও খাতভিত্তিক ব্যয় নির্ধারণ করেছে।”

    গত অর্থবছরে (২০২৩-২৪) এনসিসির বাজেট ছিল ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার টাকা। এবার তা প্রায় ১৮০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, সচিব মো. নূর কুতুবুল আলম, প্রধান প্রকৌশলী আজিজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও নাগরিক নেতারা। বাজেট ঘোষণার পর মুক্ত আলোচনায় স্থানীয়রা নগরীর যানজট, হকারমুক্ত ফুটপাত এবং নাগরিক সেবা বাড়ানোর দাবি জানান।

    উল্লেখ্য, জুলাই ২০২৪-এর অভ্যুত্থানের পর দেশের সব সিটি করপোরেশন বিলুপ্ত হলে ২১ আগস্ট ২০২৪-এ স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    আন্তর্জাতিক

    সুদানে যুদ্ধ থামবে, কিন্তু তার আগেই কি শেষ হয়ে যাবে সব?

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.