Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সিআরএআর ১০ শতাংশের কম হলে লভ্যাংশ দেওয়া যাবে না: গভর্নর
    অর্থনীতি

    সিআরএআর ১০ শতাংশের কম হলে লভ্যাংশ দেওয়া যাবে না: গভর্নর

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 7, 2025সেপ্টেম্বর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, কোনো ব্যাংকের মূলধন ও ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত  ১০ শতাংশের নিচে হলে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়া হবে না। তিনি এই তথ্য দিয়েছেন গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশী (এনআরবি) আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে।

    ব্র্যান্ডিং বাংলাদেশ, আসন্ন নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ, আগামীর অর্থনীতি’ শীর্ষক সভায় অংশ নিয়ে গভর্নর বলেন, ‘আমরা আইন করে দিয়েছি, কোনো ব্যাংক খেলাপি ঋণের বিপরীতে শতভাগ সঞ্চিতি সংরক্ষণ না করলে লভ্যাংশ দিতে পারবে না। যদি কোনো ব্যাংকের সিআরএআর ১০ শতাংশের নিচে হয়, তারা লভ্যাংশ দিতে পারবে না। এমন ব্যাংকগুলোর লাভ মূলধন বাড়াতে এবং সঞ্চিতি সংরক্ষণে ব্যবহার করতে হবে।’

    ড. আহসান জানান, ‘গত এক মাসে বাজার থেকে ১ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। তবে দামের কোনো বড় বৃদ্ধি হয়নি। দেশে ডলার সংকট না থাকলেও টাকার সংকট রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ চলছে, আরও কাজ করতে হবে। আগস্টে চালের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। তবে এটিকে ৫ শতাংশের নিচে নামাতে হবে।’

    পাঁচ ব্যাংকের একীভূতকরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘জুনের খেলাপি রিপোর্টে দেখা যাচ্ছে ৩০ শতাংশ ঋণ খেলাপি হওয়ার আশঙ্কা আছে। সরকারের সঙ্গে শরিয়াহ ভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করার আলোচনা আজ থেকে শুরু হবে। আশা করি, একীভূত হওয়া ব্যাংক এক-দুই বছরের মধ্যে ভালো করবে। এটি ব্যাংকের কর্মকর্তা ও আমানতকারীদের জন্যও সুবিধাজনক হবে।’

    বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতার দিকে দৃষ্টি রেখে গভর্নর বলেন, ‘গত কয়েক বছরে অর্থ ব্যবস্থায় ঝুঁকি তৈরি হয়েছিল। আমরা তা ফিরিয়ে আনতে কাজ করছি। আংশিক হলেও সফল হয়েছি। রেমিট্যান্স প্রবাহ ২৭ শতাংশ বেড়ে দেশের বৈদেশিক লেনদেন ভারসাম্যসহ সব সূচক উদ্বৃত্তে আছে। সংকটের মধ্যেও রফতানি বাড়ছে।’

    রেমিট্যান্স ও রিজার্ভ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘হুন্ডি কমেছে। আগে রেমিট্যান্সের ৩০ শতাংশ লিকেজ হতো, এখন কমে এসেছে। আমদানি কমে না গেলেও এর খরচ কমেছে। মূল্য বাড়িয়ে পাচার করার লোক এখন দেশে নেই। ফলে দেশের ব্যয় কমেছে। অর্থ পাচার কমানোর পেছনে সুশাসন কাজ করছে। এজন্য রিজার্ভ বেড়েছে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও রেকর্ড রাজস্ব আহরণের আশা

    জুন 22, 2026
    আইন আদালত

    বিচার প্রক্রিয়ায় এআইয়ের নীরব পক্ষপাত

    জুন 21, 2026
    অর্থনীতি

    বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে: সিপিডি

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.