Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাণিজ্য যুদ্ধের ছায়ায় ট্রাম্প-জিনপিংয়ের বৈঠক কি আনবে নতুন কূটনৈতিক অধ্যায়?
    অর্থনীতি

    বাণিজ্য যুদ্ধের ছায়ায় ট্রাম্প-জিনপিংয়ের বৈঠক কি আনবে নতুন কূটনৈতিক অধ্যায়?

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 7, 2025সেপ্টেম্বর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে অংশ নেবেন। এই সফরে তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সম্ভাব্য বৈঠক জল্পনা সৃষ্টি করেছে।

    সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে এপেক বাণিজ্যমন্ত্রীদের সম্মেলন। এতে ট্রাম্পের অংশগ্রহণের প্রস্তুতি চলছে। সম্মেলনের ফাঁকে শি জিনপিং ও ট্রাম্পের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার সম্ভাবনা থাকলেও এখনও তা চূড়ান্ত হয়নি। এর আগে শি জিনপিং এক ফোনালাপে ট্রাম্প ও তার স্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। ট্রাম্পও পাল্টা আমন্ত্রণ জানিয়েছিলেন।

    হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, এই সফরের মূল লক্ষ্য হলো অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, প্রতিরক্ষা ও বেসামরিক পারমাণবিক ইস্যুতে আলোচনা। সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে নতুন বিনিয়োগ আনার প্রচেষ্টাও করা হবে। এটি ট্রাম্পের সাম্প্রতিক আন্তর্জাতিক সফরের অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

    দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং আশা প্রকাশ করেছেন, এই সম্মেলন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পথও খুলে দিতে পারে। ট্রাম্প নিজেও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিমের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “কিম আমার সঙ্গে দেখা করতে চায়। আমরা ওকে দেখার অপেক্ষায় আছি এবং সম্পর্ক আরও ভালো করবো।”

    তবে এই সম্ভাব্য বৈঠকগুলো এমন এক সময়ে ঘটতে যাচ্ছে, যখন ট্রাম্পের সঙ্গে চীনের ও উত্তর কোরিয়ার সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে কিম, পুতিন ও মোদির অংশগ্রহণ নিয়ে ট্রাম্প প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছিলেন, “যখন আপনারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তখন আমার শুভেচ্ছা পৌঁছে দিন।”

    অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও চীনের চলমান বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটেও এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছিল। বেইজিং পাল্টা জবাব দিয়েছে। তবে আলোচনা এগিয়ে নিতে ট্রাম্প শুল্কহার বৃদ্ধির সিদ্ধান্ত নভেম্বর পর্যন্ত স্থগিত রেখেছেন। এটি দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত করতে পারে। সফর সফলভাবে বাস্তবায়িত হলে এটি ট্রাম্প, শি জিনপিং ও কিম জং উনের মধ্যে সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

    নভেম্বর 21, 2026
    কর্পোরেট

    চট্টগ্রামে করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.