Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশ ব্যাংক সোনা আমদানি করলে মানুষ কিছুটা কম দামে কিনতে পারতো
    অর্থনীতি

    বাংলাদেশ ব্যাংক সোনা আমদানি করলে মানুষ কিছুটা কম দামে কিনতে পারতো

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এক থেকে দেড় বছর আগে থেকেই দেশে সোনার দাম নাগালের বাইরে চলে গেছে। সেই সময় থেকেই ব্যবসায় একধরনের মন্দাভাব শুরু হয়েছে। চলতি মাসে সোনার দাম আরও বাড়ায় জুয়েলার্স প্রতিষ্ঠানগুলোতে ক্রেতার সংখ্যা অনেকটাই কমে গেছে। দোকানগুলোতে সোনার কিনতে আগ্রহী গ্রাহক কমে যাওয়ায় ব্যবসায়িক গতি বাধাগ্রস্ত হচ্ছে।

    এই পরিস্থিতি শুধু দেশে নয়। ভারত এবং দুবাইতেও একই অবস্থা বিরাজ করছে। সোনার দাম বাড়ায় ক্রেতারা লেনদেনে অনীহা প্রকাশ করছেন। জুয়েলার্সরা আশা করছেন, দাম স্থিতিশীল হলে ক্রেতার সংখ্যা পুনরায় বাড়তে পারে। বর্তমানে দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, ভালো মানের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার টাকা। এমন পরিস্থিতিতে গ্রাহকেরা যেমন নতুন অলংকার কিনতে আসছেন না, তেমনি পুরোনো অলংকার বিক্রিও সেভাবে বাড়েনি। তার কারণে অনেকেই মনে করছেন, সোনার দাম দুই লাখ ছাড়িয়ে যাবে। সে জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিচ্ছেন অনেকে। তবে জরুরি প্রয়োজনে কেউ কেউ পুরোনো অলংকার বিক্রি করতে আসছেন। তাঁরা ভালো মুনাফা পাচ্ছেন।

    বিভিন্ন জটিলতার কারণে দেশে বৈধভাবে সোনা আমদানির প্রক্রিয়ায় কোনো গতি নেই। সে কারণে বিশ্ববাজার থেকে কিছুটা বেশি দামেই কিনতে হয়। তবে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনা আমদানি করে বিক্রি করে। আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক এগিয়ে এলে সাধারণ মানুষ কিছুটা কম দামে সোনা কিনতে পারবে। সোনায় বিনিয়োগের দুয়ারও খুলবে। এমনকি জুয়েলারি ব্যবসায় স্বচ্ছতা আসবে। শুধু তা-ই নয়, বাংলাদেশ ব্যাংক সোনা বিক্রি করে প্রচুর পরিমাণ রাজস্ব সরকারের কোষাগারে দিতে পারবে। তাই সোনার বাজারে শৃঙ্খলা ফেরাতে সরকারকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

    মাসুদুর রহমান, সহসভাপতি, বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সূত্র: প্রথম আলো

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে জুন ২০২৮-এর মধ্যে শেষ করতে চায় চীনা ঠিকাদার

    আগস্ট 19, 2026
    ভূ-রাজনীতি

    তারেকের দিল্লি সফরের আড়ালে ‘গেম থিওরি’র কূটনীতি

    আগস্ট 19, 2026
    অর্থনীতি

    নদীর বালু থেকে সিলিকন: বাংলাদেশ কি গড়তে পারবে উচ্চপ্রযুক্তির ভবিষ্যৎ?

    আগস্ট 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    বাংলাদেশ এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025

    দেশের অর্থনৈতিক স্থবিরতা কি কেটে উঠা সম্ভব?

    অর্থনীতি মে 29, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.