Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আকুর বিল পরিশোধে দেশের রিজার্ভ নামলো ৩০ বিলিয়ন ডলারে
    অর্থনীতি

    আকুর বিল পরিশোধে দেশের রিজার্ভ নামলো ৩০ বিলিয়ন ডলারে

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 8, 2025সেপ্টেম্বর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল পরিশোধ করেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

    গতকাল রোববার ১ হাজার ৫০৩.৫০ মিলিয়ন ডলার আকুকে পরিশোধ করার পর রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক জানায়, জুলাই–আগস্ট মাসে আমদানি করা পণ্যের অর্থ পরিশোধের জন্য এ বিল দেওয়া হয়েছে। আকুর সদস্য দেশগুলোর মধ্যে দুই মাস পরপর এ ধরনের লেনদেন নিষ্পত্তি হয়।

    গত মাস শেষে রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়ালেও আকুর বিল পরিশোধের পর তা কমে এসেছে। তবে বাংলাদেশ ব্যাংকের দাবি, রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ায় রিজার্ভে স্থিতিশীলতা রয়েছে। তথ্য অনুযায়ী, ২০২২ সালের আগস্টে বাংলাদেশের রিজার্ভ ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে ওঠে। এরপর আওয়ামী সরকারের আমলে ব্যাপক অর্থ পাচারের কারণে রিজার্ভে বড় সংকট দেখা দেয়। গত বছর জুলাই শেষে তা নেমে যায় ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে।

    বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ডলার বিক্রি বন্ধ রেখে অর্থ পাচার রোধে কঠোর হয় বাংলাদেশ ব্যাংক। আগের সরকারের রেখে যাওয়া প্রায় ৪ বিলিয়ন ডলারের মেয়াদোত্তীর্ণ বকেয়া শোধ করেও রিজার্ভ এখন গ্রহণযোগ্য পর্যায়ে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ৭ সেপ্টেম্বর শেষে রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৩১ কোটি ডলার বা ৩০ দশমিক ৩১ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের  বিপিএম-৬ হিসাব অনুযায়ী তা ২ হাজার ৫৪০ কোটি বা ২৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

    এ ছাড়া ব্যাংকের আরেকটি নিট হিসাব রয়েছে, যা সব সময় প্রকাশ করা হয় না। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ  এখন প্রায় ২১ বিলিয়ন ডলারের কাছাকাছি। এ রিজার্ভ দিয়ে মাসে সাড়ে ৫ বিলিয়ন ডলার হিসেবে প্রায় চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। সাধারণত অন্তত তিন মাসের আমদানির সমান রিজার্ভ থাকতে হয়, সেই মানদণ্ডে বাংলাদেশ এখন তুলনামূলক ভালো অবস্থায় রয়েছে।

    আকু বা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন একটি আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের আমদানি–রপ্তানি লেনদেনের অর্থ নিষ্পত্তি করা হয়। সদর দপ্তর তেহরানে। প্রতি দুই মাস অন্তর আমদানির বিল মেটায় সদস্য দেশের কেন্দ্রীয় ব্যাংক। তবে শ্রীলঙ্কা এখন আকুর সদস্য নয়। দীর্ঘদিন আমদানি ব্যয় পরিশোধে ব্যর্থ হওয়ায় তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রয়েছে। জাতিসংঘের এসক্যাপ অঞ্চলের আওতাধীন দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের জন্য আকু সদস্যপদ উন্মুক্ত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বন্দরের জট ভাঙতে ৮০% পণ্য যাচ্ছে নতুন পথে

    মে 9, 2026
    অর্থনীতি

    বৈশ্বিক সংকটে অর্থনীতিকে পরনির্ভরতা থেকে মুক্ত রাখতে হবে

    মে 9, 2026
    অর্থনীতি

    মার্কিন চুক্তি: আমরা ট্রাম্পের আদেশপত্র মানতে বাধ্য নই

    মে 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.