Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিনিয়োগে ধীরগতি: আদালতে ঝুলছে ৪০ লাখ ব্যবসায়িক মামলা
    অর্থনীতি

    বিনিয়োগে ধীরগতি: আদালতে ঝুলছে ৪০ লাখ ব্যবসায়িক মামলা

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 3, 2025সেপ্টেম্বর 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের নিম্ন ও উচ্চ আদালতে বাণিজ্য সংক্রান্ত প্রায় ৪০ লাখ মামলা ঝুলে আছে। দীর্ঘসূত্রিতার কারণে এসব মামলার নিষ্পত্তি হচ্ছে না। এতে স্থানীয় ব্যবসা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বিদেশি বিনিয়োগও ব্যাহত হচ্ছে। এমন মত প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

    গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডিসিসিআই আয়োজিত ‘ব্যবসায় বিরোধ নিষ্পত্তি ও চুক্তি প্রয়োগ কার্যক্রমের অগ্রগতি’ শীর্ষক সেমিনারে এই তথ্য উঠে আসে। রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ইপিবির ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. আবদুর রহিম খান।

    সেমিনারের শুরুতে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যবসায়িক চুক্তি, বিনিয়োগ ও মেধাস্বত্ব নিয়ে বিরোধও বাড়ছে। বর্তমানে প্রায় ৪০ লাখ মামলা আদালতে অমীমাংসিত অবস্থায় পড়ে আছে। ২০০১ সালে আরবিট্রেশন অ্যাক্ট প্রণয়ন হলেও তা কার্যকর হয়নি। ফলে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছেন। তিনি অভিজ্ঞ বিচারকদের নিয়োগ দিয়ে আলাদা কমার্শিয়াল কোর্ট গঠন এবং আইনি প্রক্রিয়ার সংস্কারের দাবি জানান।

    বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দেশে জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মামলার সংখ্যাও বাড়ছে। দীর্ঘসূত্রিতার কারণে ব্যবসায়িক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরাও আস্থা হারাচ্ছেন। তিনি জানান, কমার্শিয়াল কোর্ট স্থাপনের কাজ চলছে এবং আগামী এক মাসের মধ্যে খসড়া চূড়ান্ত হবে। তবে বিশেষজ্ঞ বিচারক নিয়োগ ও আইনি সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের আইনি সংস্কারে ইউরোপীয় ইউনিয়ন কাজ করছে। এলডিসি গ্রাজুয়েশন ও রপ্তানি বহুমুখীকরণের জন্য বিদেশি বিনিয়োগ অত্যন্ত জরুরি। সে জন্য দ্রুত কমার্শিয়াল কোর্ট স্থাপন করতে হবে। আরবিট্রেশন ব্যবস্থা সক্রিয় হলে বিনিয়োগ স্থবিরতা কমবে বলে তিনি মত দেন।

    অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান বলেন, আদালতের বাইরে আইনি সংস্থা গড়ে তোলা যেতে পারে। আলোচনার ভিত্তিতে দ্রুত বিরোধ মেটানো হলে ব্যবসার গতি বাড়বে।

    সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআইর সাবেক সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার। তিনি বলেন, ব্যবসায়িক চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ ভয়াবহভাবে পিছিয়ে আছে। বিশ্বব্যাংকের ডুইং বিজনেস রিপোর্ট অনুযায়ী কন্ট্রাক্ট এনফোর্সমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১৯০ দেশের মধ্যে ১৮৯তম। মার্চ ২০২৫ পর্যন্ত অর্থ ঋণ আদালতে প্রায় ২৫ হাজার মামলা বিচারাধীন। এ তথ্য বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতাকেই প্রমাণ করে।

    ডিসিসিআইর আরেক সাবেক সভাপতি রিজওয়ান রাহমান বলেন, আন্ত:মন্ত্রণালয়ের সমন্বয় দুর্বল হওয়ায় ব্যবসায়িক বিরোধের সমাধান হচ্ছে না। আদালতের ওপর নির্ভর না করে আরবিট্রেশন সেন্টারের মাধ্যমে দ্রুত সমাধানের দিকে যেতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    বৈশ্বিক বিচ্ছিন্নতা সত্ত্বেও কি ইসরায়েলের যুদ্ধ অর্থনীতি টিকে থাকবে?

    মে 8, 2026
    সাক্ষাৎকার

    আইসিসি প্রসিকিউটর তাকে অপসারণের জন্য রাষ্ট্রগুলোর ‘বিপজ্জনক’ প্রচেষ্টা তুলে ধরেছেন

    মে 8, 2026
    অর্থনীতি

    আইএমএফ কীভাবে একটি দেশের রিজার্ভ নির্ধারণ করে

    মে 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.