Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্পের
    অর্থনীতি

    ভারত ও চীনের ওপর ১০০% শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্পের

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আহ্বান জানিয়েছেন, ভারত ও চীনের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করতে। উদ্দেশ্য রাশিয়ার ওপর চাপ বাড়ানো, কারণ এ দেশগুলো রাশিয়ার অপরিশোধিত তেলের প্রধান ক্রেতা।

    ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই দাবি আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রকাশ করেছে। ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা রাশিয়ার যুদ্ধ অর্থায়ন বন্ধ করার উপায় খুঁজছিলেন। ট্রাম্প ফোনে যোগ দিয়ে সেখানে শুল্ক বাড়ানোর প্রস্তাব দেন।

    এক মার্কিন কর্মকর্তা ফাইন্যান্সিয়াল টাইমস-কে বলেছেন, “আমরা প্রস্তুত, এখনই প্রস্তুত। তবে এটি তখনই কার্যকর হবে যদি আমাদের ইউরোপীয় অংশীদাররা এগিয়ে আসে।” অন্য একজন কর্মকর্তা জানান, যদি ইইউ বেইজিং ও নয়াদিল্লির ওপর শুল্ক আরোপ করে, তাহলে ওয়াশিংটনও একই পদক্ষেপ নেবে। এতে ভারত ও চীনের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক কয়েক গুণ বেড়ে যেতে পারে। বর্তমানে ভারতীয় পণ্যে শুল্ক ৫০ শতাংশে উন্নীত হয়েছে, আর চীনা পণ্যে দাঁড়িয়েছে ৩০ শতাংশে।

    এক মার্কিন কর্মকর্তা আরও বলেন, “আজ সকালে প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন—সবচেয়ে কার্যকর পথ হলো বড় অঙ্কের শুল্ক বসানো এবং তা বহাল রাখা, যতক্ষণ না চীন রাশিয়ার তেল কেনা বন্ধ করে। ওই তেলের বিকল্প নেই।”

    ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিরতি নিয়ে সমঝোতা ব্যর্থ হওয়ায় হোয়াইট হাউসে হতাশা বাড়ছে। এর মধ্যেই ট্রাম্পের এই প্রস্তাব সামনে এসেছে। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি দাবি করেছিলেন, কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধ থামানো সম্ভব।

    এর আগে গত রোববার ক্রেমলিনের ব্যাপক বিমান হামলার পর ট্রাম্প রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দেন। পাশাপাশি রাশিয়ার তেল কিনে এমন দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেন। তবে এখন পর্যন্ত ভারতের ওপরই শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়েছে। চীনের ক্ষেত্রে ওয়াশিংটন এখনও স্পষ্ট কোনো পদক্ষেপ নি। চলতি বছরের এপ্রিলে ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছিলেন, তবে মে মাসে বাজারে প্রভাব পড়ায় তা কিছুটা শিথিল করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

    নভেম্বর 21, 2026
    কর্পোরেট

    চট্টগ্রামে করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.