Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সার্ফ আবুধাবিতে ঢেউপ্রতি খরচ ১৫০ ডলার
    অর্থনীতি

    সার্ফ আবুধাবিতে ঢেউপ্রতি খরচ ১৫০ ডলার

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রোদ, উষ্ণ আবহাওয়া ও স্বচ্ছ জলের জন্য পরিচিত আবুধাবির উপকূলে নেই সার্ফিং উপযোগী প্রাকৃতিক ঢেউ। সেই ঘাটতি পূরণ করতে গত অক্টোবরে চালু হয়েছে সার্ফ আবুধাবি। ৯ কোটি ডলার ব্যয়ে তৈরি এ সার্ফিং পুলে ব্যবহার হচ্ছে আরব উপসাগরের আট কোটি লিটার পানি। এখানে তৈরি হয় বিশ্বের সবচেয়ে দীর্ঘ কৃত্রিম ঢেউ। দৈর্ঘ্য ৬৯০ মিটার। প্রতিটি ঢেউ টেকে প্রায় এক মিনিট। এ অভিজ্ঞতার জন্য সার্ফারদের গুনতে হয় ঢেউপ্রতি ১৫০ ডলার।

    পুলের তলদেশে বিশেষ নকশা বাথিমেট্রি ব্যবহার করা হয়েছে, যা ঢেউ তৈরিতে সহায়তা করে। প্রযুক্তির স্বত্ব সার্ফ আবুধাবির কাছে। এ নকশা উদ্ভাবন করেছেন কিংবদন্তি সার্ফার কেলি স্লেটার। সার্ফ আবুধাবির লক্ষ্য বিলাসবহুল পর্যটন বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করা। এক সেশনে মাত্র চারজন সার্ফার পুলে নামতে পারেন। জনপ্রতি খরচ প্রায় ৯৫০ ডলার বা ৩ হাজার ৫০০ দিরহাম। এতে প্রত্যেকে পান ছয়টি ঢেউ। চাইলে পুরো পুল ভাড়াও করা যায়। সে ক্ষেত্রে ৯০ মিনিটের জন্য খরচ দাঁড়ায় ৫ হাজার ৪৫০ ডলার। ভাড়া নিলে গ্রাহকরা পান কোচিং ও ভিডিও রিভিউ সুবিধা।

    সার্ফিং এখন আলাদা শিল্প। সিএনএন জানায়, ২০২৪ সালে বৈশ্বিক সার্ফ পর্যটন শিল্পের আয় দাঁড়ায় ৬ হাজার ৮৩০ কোটি ডলার। পূর্বাভাস বলছে, ২০৩০ সালের মধ্যে এই বাজার পৌঁছাবে ৯ হাজার ৫৯৩ কোটি ডলারে।

    তবে প্রশ্ন আছে—সমুদ্রের অনিশ্চিত ঢেউ ফেলে ধনীরা কি কৃত্রিম ঢেউয়েই সন্তুষ্ট হবেন? বিলাসবহুল সার্ফিং পরিষেবা দিতে কাজ করছে মাহালো সার্ফ এক্সপেরিয়েন্স। প্রতিষ্ঠানটির সিইও ফেলিপে বোনেলা দাল পিয়েরো জানান, তাদের চার দিনের প্যাকেজে প্রারম্ভিক খরচই দেড় লাখ ডলার। কারণ ধনী গ্রাহকরা অর্থ ব্যয়ে দ্বিধা করেন না, কিন্তু ব্যর্থতা চান না।

    অনেক ধনকুবেরের কাছে কৃত্রিম পুল বেশি আকর্ষণীয়। যেমন ব্রাজিলের সাও পাওলো সার্ফ ক্লাব। সেখানে সদস্য হতে দিতে হয় প্রায় ১ লাখ ৭৪ হাজার ডলার। তবু দাল পিয়েরো মনে করেন, পুল কোনোদিন সমুদ্রের বিকল্প নয়। কারণ সমুদ্রের ওপর কারো নিয়ন্ত্রণ নেই। আর সেটিই সার্ফিংয়ের আসল সৌন্দর্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

    নভেম্বর 21, 2026
    কর্পোরেট

    চট্টগ্রামে করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.