Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্থবছরের শুরুতে সরকারের ব্যাংক ঋণ কমলো ২৫১৭ কোটি টাকা
    অর্থনীতি

    অর্থবছরের শুরুতে সরকারের ব্যাংক ঋণ কমলো ২৫১৭ কোটি টাকা

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 11, 2025সেপ্টেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ব্যাংক ব্যবস্থা থেকে সরকার যে পরিমাণ ঋণ নিয়েছে, তা পরিশোধের চেয়ে বেশি। এর ফলে চলতি ২০২৫-২৬ অর্থবছরের আগস্ট পর্যন্ত প্রথম দুই মাসে সরকারের ঋণ কমেছে দুই হাজার ৫১৭ কোটি টাকা। চলতি অর্থবছরে ব্যাংক থেকে নিট ঋণ নেওয়ার লক্ষ্য এক লাখ ৪ হাজার কোটি টাকা। তবে আয় ব্যয়ের তুলনায় বেশি হওয়ায় আগের দায় শোধ করছে সরকার।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট শেষে সরকারের মোট ঋণ কমে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৪ হাজার ৩৪৫ কোটি টাকায়। জুন শেষে যা ছিল ৫ লাখ ৪৬ হাজার ৮৬২ কোটি টাকা। অর্থাৎ দুই মাসে ঋণ কমেছে দুই হাজার ৫১৭ কোটি টাকা। বাণিজ্যিক ব্যাংকে সরকারের নিট ঋণ প্রথম দুই মাসে বেড়েছে ৫৮৯ কোটি টাকা। আগস্ট শেষে বাণিজ্যিক ব্যাংকে ঋণস্থিতি দাঁড়িয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৩৯৯ কোটি টাকায়। একই সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন ঋণ নেওয়ার চেয়ে বেশি পরিশোধ হয়েছে তিন হাজার ১০৫ কোটি টাকা। ফলে বাংলাদেশ ব্যাংকে সরকারের ঋণ কমে ৮৮ হাজার ৯৪৬ কোটি টাকায় নেমেছে।

    গত ২০২৪-২৫ অর্থবছরে ব্যাংক থেকে নিট ঋণ ছিল ৭২ হাজার ৩৭২ কোটি টাকা। এটি গত চার বছরের মধ্যে সবচেয়ে কম। একই সময়ে সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ২৬ হাজার ৬২৮ কোটি টাকা কম। মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিভিন্ন বিদেশি উৎস থেকে গত অর্থবছরের শেষ সময়ে বিপুল ঋণ পেয়েছিল বাংলাদেশ। এরপর সরকারের ঋণ চাহিদা কমে গেছে। উন্নয়ন প্রকল্প ধীরগতি এবং ট্রেজারি বিল ও বন্ডে সুদের হারও কমে আসায় ঋণের চাপ কমেছে।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশের জিডিপি বৃদ্ধির চেয়ে এখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। বাজারে তারল্য নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান নীতি সুদহার রেপো ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৯ শতাংশে নেমেছে, যা গত ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, বিনিময় হার স্থিতিশীল এবং অভ্যন্তরীণ উৎপাদন ভালো থাকায় মূল্যস্ফীতি কমছে। এটি আরও কমবে। মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে না নামা পর্যন্ত নীতি সুদহার পরিবর্তন করা হবে না।

    ব্যাংকের বাইরে অভ্যন্তরীণ উৎসে, সঞ্চয়পত্রে জুলাইতে সরকারের ঋণ বেড়েছে এক হাজার ২৯৩ কোটি টাকা। গত অর্থবছরে এটি কমেছিল ৬ হাজার ৬৩ কোটি টাকা। সব মিলিয়ে সরকারের ঋণ অবস্থান এখন তিন লাখ ৩৯ হাজার ৭৯২ কোটি টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচার প্রক্রিয়ায় এআইয়ের নীরব পক্ষপাত

    জুন 21, 2026
    অর্থনীতি

    বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে: সিপিডি

    জুন 21, 2026
    অর্থনীতি

    অবকাঠামো উন্নয়নে ৫৬০০ কোটি টাকার সুকুক

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.