Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্ববাজারে আকরিক লোহার দাম স্থিতিশীল
    অর্থনীতি

    বিশ্ববাজারে আকরিক লোহার দাম স্থিতিশীল

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 16, 2025সেপ্টেম্বর 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্ববাজারে ২০০৮-০৯ সালের পর স্পট মূল্যে আকরিক লোহার অস্থিরতা কমে এসেছে। চলতি বছরের মাঝামাঝি থেকে পণ্যের দাম স্বল্পসীমার মধ্যে ওঠানামা করছে। সম্প্রতি প্রকাশিত ইনভেস্টিং ডটকমের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

    শিল্প সূত্র বলছে, চলতি বছরের মাঝামাঝি থেকে আকরিক লোহা টনপ্রতি গড়ে ১০০ ডলারে লেনদেন হচ্ছে। এ সময়ের মধ্যে সর্বনিম্ন দাম ছিল ৯০ ডলার এবং সর্বোচ্চ ১১০ ডলার। সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ইউবিএসের গবেষকরা মনে করেন, চীনের ক্রয়নীতি পরিবর্তন এবং আকরিক লোহার বাজারে সরবরাহ-চাহিদার ভারসাম্য দাম স্থিতিশীল রাখতে সাহায্য করছে।

    ২০২২ সালের জুলাইয়ে গঠিত চায়না মিনারেলস রিসোর্সেস গ্রুপ (সিএমআরজি) বাজারে বড় প্রভাব ফেলেছে। সংস্থাটি চীনের অর্ধেকের বেশি ইস্পাত উৎপাদনকারীর হয়ে বৈশ্বিক খনি কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করছে। এর ফলে ক্রয়, মূল্য নির্ধারণ ও কৌশলগত মজুদ ব্যবস্থাপনায় একক প্রভাব তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ক্রেতাদের এই সম্মিলিত ক্ষমতা স্বল্পমেয়াদি লেনদেন কমাচ্ছে। তাই দামের ওঠানামা সীমিত হয়েছে।

    গত সপ্তাহে আকরিক লোহা টনপ্রতি প্রায় ১০৫ ডলারে লেনদেন হয়েছে। চীনের সামরিক কুচকাওয়াজ শেষের পর অর্থনৈতিক কার্যক্রমে গতি ফিরেছে। নতুন কর্মপরিকল্পনা নিয়ে আশাবাদও বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার কমার প্রত্যাশা বাজারকে সমর্থন করেছে। বাজার সূচকের তথ্য অনুযায়ী, চীনের বন্দর ও কারখানায় আকরিক লোহার মজুদ স্থিতিশীল আছে। চলতি বছর ব্রাজিলের চালান ৩ শতাংশ বেড়েছে। আগস্টের শুরুর দিকে চীনে ইস্পাত উৎপাদনও বেড়েছে।

    মাইস্টিলের হিসাব অনুযায়ী, চীনে ইস্পাত ব্যবহার অপরিবর্তিত। তবে পুরো বছরের ইস্পাত রফতানি প্রায় ১০ কোটি ৬০ লাখ টনের কাছাকাছি পৌঁছেছে। শীর্ষ ইস্পাত উৎপাদক বাওস্টিল বলছে, ২০২৫ সালেও রফতানি ১০ কোটি টনের ওপরে থাকতে পারে, যদিও বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কিছুটা কমার সম্ভাবনা আছে। ডালিয়ান এক্সচেঞ্জে নেট কনট্রাক্ট ২০ লাখ টন ঋণাত্মক হওয়ায় বাজারে সতর্কতার ইঙ্গিত মিলছে। ইউবিএস বিশ্লেষকরা বলছেন, ভ্যাল, রিও টিন্টো ও বিএইচপির শেয়ার স্থিতিশীল রাখা হলেও ফোর্টেস্কু মেটালস গ্রুপ ও কেওআইওর শেয়ার বিক্রি করতে বলা হয়েছে।

    বিশ্লেষকরা মনে করেন, বর্তমান আকরিক লোহার কম অস্থিরতা হয়তো নতুন স্বাভাবিক হতে পারে। এতে ইস্পাত উৎপাদনকারীরা খরচের হিসাব ভালোভাবে করতে পারবে। তবে দ্রুত লাভের জন্য লেনদেনকারীদের সুযোগ কমে যাবে। ফলে আকরিক লোহার দাম এখন স্বল্পমেয়াদি ওঠানামার চেয়ে দীর্ঘমেয়াদি কৌশলগত প্রভাবের ওপর বেশি নির্ভর করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

    নভেম্বর 21, 2026
    কর্পোরেট

    চট্টগ্রামে করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.