Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুর্বল ব্যাংকে অগ্রাধিকার না দিলে ব্যর্থ হতে পারে সংস্কার উদ্যোগ
    অর্থনীতি

    দুর্বল ব্যাংকে অগ্রাধিকার না দিলে ব্যর্থ হতে পারে সংস্কার উদ্যোগ

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আবদুল হাই সরকার, চেয়ারম্যান, ঢাকা ব্যাংক।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেছেন, ব্যাংক খাতে সংস্কার করতে হলে আগে দুর্বল ব্যাংকগুলোকে ঠিক করা জরুরি। যেসব ব্যাংক আমানত ফেরত দিতে পারছে না, সেগুলোকে আগে স্থিতিশীল করা দরকার। এরপর ভালো অবস্থায় থাকা ব্যাংকগুলোর দিকে নজর দেওয়া উচিত।

    তিনি বলেন, যদি সব ব্যাংককে একসঙ্গে সংস্কারের আওতায় আনা হয়, তাহলে কাজ এগিয়ে নিতে সমস্যা হতে পারে। বরং ব্যাংকগুলোকে কয়েকটি গ্রুপে ভাগ করে ধাপে ধাপে সংস্কার করলে উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা বাড়বে। আবদুল হাই সরকার সতর্ক করে দেন, ভালো-মন্দ ব্যাংককে একসঙ্গে সংস্কারের চেষ্টা করলে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ সফল নাও হতে পারে।

    গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আবদুল হাই বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নির্দিষ্ট কয়েকটি গ্রুপকে ব্যাংকের লাইসেন্স এবং মালিকানা দেওয়ার কারণেই ব্যাংক খাতের সমস্যা শুরু হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর হাতেগোনা কয়েকটি ব্যাংক সমস্যায় পড়েছে। বাকিগুলো ভালো চললেও বাংলাদেশ ব্যাংক সব ব্যাংককে এক করে বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের লাইসেন্স ও মালিকানা দেওয়ায় সমস্যা শুরু হয়েছে। ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    প্রস্তাবিত আইনে বেসরকারি ব্যাংকের যেসব পরিচালক ছয় বছর ধরে পর্ষদে আছেন তারা বাদ পড়বেন, একই সঙ্গে একই পরিবার থেকে দুজনের বেশি পরিচালক থাকতে পারবেন না। আবার স্বতন্ত্র পরিচালক হবে পর্ষদ সদস্যদের অর্ধেক বা ৫০ শতাংশ, এদের নিয়োগ দিতে হবে বাংলাদেশ ব্যাংকের প্যানেল থেকে। এ বিষয়ে আবদুল হাই বলেন, এরকম হলে তো আর বেসরকারি ব্যাংকের দরকারই নেই। সরকার সব ব্যাংক সরকারীকরণ করলেই পারে। তিনি আরও বলেন, ভালো ব্যাংকগুলো আগে থেকেই ভালো করছে। যেসব ব্যাংক রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে সেগুলোই সমস্যায় পড়েছে। কারণ ওই ব্যাংকগুলোর টাকা লুটপাট হয়ে গেছে। এমন ৬-৭টি ব্যাংক আগে সংস্কার করা প্রয়োজন।

    বিএবির চেয়ারম্যান বলেন, বেসরকারি ব্যাংক তো সবসময় বাংলাদেশ ব্যাংকের দেওয়া নিয়মের মধ্যেই চলছে। অনেক বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। দু-একটি ব্যাংকে বড়জোর ১৫ শতাংশ। এগুলোতে কেন ৫০ শতাংশ স্বতন্ত্র পরিচালক দিতে হবে? যদি এটা করতে হয়, তাহলে বেসরকারি খাতে ব্যাংক দেওয়ার কি দরকার ছিল? আবদুল হাই বলেন, যেসব বেসরকারি ব্যাংক ভালো চলছে সেগুলোতে হাত দেওয়া উচিত হবে না। সরকারি-বেসরকারি ব্যাংকের মধ্যে একটা গোলমাল লেগে যাবে। যেসব ব্যাংক সমস্যায় আছে, সেগুলোকে ধরতে তো আমাদের আপত্তি নেই।

    যেসব ব্যাংক খুঁড়িয়ে চলছে, সেগুলোকে আগে উদ্ধার করা দরকার। তিনি আরও বলেন, ঢাকা ব্যাংকের কার্যক্রম চলছে ৩০ বছর ধরে। আমানতকারীরা টাকা রাখছে, আমরা বিনিয়োগ করছি। সবই ঠিকমতো চলছে। এগুলো নিয়ে মাথাব্যথার দরকার কী। ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে আমাদের বাদ দিয়ে নতুন পরিচালক নিয়ে এলেই কি ব্যাংক ভালো চলবে?
    সূত্র: কালের কন্ঠ

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    অর্থনীতি চাঙায় নতুন সরকারের ছয় অগ্রাধিকার

    মার্চ 6, 2026
    অর্থনীতি

    দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৪৮ বিলিয়ন ডলার

    মার্চ 6, 2026
    অর্থনীতি

    ঈদ ঘিরে সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তুতি

    মার্চ 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.