Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, সেপ্টে. 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১০টি ইসলামি ব্যাংকের আমানত বেড়েছে ৮ হাজার কোটি টাকা
    অর্থনীতি

    ১০টি ইসলামি ব্যাংকের আমানত বেড়েছে ৮ হাজার কোটি টাকা

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজনৈতিক পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের আমানত ধারাবাহিকভাবে বাড়ছে। তবে একীভূতের আওতায় আসা পাঁচটি ইসলামি ব্যাংকের আমানত কমছে। তারপরও সামগ্রিকভাবে দেশের ১০টি শরিয়াহভিত্তিক ব্যাংকের মোট আমানত জুন মাসে এক মাসের ব্যবধানে ৮ হাজার ৩৮৫ কোটি টাকা বেড়েছে।

    বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে শরিয়াহভিত্তিক ১০টি ব্যাংক হলো: ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল), গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামিক ও স্ট্যান্ডার্ড ব্যাংক।

    গত সরকারের সময় শাহ্জালাল ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক ছাড়া সব ব্যাংকে আর্থিক অনিয়মের ঘটনা ঘটেছিল। এর মধ্যে পাঁচটি ব্যাংক একীভূতের আওতায় এসেছে। ইসলামী ব্যাংক ও আল-আরাফাহ্ ব্যাংক পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। জানা গেছে, ১০টি ইসলামি ব্যাংকের আমানত মে মাসের তুলনায় জুনে ২.১৮ শতাংশ বেড়েছে। মে মাস শেষে এসব ব্যাংকের মোট আমানত ছিল ৩ লাখ ৮৪ হাজার ৬৯৪ কোটি টাকা। জুনে এটি বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৭৯ কোটি টাকায়। অর্থাৎ এক মাসে আমানত বৃদ্ধি পেয়েছে ৮ হাজার ৩৮৫ কোটি টাকা।

    মাসভিত্তিক বৃদ্ধির পরও এক বছরের হিসেবে আমানত কমেছে। গত বছরের জুনের তুলনায় চলতি বছরের জুনে ১০টি ব্যাংকের মোট আমানত ১.২৫ শতাংশ কমেছে। এক বছর আগে জুনে আমানত ছিল ৩ লাখ ৯৮ হাজার ৭৪ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে এটি কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৫ কোটি টাকায়। আমানত বাড়লেও ব্যাংকগুলোর রেমিট্যান্স, আমদানি ও রপ্তানি আয়ে শ্লথগতি রয়ে গেছে। মে মাসে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় আসে ৬৬ কোটি ডলার। জুনে এটি কমে ৬১ কোটি ডলার হয়। অর্থাৎ এক মাসে প্রবাসী আয় কমেছে ৫ কোটি ডলার বা ৭.৩২ শতাংশ। মে মাসে ব্যাংকগুলো ১১১ কোটি ডলার আমদানি বিল পরিশোধ করেছিল। জুনে তা কমে ৮৮ কোটি ডলারে নেমেছে। এক মাসে আমদানি বিল পরিশোধ কমেছে ২৩ কোটি ডলার বা ২০.৯৬ শতাংশ। পণ্য রপ্তানিতেও একই ধারা দেখা গেছে। মে মাসে রপ্তানি আয় ৭২ কোটি ডলার ছিল, জুনে কমে ৬৮ কোটি ডলারে নেমেছে। অর্থাৎ এক মাসে রপ্তানি আয় কমেছে ৪ কোটি ডলার বা ৫.২৬ শতাংশ।

    প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে দেশের ব্যাংকিং খাতে মোট আমানত প্রায় ৮.০৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ বৃদ্ধি মূলত প্রচলিত ধারার ব্যাংক থেকে এসেছে। সাধারণ ব্যাংকের আমানত বেড়েছে ৯.৬৯ শতাংশ। শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানত বেড়েছে মাত্র ২.৬৭ শতাংশ। ফলে ২০২৪ সালের জুনে ২৩.৫৪ শতাংশ ছিল শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর হিস্যা, চলতি বছরের জুন শেষে কমে হয়েছে ২২.৩৭ শতাংশ। অন্যদিকে প্রথাগত ব্যাংকের হিস্যা বেড়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    নদীমাতৃক বাংলাদেশে পানি নিয়ে এত সংকট কেন

    সেপ্টেম্বর 16, 2026
    অর্থনীতি

    অর্থনৈতিক ধীরগতির মধ্যেও বাড়ছে কোটিপতি হিসাবের সংখ্যা

    সেপ্টেম্বর 16, 2026
    শিক্ষা

    সেন্ট গ্রেগরিজের দুই সহপাঠী: একজন নোবেলজয়ী, অন্যজন বাংলাদেশের পরিকল্পনাবিদ

    সেপ্টেম্বর 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.