Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গ্রিসে জনসংখ্যা হ্রাস রোধে কর সংস্কারে সাহসী পদক্ষেপ
    অর্থনীতি

    গ্রিসে জনসংখ্যা হ্রাস রোধে কর সংস্কারে সাহসী পদক্ষেপ

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গ্রিস সরকার জনসংখ্যা হ্রাস মোকাবেলায় নতুন কর প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। গতকাল রোববার দেশের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস বলেন, এটি গত অর্ধশতকের মধ্যে কর খাতে সবচেয়ে সাহসী সংস্কারমূলক পদক্ষেপ।

    প্যাকেজ অনুযায়ী সব ধরনের আয়ভিত্তিক কর ব্র্যাকেটে ২ শতাংশ পয়েন্ট ছাড় দেওয়া হবে। চার সন্তান যুক্ত নিম্নআয়ের পরিবারের কর হার শূন্য করা হবে। নতুন নীতিমালা ২০২৬ সাল থেকে কার্যকর হবে। মিতসোতাকিস বলেন, “এক সন্তান থাকলে জীবনযাত্রার ব্যয় একরকম। দুই-তিন সন্তান হলে ব্যয় অন্যরকম। যারা সন্তান গ্রহণের সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের রাষ্ট্র হিসেবে আমরা পুরস্কৃত করার পথ খুঁজে বের করব।”

    বর্তমানে গ্রিসে প্রতি নারীর গড় সন্তান জন্মদানের সংখ্যা মাত্র ১.৪। প্রজনন হার জনসংখ্যার শূন্য বৃদ্ধি হারের চেয়ে অনেক নিচে। প্রধানমন্ত্রী এর অবস্থা জাতীয় হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। দেশটির মোট জনসংখ্যা এখন ১ কোটি ২ লাখ। বর্তমান প্রবণতা বজায় থাকলে ২০৫০ সালের মধ্যে এটি ৮০ লাখের নিচে নেমে আসবে। ওই সময় জনসংখ্যা-এর ৩৬ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

    দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকট গ্রিসকে এই পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি আন্তর্জাতিক দাতাদের ঋণের অর্থ পরিশোধের চেষ্টা চালিয়েছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে তরুণ জনগোষ্ঠীর ওপর। ৫ লাখেরও বেশি তরুণ গ্রিক বিদেশে কাজের সন্ধানে পাড়ি জমিয়েছে। বর্তমান অর্থনীতি অনেকাংশে পুনরুদ্ধার হলেও, সরকার তরুণদের দেশত্যাগ বন্ধ করতে কাজ করছে।

    অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরাকাকিস বলেন, “দেড় দশক আগে আর্থিক সংকটের পর উর্বরতার হার অর্ধেক হয়ে গেছে। কর খাতের সংস্কারে আমরা এ সমস্যার উপর জোর দিচ্ছি। জনমিতিই এখন আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার।”

    নতুন পদক্ষেপে ১ হাজারের কম বাসিন্দা থাকা গ্রামীণ এলাকার জন্য কর পরিশোধের বাধ্যবাধকতা কমানো হবে। হ্রাসজনিত ঘাটতি জাতীয় উদ্বৃত্ত থেকে পূরণ করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কম উর্বরতার হার ও বর্তমান ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে গ্রিসের পেনশন, স্বাস্থ্য খাত, শ্রমবাজার ও জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

    নভেম্বর 21, 2026
    কর্পোরেট

    চট্টগ্রামে করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.